অনুসন্ধান

বৈসাবি উৎসব পালন করা যাবে কি

প্রশ্ন (৮৬১৫) : আমাদের ভার্সিটিতে কিছু ছাত্র আছে আদিবাসী। তারা বৈসাবি উৎসব পালন করে থাকে। জানতে চাচ্ছি, তাদের সাথে মিলেমিশে এই উৎসব উদযাপন করা যাবে কি?

বিয়ের খরচ প্রদানের শর্তে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৬১৪) : দুইমাস আগে এক নারীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের আগ থেকেই তার অন্য এক ছেলের সাথে সম্পর্ক ছিল। তাই সে আমার সাথে সংসার করতে ইচ্ছুক না। আমি তাকে অনেক বুঝিয়েছি। কিন্তু বিয়ের পর থেকেই সে আমার সাথে খারাপ আচরণ করছে। জানতে চাচ্ছি, তাকে মোহর দেওয়া বাবদ আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে। তালাক দেওয়ার শর্তে আমি উক্ত টাকা তার কাছ থেকে উসুল করতে পারব?

বাসর রাতের পরের রাতকে অশুভ রাত বলা হয়

প্রশ্ন (৮৬১২) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, বাসর রাতের পরের রাতে স্বামী স্ত্রীকে এক সাথে থাকতে দেওয়া হয় না। উক্ত রাতটি নাকি অশুভ। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো বিধান আছে কি?

বালেগা নারীদেরকে প্রাইভেট পড়ালে বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬১০) : আমার একটি কোচিং সেন্টার আছে। সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যাচ আছে। জানতে চাচ্ছি, এভাবে ব্যাচ করে বালেগা মেয়েদের পড়ালে আমার বেতন কি হালাল হবে?

বারবার যিনা করলে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮৬০৯) : আমি যিনার গুনাহে লিপ্ত। অসংখ্যবার তওবা করেছি। কিন্তু ঠিক থাকতে পারিনি। পুনরায় উক্ত গুনাহে জড়িয়ে পড়েছি। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি আমার তওবা কখনো কবুল করবেন?

বান্দা আল্লাহকে ভুলে গেলে কি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন

প্রশ্ন (৮৬০৭) : জনৈক বক্তাকে একটি হাদিসে কুদসী বলতে শুনলাম। তিনি বলেন, বান্দা আল্লাহকে ভুলে আল্লাহ তাকে তাঁর বিভিন্ন অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিসে কুদসী আছে কি?

বাকিতে নির্দিষ্ট দামের চেয়ে বেশিতে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৬০৬) : জনৈক ব্যবসায়ীর সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি যদি তার পণ্য নগদ মূল্য দিয়ে নেই তাহলে দশ হাজার টাকা রাখবে। আর যদি বাকিতে নেই তাহলে বারো হাজার টাকা রাখবে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় বৈধ হবে কি?

বড়দিনের আয়োজনে সহায়তা করা যাবে কি

প্রশ্ন (৮৬০৩) : আমাদের মহল্লার খৃস্ট সমাজ বড়দিন উপলক্ষ্যে বাড়ি বাড়ি চাঁদার জন্য আসে। জানতে চাচ্ছি, তাদের চাঁদা দিলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

পূর্ববর্তী সকল নবি কি উম্মতে মুহাম্মাদী হওয়ার আবেদন করেছিলেন

প্রশ্ন (৮৫৯৯) : অনেকে উম্মতে মুহাম্মাদীর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদীর এত ফজিলত দেখে পূর্ববর্তী সকল নবি উম্মতে মুহাম্মাদী হওয়ার আবেদন করেছিলেন। জানতে চাচ্ছি, কোনো হাদিসে কি বিষয়টি এসেছে?

পীরের স্ত্রীকে সেজদা করলে ঈমান থাকবে কি

প্রশ্ন (৮৫৯৮) : আমাদের এলাকায় এক পীরের আবির্ভাব ঘটেছে। তার কথামত তার মুরীদরা তার স্ত্রীকে মা বলে ডাকে এবং তাকে সেজদা করে। জানতে চাচ্ছি, এতে কি তাদের ঈমান থাকবে?

পিকনিকের লটারিতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৫৯৬) : আমাদের কোম্পানী প্রতি বছর লটারির আয়োজন করে। সেখানে তারা লটারির ব্যবস্থা রাখে। লটারিতে অংশগ্রহণের জন্য কুপন ক্রয় করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত লটারিতে অংশগ্রহণ করা যাবে কি?