সূর্যাস্তের সময় জানাযার নামাজ পড়া কি মাকরূহ

প্রশ্ন (৫৫৬০) : কিছুদিন আগে আমাদের মহল্লার মসজিদে সূর্যাস্তের সময় একটি জানাযা উপস্থিত হয়। জনৈক ব্যক্তি বললেন, সূর্যাস্তের সময় জানাযার নামাজ পড়া মাকরূহ। ফলে জানাযাটি মাগরিবের নামাজের পর পড়া হয়। জানতে চাচ্ছি, সূর্যাস্তের সময় কি জানাযার নামাজ পড়া মাকরূহ?

লাশ উল্টো করে রাখলে জানাযা আদায় হবে কি

প্রশ্ন (৫৫৫৮) : কিছুদিন আগে আমাদের গ্রামে একটি জানাযার নামাজ পড়া হয়। সেখানে ভুলে লাশের মাথা উত্তর দিকে না দিয়ে দক্ষিণ দিতে রাখা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে জানাযার নামাজের কোনো ক্ষতি হয়েছে কি?

বাবা ও ছেলে উভয়ে আলেম হলে জানাযা কে পড়াবে

প্রশ্ন (৫৫৩৬) : আমাদের এলাকায় এক ব্যক্তি মারা গেলে তার বাবা জানাযা পড়ায়। মৃত ব্যক্তির এক ছেলেও আছে। মৃত ব্যক্তির বাবা ও ছেলে উভয়ে আলেম। জানতে চাচ্ছি, এক্ষেত্রে জানাযা পড়ানোর সবচেয়ে বেশি হকদার কে ছিল?

জানাযার নামাজে হাত কখন ছাড়বে

প্রশ্ন (৫৫২৭) : জানাযার নামাজে হাত কখন ছাড়বে? কিছু লোককে দেখা যায়, জানাযার নামাজে ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়ে। আর বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়ে। জানতে চাচ্ছি, সঠিক পদ্ধতি কোনটি?

নাবালেগ জানাযা পড়ালে পুনরায় তা পড়তে হবে কি

প্রশ্ন (৫৫২৪) : কিছুদিন আগে মৃতের অসিয়ত অনুযায়ী আমাদের এলাকায় এক নাবালেগ বাচ্চা জানাযার নামাজ পড়ায়। তখন জনৈক মুফতি সাহেব বলেন, এই জানাযার নামাজ শুদ্ধ হয়নি। পুনরায় জানাযার নামাজ পড়াতে হবে। ফলে পুনরায় জানাযার নামাজ পড়ানো হয়। জানতে চাচ্ছি, এ কাজটি কি শরিয়ত সম্মত হয়েছে?

জানাযার নামাজে অট্টহাসি দিলে অজু ভাঙ্গবে কি

প্রশ্ন (৫৫১৩) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, নামাজে অট্টহাসি দিলে অজু ভেঙ্গে যায়। জানতে চাচ্ছি, জানাযার নামাজের জন্যও কি একই বিধান?

জানাযার নামাজে মাসবুক হলে কিভাবে নামাজ পড়বে

প্রশ্ন (৫৫০৪) : কোনো ব্যক্তি যদি জানাযার নামাজে মাসবুক হয় তাহলে সে কিভাবে জানাযার নামাজ আদায় করবে? জানাযার শুরু থেকে দোয়া পাঠ করবে, নাকি ইমাম সাহেবের সাথে দোয়ায় শরিক হবে?

একাধিক জানাযা পড়ার সময় কোন দোয়া পড়বে

প্রশ্ন (৫৪৮৩) : যদি একাধিক জানাযা উপস্থিত হয় এবং সেখানে প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক উভয়ের জানাযা থাকে তাহলে একসাথে নামাজ পড়ার সময় কোন দোয়া পাঠ করবে? বড়দেরটি, নাকি ছোটদেরটি?