ভুলবশত কুরআনের কোনো আয়াত ছুটে গেলে খতম হবে কি

প্রশ্ন (৪২৬৩) : আমি হাফেজ। প্রতি বছর তারাবী পড়াই। এ বছর ভুলবশত তারাবীতে কুরআনের একটি আয়াত বাদ থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কুরআন খতমে কোনো সমস্যা হবে কি?

মুসল্লীদের মতামতের ভিত্তিতে সূরা তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪২৪৯) : আগে কখনো আমাদের মসজিদে খতম তারাবী হয়নি। এবার মসজিদ কমিটি চাচ্ছে খতম তারাবী পড়তে। কিন্তু মুসল্লীরা এতে রাজি নয়। সকল মুসল্লী থেকে মতামত নেওয়া হলে অধিকাংশ মুসল্লী খতম তারাবী না পড়ার পক্ষে মত দেয়। জানতে চাচ্ছি, মুসল্লীদের মতামতের ভিত্তিতে সূরা তারাবী পড়া যাবে কি?

সুবহানা যিল মুলকি পড়া কি বিদাআত

প্রশ্ন (৪১৮১) : আমাদের দেশে মসজিদগুলোতে হাফেজ সাহেবরা তারাবীর চার রাকাত পরপর সুবহানা যিল মুলকি… দোয়াটি পড়ে থাকে। জানতে চাচ্ছি, এই দোয়াটি পড়া কি বিদআত?

তারাবীর চার রাকাতের পর করণীয় কী

প্রশ্ন (৪১৭৭) : আমি কিছুদিন আগে একটি বইয়ে পেলাম যে, তারাবীর নামাজে চার রাকাত পরপর বসা মুস্তাহাব। জানতে চাচ্ছি, সে সময় করণীয় কী? এমনিতেই চুপচাপ বসে থাকবে, নাকি কোনো কিছু পাঠ করতে হবে?

ভুলে সেজদায়ে তেলাওয়াত দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৪১১৭) : আমি একবার তারাবীর নামাজের ইমামতি করছিলাম। সেজদার আয়াত পাঠ করেছি মনে করে আমি সেজদায়ে তেলাওয়াত আদায় করি। নামাজ শেষে দেখি, সেজদার আয়াতটি তেলাওয়াত হয়নি। তার আগেই আমি সেজদা করে দিয়েছি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছে কি?

তারাবিতে এক দুই আয়াত বাদ দিলে খতম হবে কি

প্রশ্ন (৩৭৩৮) : অনেক সময় হাফেজ সাহেবরা এক দুই আয়াত বাদ দিয়ে পরের আয়াত তেলাওয়াত করেন। মাঝে মাঝে সেই এক দুই আয়াতের কথা তাদের স্মরণ থাকে না, ফলে সেই এক দুই আয়াত আর পড়াও হয় না। জানতে চাচ্ছি, এভাবে এক দুই আয়াত বাদ পড়লে কি খতম হবে?

তারাবি না পড়ে ইকামতে দ্বীন সংশ্লিষ্ট কাজ করা যাবে কি

প্রশ্ন (৩০৫২) : তারাবির নামাজ তো সুন্নতে মুয়াক্কাদা। সে হিসেবে আমি যদি তারাবি না পড়ে ইকামতে দ্বীন সংশ্লিষ্ট কোনো কাজে লিপ্ত হয়ে পড়ি তাহলে হাদিসে বর্ণিত রমজানের রাতে নামাজ পড়ার ফজিলত লাভ হবে কি?

তারাবির নামাজে খতম করে পুনরায় সূরা বাকারা থেকে শুরু করার বিধান কী

প্রশ্ন (২৭৪৫) : রমজানে হাফেজ সাহেবদেরকে দেখা যায়, নামাজে একবার খতম শেষ করে পুনরায় সূরা বাকারা থেকে শুরু করে। এভাবে খতম শেষ করে আবার সূরা বাকারা থেকে পড়ার বিধান কী?