অনুসন্ধান

পড়ালেখার কারণে জন্মনিয়ন্ত্রণ করা যাবে কি

প্রশ্ন (৮৭১৫) : আমি নতুন বিয়ে করেছি। আমার স্ত্রী পড়ালেখা করছে। এখন যদি বাচ্চা নেই তাহলে তার পড়ালেখায় সমস্যা হবে। প্রশ্ন হল, পড়ালেখার কারণে সাময়িক জন্মনিয়ন্ত্রণ করা যাবে কি?

ইনকাম স্বল্প হলে সাময়িক জন্মনিয়ন্ত্রণ বৈধ কি

প্রশ্ন (৮৭১৪) : আমি স্বল্প আয়ের মানুষ। ছোট চাকরি করি। নতুন বিয়ে করেছি। যে বেতন পাই তা দিয়ে দুইজনের সংসারই চলে না। জানতে চাচ্ছি, উক্ত কারণে সাময়িক জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে কি?

আপলোডকৃত পিকচার কী করবে

প্রশ্ন (৮৭০৪) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না তখন ফেসবুকে পর্দা ছাড়া অনেক ছবি পোস্ট করেছিলাম। আমার ফ্রেন্ডরাও আমার কিছু ছবি আপলোড করেছিল। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ এসেছে। ফেসবুকের বেপর্দা ছবিগুলো ডিলিট করেছি। বন্ধুদেরকে বলেছি ডিলেট করতে। জানতে চাচ্ছি, আমার অগোচরে কারো আপলোডকৃত আমার কোনো ছবি যদি ফেসবুকে থেকে যায় তাহলে আমার কোনো গুনাহ হবে কি?

হ্যালো কি হেল থেকে এসেছে

প্রশ্ন (৮৭০৩) : অনেকে বলে থাকে, মোবাইলে কথা শুরুর আগে হ্যালো বলা যাবে না। কারণ তা হেল থেকে এসেছে। যার অর্থ জাহান্নাম। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

স্থান স্বল্পতার কারণে একই বিছানায় ঘুমানো যাবে কি

প্রশ্ন (৮৭০১) : আমি আর্থিকভাবে অস্বচ্ছল। তাই একটি বড় রুম ভাড়া নিয়ে থাকি। একাধিক রুম ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। আমার দশ বছরের একটি মেয়ে ও এগারো বছরের একটি ছেলে আছে। জানতে চাচ্ছি, তারা একই বিছানায় ঘুমাতে পারবে কি?

সন্ধ্যায় পোকামাকড় তাসবীহ পড়ার কারণে কি ঝাড়ু দেওয়া যাবে না

প্রশ্ন (৮৬৯৯) : একদিন সন্ধ্যাবেলা আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আমার ছোট ভাইয়ের গৃহ শিক্ষক বললেন, সন্ধ্যায় পোকামাকড় তাসবীহ পাঠ করে। কাজেই সন্ধ্যায় ঝাড়ু দেওয়া যাবে না। এতে তাদের কষ্ট হয়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

মুখে উচ্চারণের পাশাপাশি হাতে ইশারা করতে হবে কি

প্রশ্ন (৮৬৯৭) : কিছু কিছু ব্যক্তি মুখে সালাম দেওয়ার পাশাপাশি হাতের দ্বারাও ইশারা করে থাকে। জানতে চাচ্ছি, এভাবে মুখে উচ্চারণের পাশাপাশি হাতের দ্বারাও কি ইশারা করতে হবে?

মানত করলেই কি তা পূরণ করতে হয়

প্রশ্ন (৮৬৯৬) : আমি মানত করেছিলাম যে, আমার চাকরি হলে আমি এক হাজার টাকা গরিবদেরকে দান করব। কিন্তু চাকরিটা আমার হয়নি। প্রশ্ন হল, এখন কি আমাকে এক হাজার টাকা দান করতে হবে?