সিয়াম বা রোজা

মসজিদ সংশ্লিষ্ট ঘরে ঢুকলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে কি

প্রশ্ন (১১০২০) : মসজিদের মালামাল রাখার জন্য মসজিদের বাহিরের দেয়ালের সাথে সংযুক্ত করে একটি ঘর নির্মাণ করা হয়েছে। জানতে চাচ্ছি, ইতিকাফ অবস্থায় কেউ যদি উক্ত ঘরে প্রবেশ করে তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে কি?

পরীক্ষার কারণে রোযা ভাঙ্গলে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (১১০১৮) : গত রোযায় আমার পরীক্ষা থাকার কারণে রোযা রাখতে কষ্ট হবে মনে করে রমযানের তিনটি রোযা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার উপর কাফফারা আবশ্যক হবে কি? হলে কয়টি কাফফারা?

ইতিকাফ অবস্থায় বাসায় জিনিসপত্র পাঠানো যাবে কি

প্রশ্ন (১১০১৫) : আমি যে মসজিদে ইতিকাফে বসেছি তার পাশেই একটি মুদি দোকান আছে। বাসায় কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে ফোন দেয়। দোকানদার নামাযে আসলে আমি তাকে লিস্ট দিয়ে দেই এবং টাকা পরিশোধ করে দেই। সে কারো মাধ্যমে পণ্যগুলো আমার বাসায় পাঠিয়ে দেয়। জানতে চাচ্ছি, এতে আমার ইতিকাফে কোনো সমস্যা হবে কি?

কাফফারার রোযায় সাহরী না খেলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (১০৮০২) : আমি গত সপ্তাহে রোযার কাফফারার ৬০টি রোযা রাখা শুরু করেছি। গতকাল সাহরীর সময় সজাগ পাইনি। ঘুম থেকে উঠে দেখি সাহরীর সময় শেষ। যথারীতি সেদিন কাফফারার নিয়তে রোযা রাখি। জানতে চাচ্ছি, আমার সেদিনের রোযা হয়েছিল কি?

রোযা রেখে নামায না পড়লে কি কুকুরের মত হয়

প্রশ্ন (৯৮৮৩) : একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, কেউ যদি রোযা রেখে নামায না পড়ে তাহলে সে ঐ কুকুরের মত যে, সারাদিন জিহ্বা বের করে রাখে কিন্তু কোনো খাবার পায় না। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কোন কিতাবের?

ক্রেতারা মসজিদে আসলে ক্রয় বিক্রয় চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৮০১) : আমি রড সিমেন্টের ব্যবসা করি। প্রতি বছর আমার দোকানের পাশের মসজিদে ইতিকাফে বসি। তখন আমার কর্মচারীরা দোকান পরিচালনা করে। সে সময় কিছু কিছু ক্রেতা পণ্যের দরদামের জন্য মসজিদে চলে আসে। জানতে চাচ্ছি, আমি তাদের সাথে ক্রয় বিক্রয় চুক্তি মসজিদে করতে পারব?

রমযানের সংবাদ দিলে কি জাহান্নামের আগুন মাফ হয়ে যায়

প্রশ্ন (৯৬০৬) : শাবান মাস থেকেই অনলাইন প্লাটফর্মগুলোতে একটি হাদিস নামে একটি বক্তব্য দেখা যে, যে ব্যক্তি সর্বপ্রথম রমযানের সংবাদ দিবে তার জন্য জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?