এক মাস রোযা রাখার মান্নত করলে সেই রোযা কি লাগাতার এক মাসে আদায় করতে হবে?
প্রশ্ন (১১৫৭০) : মাসখানেক আগের আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। দিন দিন তা বেড়েই যাচ্ছিল। তাই আমি মান্নত করেছিলাম যে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন, তাহলে আমি এক মাস রোযা রাখব। এর কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাই। এখন আমার জানার বিষয় হল, মান্নতের এই এক মাস রোযা কি লাগাতার রাখতে হবে, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে?