সালাত ভঙ্গের কারণসূহ

সেজদার ব্যাপারে সন্দেহ হলে কী করবে

প্রশ্ন (৪৪৩৭) : একদিন ইমামের সাথে নামাজরত অবস্থায় প্রথম সেজদায় তন্দ্রা চলে আসে। দ্বিতীয় সেজদা ইমামের সাথে করেছি কিনা, তা মনে করতে পারিনি। একবার মনে হচ্ছে করেছি। আবার মনে হচ্ছে, তন্দ্রার কারণে ছুটে গিয়েছে। এভাবেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার নামাজ কি হয়েছিল?

দেখে এক হাত দিয়ে মোবাইল বন্ধ করলে নামাজ হবে কি

প্রশ্ন (৪৩৪৯) : জনৈক ব্যক্তি তার মোবাইল সামনে রেখে নামাজ পড়ছিল। এমন সময় তার মোবাইল বেজে উঠলে সে এক হাত দিয়ে উঠিয়ে দেখে মোবাইলটি বন্ধ করে। প্রশ্ন হল, এতটুকু কাজের দ্বারা কি নামাজ নষ্ট হয়ে যাবে?

দুই হাতে মোবাইল বন্ধ করলে কি নামাজ ভেঙ্গে যাবে

প্রশ্ন (৪৩৩৬) : কিছুদিন আগে মসজিদে নামাজরত অবস্থায় এক ব্যক্তির ফোন বাজে। সে নামাজে থেকেই দুই হাত দিয়ে মোবাইল পকেট থেকে বের করে বন্ধ করে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির নামাজ কি শুদ্ধ হয়েছিল?

নামাজে অট্টহাসি দিলে নামাজ ভাঙ্গবে কি

প্রশ্ন (৩৮৪০) : আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?

নিম্নোক্ত কারণে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৭৪৩) : কিছুদিন আগে আমাদের মুয়াজ্জিন সাহেব মাগরিবের নামাজ পড়িয়েছিলেন। প্রথম রাকাতে সূরা ক্বারিয়া পড়তে গিয়ে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ পাঠ করার পর فَأُمُّهُ هَاوِيَةٌ পড়ে ফেলেন। এভাবেই তিনি নামাজ শেষ করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামাজ নষ্ট হবে কি?

এভাবে কেরাত পড়লে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৭৩০) : আমার এক ভাই কিছুদিন আগে আমাদেরকে নিয়ে এশার নামাজের ইমামতি করছিলেন। নামাজের দ্বিতীয় রাকাতে সূরা কাফিরূন পড়তে গিয়ে তিনি لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ এর পরিবর্তে أَعْبُدُ مَا تَعْبُدُونَ পাঠ করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামাজ নষ্ট হবে কি?

নামাজরত অবস্থায় এক হাত দ্বারা ইশারা করা যাবে কি

প্রশ্ন (৩২৭৬) : জনৈক ব্যক্তি নামাজরত ছিলেন। এমতাবস্থায় তার বাবা তাকে একটি বিষয় জিজ্ঞাসা করলে তিনি এক হাত দ্বারা ইশারা করে বুঝিয়ে দেন। এর কারণে কি তার নামাজ নষ্ট হয়েছে?

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ এর স্থানে إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُحْسِنِينَ পড়লে কি নামা…

প্রশ্ন (৩১৯৫) : গতকাল ইশার নামাজের সময় আমি কুরআন মাজিদের إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ এর স্থানে إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُحْسِنِينَ পড়ে ফেলেছি। এর কারণে আমার নামাজে কোন সমস্যা হয়েছে কি?

চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৩১৪২) : আমি সব সময় চোখ বন্ধ করে নামাজ পড়ি। সেদিন একজন মুসল্লী বললেন, চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হয় না। আমি জানতে চাচ্ছি, ঐ মুসল্লীর কথা কি সঠিক?

নামাজে মাথা ঝুঁকিয়ে মশা মারলে কি নামাজ নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (২৯৩৯) : একবার নামাজে আমার পায়ে একটি মশা কামড় দিলে আমি সহ্য করতে না পেরে তাকে মারার জন্য দাঁড়ানো থেকে একটু ঝুঁকে পড়ি। আমি জানতে চাই, এর কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছে?

নামাজরত অবস্থায় সন্তান দুধ খেলে নামাজ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (২৮৭৯) : আমার একটি দুধের বয়সী মেয়ে আছে। একদিন নামাজ পড়া অবস্থায় সে আমার স্তন খেয়ে ফেলে। প্রশ্ন হল, এর দ্বারা কি উক্ত নামাজের কোনো ক্ষতি হয়েছে?

গলা পরিষ্কার করার জন্য নামজে কাশি দেওয়া যাবে কি

প্রশ্ন (২৫১৯) : আমি একজন ইমাম। আমার গলায় মাঝে মাঝে কফ জমে। তাই নামাজে দাড়ালে স্পষ্ট করে কেরাত পড়ার জন্য কখনো কখনো বারবার কাশি দিয়ে গলা পরিষ্কার করা লাগে। আমি জানতে চাচ্ছি, এ কারণে কি আমার নামাজের কোন ক্ষতি হবে?