ওয়াজিব ও নফল রোজা

কয়েকটি রোজা রাখার মান্নত করলে কয়টি রাখতে হবে

প্রশ্ন (৫৩৭০) : কিছুদিন আগে আমি এভাবে মান্নত করি, আমার উক্ত কাজটি সম্পন্ন হলে আমি কয়েকটি রোজা রাখব। এখন আমার উক্ত কাজটি সম্পন্ন হয়েছে। জানতে চাচ্ছি, আমাকে কয়টি রোজা রাখতে হবে?

ওযরের কারণে আশুরার রোজা রাখাতে না পারলে সওয়াব হবে কি

প্রশ্ন (৫১৯১) : আমি বালেগ হওয়ার পর থেকেই আশুরার রোজা রাখতে অভ্যস্থ। কখনো উক্ত রোজা ছুটেনি। কিন্তু এ বছর হায়েজ চলে আসার কারণে উক্ত রোজা রাখতে পারিনি। যদিও সুস্থ থাকলে অবশ্যই তা রাখা হত। জানতে চাচ্ছি, উক্ত ওযরের কারণে কি আমি সওয়াব পাব?

আশুরার রোজা কয়টি রাখবে

প্রশ্ন (৫১৮৪) : আমি শুনেছিম আশুরার দিন রোজা রাখা অনেক সওয়াবের কাজ। জানতে চাচ্ছি, রোজা কি একটিই রাখব? নাকি কয়েকটি রাখতে হবে?

আশুরার রোজা কাযা করা যাবে কি

প্রশ্ন (৫১৮৩) : আমি শুনেছি, আশুরার রোজার অনেক ফজিলত। এ বছর আমি আশুরার রোজা রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার হায়েজ চলে আসে। যার কারণে রোজা রাখতে পারছি না। জানতে চাচ্ছি, পরবর্তীতে এই রোজা কাযা করা যাবে কি?

জ্বিলহজ্ব মাসে আইয়ামে বীযের রোজা কিভাবে রাখবে

প্রশ্ন (৫০৭৮) : আমি শুনেছি যে, আইয়ামে তাশরীকে রোজা রাখা নিষিদ্ধ। অপরদিকে প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা অনেক ফজিলতের। জানতে চাচ্ছি, জ্বিলহজ্ব মাসে উক্ত তিনদিন কিভাবে রোজা রাখা যাবে? কারণ, ১৩ তারিখ আইয়ামে তাশরীকের অন্তর্ভুক্ত!

নফল রোজার দিনে কাযা রোজার দ্বারা নফলের সওয়াব হবে কি

প্রশ্ন (৪৩৮১) : নফল রোজার জন্য যে দিন নির্দিষ্ট আছে, যেমন, প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজা ইত্যাদি। সেই দিনগুলোতে যদি কাযা রোজা রাখা হয় তাহলে কাযা রোজা আদায়ের সওয়াবের পাশাপাশি নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে কি?

শাওয়ালের একটি রোজা ভঙ্গ করলে কয়টি কাযা করতে হবে

প্রশ্ন (৩৪০৪) : আমি একটি বইয়ে পড়েছি যে, শাওয়ালের রোজা অনেক ফজিলতপূর্ণ। প্রশ্ন হল, শাওয়ালের একটি রোজা যদি ছুটে যায় তাহলে এর বিনিময়ে কয়টি রোজা রাখতে হয়?

লাগাতার রোজা রাখা কি শরিয়তের দৃষ্টিতে নিষেধ

প্রশ্ন (২৮১৩) : আমার নাম সুমন। বয়স ২৫। আমার ইচ্ছা হল লাগাতার তিন দিন নফল রোজা রাখব। সেক্ষেত্রে একবার সাহরী করে তিন দিন পর ইফতার করব। প্রশ্ন হল, এভাবে লাগাতার রোজা রাখার অনুমতি শরিয়তে আছে কি?

স্ত্রী নফল রোজা রাখা অবস্থায় স্বামী সহবাস করে ফেললে কী হুকুম

প্রশ্ন (২৬৩৪) : আমি নফল রোজা অবস্থায় ছিলাম। এমতাবস্থায় আমার সাথে আমার স্বামী সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এক্ষেত্রে আমার রোজার বিধান কী হবে? আমার রোজা কি বহাল থাকবে? না থাকলে সেই রোজা কি আবার কাযা করতে হবে?

শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা কি নিষেধ

প্রশ্ন (২৪৬২) : আমার এক বন্ধু বলল, শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? আসলেই কি শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ?

শাবান মাসে রাসূল (সা.) কেন বেশি রোজা রাখতেন

প্রশ্ন (২৪৫৯) : আমাদের মসজিদে ইমাম সাহেব তার বয়ানে বলেছেন, রাসূল (সা.) রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কি সুন্নত

প্রশ্ন (২৪৫৮) : আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন? এ সম্পর্কে কি কোনো হাদিস আছে?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কোনো বিশেষত্ব আছে কি

প্রশ্ন (২৪৫৭) : আমি শুনেছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? এই দুই দিন রোজা রাখার কারণ কী ছিল?