অনুসন্ধান

কুরবানীর খাসি দেওয়ার মান্নত করলে কী হবে

প্রশ্ন (৯৩২৬) : জনৈকা নারী মান্নত করেছে যে, তার সন্তান যদি সুস্থ হয় তাহলে সে কুরবানীর ঈদে একটি খাসি জবাই করবে। জানতে চাচ্ছি, এটা কি কুরবানী হিসেবে গণ্য হবে নাকি মান্নত হিসেবে গণ্য হবে?

শবে বরাতে ১০০ রাকাত নামাজ পড়লে কি ৭০ বার রহমতের দৃষ্টি পড়বে

প্রশ্ন (৯৩২০) : ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে আছে, কেউ যদি শবে বরাতে একশ রাকাত নামায কিতাবে বর্ণিত বিশেষ পদ্ধতিতে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার ‍দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিবেন। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি সঠিক?

দুই ভাই এক অংশ নিতে পারবে কি

প্রশ্ন (৯৩১৭) : এক গরুতে ৪টি শরিক নেওয়া হয়েছে। তন্মধ্যে দুই ভাই মিলে একটি অংশ নিয়েছে। প্রশ্ন হল, এভাবে দুই ভাই এক অংশ নিলে সহিহ হবে কি?

দুই জায়গায় নাম দিতে সমস্যা আছে কি

প্রশ্ন (৯৩১৬) : আমার পিতা গ্রামে কুরবানী দিচ্ছেন। আমি ঢাকায় দিচ্ছি। জানতে চাচ্ছি, আমি যদি ঢাকায় আমার গরুতে আমার পিতার একটি নাম দেই তাহলে কোনো সমস্যা আছে কি?