নামাজ সংক্রান্ত অন্যান্য

কাবা থেকে কতটুকু ডানে বা বামে ঘুরে নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩১৩৪) : কম্পাসের যে দিকটা পশ্চিম সাব্যস্ত হয় তার থেকে কতটুকু পরিমাণ ডান বা বাম দিকে ঘুরে নামায পড়লেও নামায হয়ে যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

ফরয নামাযের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৩২) : আমরা জানি ফরযের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার পর সূরা মিলাতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়। আমার জানার বিষয় হল, ভুলে যাওয়ার বিষয়টি তৃতীয় বা চতুর্থ রাকাতে মনে পড়লে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর কোনো সূরা পড়ে নেয়া কি জরুরি? বা পড়ে নেয়ার হুকুম কী?

মাসবুক ব্যক্তি বাকি নামায আদায় করা জন্য কখন দাঁড়াবে?

প্রশ্ন (১৩১২৩) : অনেক সময় ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় আমি জামাতে শরীক হই। কখনো কখনো আমি তাশাহহুদ শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন। এমতাবস্থায় আমার কী করা উচিত? তাশাহহুদ শেষ করে দাঁড়াব, নাকি তাশাহহুদ শেষ না করে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে যাব?

শেষ রাতে নফল নামায শুরু করার পর যদি সুবহে সাদিক উদিত যায় তাহলে উক্ত নামাযের হুকুম কী হবে?

প্রশ্ন (১৩১০৬) : আমি মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ শেষ করার পর দেখি, সুবহে সাদিক হয়ে গেছে। প্রশ্ন হল, আমার এ নামায কি নফল হিসেবে গণ্য হবে? নফল হলে যেহেতু ফজরের সময় হওয়ার পর শেষ হয়েছে এ জন্য তা মাকরূহ হবে কি না?

ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায় করার আগে হায়েয চলে আসলে কি উক্ত ওয়াক্তের নামায কাযা করতে হবে?

প্রশ্ন (১৩১০৫) : নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায়ের পূর্বেই আমার ঋতুস্রাব শুরু হয়। জানার বিষয় হল, পরবর্তীতে পবিত্র হওয়ার পর কি আমাকে উক্ত ওয়াক্তের নামায কাযা করতে হবে?

কাতারের মাঝে ফাঁকা রাখার বিধান কী?

প্রশ্ন (১৩১০৪) : অনেক সময় দেখা যায় যে, ফরয নামাযের জামাতে সামনের কাতারে জায়গা ফাঁকা রেখে মুসল্লীরা পেছনের কাতারে দাঁড়িয়ে যায় এবং তাদের সামনে দিয়ে অতিক্রম করা ছাড়া সামনের কাতার পূরণ করা সম্ভব হয় না। এমতাবস্থায় কি তাদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েয হবে?

নামাযে কেরাত পাঠ করার সময় কি নিজ কানে শোনা আবশ্যক?

প্রশ্ন (১৩০৯৪) : একদিন আমি একাকী নামায পড়ছিলাম। আমার পাশে এক ব্যক্তি বসা ছিলেন। তো আমি ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে কেরাত পড়ছিলাম। নামায শেষে ঐ ব্যক্তি আমাকে বললেন, নামাযে আস্তে আস্তে পড়ার সর্বনিম্ন স্তর হল নিজের কানে শোনা, শুধু ঠোঁট নাড়ালে হবে না। এখন জানার বিষয় হল ঐ ব্যক্তির কথা কি ঠিক?

নামাযে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে কি নামায নষ্ট হবে?

প্রশ্ন (১৩০৭৫) : আমরা জানি যে, নামাযে অন্যের হাঁচির জবাব দিলে নামায নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হল, নিজে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেও নামায নষ্ট হবে কি?

মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতের সংখ্যা মনে না হলে পাশের মাসবুক ব্যক্তিকে অনুরণ করে বাকি নামায আদ…

প্রশ্ন (১৩০৭৩) : নামাযে মাসবুক হওয়ার পর মাঝে মাঝেই ভুলে যাই যে, ইমামের সাথে কত রাকাত পেয়েছি। তখন আমার সাথে নামাযে শরীক হয়েছে এমন কোনো মাসবুক ব্যক্তির প্রতি লক্ষ্য করে অবশিষ্ট নামায পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামায পড়ার দ্বারা নামায সহিহ হবে কি?

নামাযে শরীক হওয়ার আগে ইমাম সাহেবের সিজদার আয়াত তিলাওয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩০৬৭) : ফজরের জামাত চলাকালীন আমি মসজিদে এসে ফজরের সুন্নত পড়ছিলাম। এমন সময় ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদাও আদায় করেন। সুন্নত শেষে আমি ঐ রাকাতের রুকুতে শরীক হয়ে যাই। জানার বিষয় হল, এ অবস্থায় নামায শেষে কি আমার উক্ত সিজদা আদায় করতে হবে?

নামাযের একই রাকাতে কুরআনের বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াতের বিধান কী?

প্রশ্ন (১৩০৬৫) : রমযান মাসে আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন কুরআন শরীফের দুআ সম্বলিত আয়াত দ্বারা তারাবীর নামায পড়ান। এক্ষেত্রে তিনি একই রাকাতে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করেন। জানার বিষয় হল, নামাযে এভাবে একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করার কী হুকুম?

নফল নামায শুরু করার পর মাসিক শুরু হয়ে গেলে কি তা কাযা করতে হবে?

প্রশ্ন (১৩০৪৯) : একদিন শেষ রাতে নফল নামায পড়া অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায়। আমার প্রশ্ন হল, উক্ত নফল নামায কি পবিত্র হওয়ার পর কাযা করতে হবে?

প্রস্রাবের চাপ নিয়ে নামায আদায় করলে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১৩০২৮) : কখনো কখনো নামাযের পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও জামাত শুরু হওয়ার পর প্রস্রাবের প্রয়োজন দেখা দেয়। তখনো আমি প্রয়োজন দাবিয়ে জামাতসহ নামায আদায় করি। এতে কি আমার নামাযের কোনো সমস্যা হবে?

নামাযরত অবস্থায় ঘড়ির দিকে তাকালে কি নামাম নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩০২৫) : এক ব্যক্তি ফজরের নামায অবস্থায় সূর্যোদয় হয়েছে কি না তা দেখার জন্য নিজের হাত ঘড়ির দিকে দেখে এবং কয়টা বাজে তাও মোটামুটি বুঝে ফেলে। এখন জানার বিষয় হল, নামাযে এভাবে ঘড়ি দেখার কারণে নামায নষ্ট হয়েছে কি?

নামাযী ব্যক্তির সামনে থেকে উঠে গেলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১৩০১৩) : আমি জানি, নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহ। কিন্তু কখনো এমন হয় যে, নামায শেষে বসে তাসবীহ পাঠ করছি, এর মধ্যেই পেছনে তাকিয়ে দেখি আমার সোজা বরাবর পেছনে একজন নামায পড়ছে। এখন জানার বিষয় হল, এমতাবস্থায় নামাযী ব্যক্তির সামনে বসা থেকে উঠে ডান বা বাম দিক দিয়ে চলে গেলে কি গুনাহ হবে?

ট্রেন চলা অবস্থায় দাঁড়িয়ে নামায পড়তে কষ্ট হলে করণীয় কী?

প্রশ্ন (১২৯৮৮) : এখন প্রায় সব ট্রেনেই নামায আদায়ের ব্যবস্থা থাকে। তবে ট্রেন চলা অবস্থায় ঝাঁকুনির কারণে পড়ে যাওয়ার উপক্রম হয়। তাই দাঁড়িয়ে নামায পড়া বেশ কষ্টকর। তাছাড়া নামায পড়া অবস্থায় ট্রেন দিক পরিবর্তন করলে কেবলা ঠিক রাখা সম্ভব হয় না। এমতাবস্থায় সফরকালে ট্রেনে নামায পড়ব কীভাবে? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

ভুলে অযু ছাড়া নামায পড়ার পর মনে পড়লে করণীয় কী?

প্রশ্ন (১২৯৮৪) : কারো যদি এশার ফরয আদায়ের সময় অযু ভেঙ্গে যায়। নতুন অযু দিয়ে সে সুন্নত ও বিতর আদায় করে। পরে ওয়াক্তের ভিতরেই মনে পড়ে যে, এশার ফরয অযু ছাড়া পড়া হয়েছিল, তখন কি তাকে ফরযের সাথে সুন্নত ও বিতরও পুনরায় আদায় করতে হবে, না শুধু এশার ফরয আদায় করলেই চলবে?