অনুসন্ধান

মিশ্রিত মালের মালিকের বাসায় সাহরি খেলে রোযা হবে কি

প্রশ্ন (৯২০৬) : জনৈক ব্যক্তির বাসায় আমার সাহরির দাওয়াত ছিল। তার মালিকানায় হালাল হারাম উভয় ধরণের মাল রয়েছে। জানতে চাচ্ছি, তার বাসায় সাহরি করার কারণে কি আমার রোযা আল্লাহর কাছে কবুল হবে?

নাক দিয়ে কফি টেনে নিলে রোযা ভাঙ্গবে কি

প্রশ্ন (৯২০৪) : কর্মব্যস্ততার সময় আমি মাঝে মাঝে নাক দিয়ে কফি টেনে নেই। এতে শরীর চাঙ্গা হয়। জানতে চাচ্ছি, রোযা অবস্থায় নাক দিয়ে কফি টেনে নিলে রোযা ভাঙ্গবে কি?

হিন্দুর মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা জায়েয হবে কি

প্রশ্ন (৯২০১) : আমাদের এলাকা হিন্দু প্রধান এলাকা। অনেক সময় তাদের মৃত্যু সংবাদে মুখ দিয়ে ইন্নালিল্লাহ বের হয়ে আসে। জানতে চাচ্ছি, তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ পাঠ করা যাবে কি?

কবরস্থানে কি খালি পায়ে ঢুকতে হয়

প্রশ্ন (৯১৯৯) : কিছুদিন আগে আমাদের গ্রামের এক ব্যক্তি মারা যায়। তাকে কবর দেওয়ার সময় আমি কবরস্থানে ঢুকতে গেলে এক মুরব্বী আমাকে বাধা দিয়ে বলেন, কবরস্থানে জুতা পায়ে দিয়ে ঢুকা বেয়াদবি। জুতা খুলে ঢুকতে হয়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?

‘মিনহা খালাকনাকুম…’ পাঠ করা কি বিদআত

প্রশ্ন (৯১৯৬) : কবরে মৃত ব্যক্তি রাখার পর অনেকে ‘মিনহা খালাকনাকুম…’ আয়াতটি পাঠ করে থাকে। ‍কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, উক্ত আয়াত পাঠ করা বিদআত। জানতে চাচ্ছি, সেই ব্যক্তির কথা কি সঠিক?