অনুসন্ধান

আরেকবার মারলে তালাক দিয়ে দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৮৫৫৪) : স্বামী স্ত্রী ঝগড়ার সময় স্ত্রী স্বামীর গায়ে হাত তুলে। তখন স্বামী বলল, আরেকবার যদি আমার গায়ে দেও তাহলে তালাক দিয়ে দিব। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি?

আবু মূসা (রা.) কি দানিয়াল (আ.)-কে দাফন করেছিলেন

প্রশ্ন (৮৫৫৩) : একটি বইয়ে পেলাম, আবু মূসা আশআরী (রা.) যখন ইরানের তুস্তর নগরী বিজয় করেন তখন সেখানে দানিয়াল (আ.)-এর লাশ একটি সিন্দুকে দেখতে পান। পরে তিনি সেখানে দানিয়াল (আ.)-কে কবরস্থ করেন। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সহিহ সূত্রে প্রমাণিত?

অতিরিক্ত টাকা কি সুদ হিসেবে গণ্য হবে

প্রশ্ন (৮৫৫১) : আমি ২০১৭ সালে এক ব্যক্তি থেকে ৫০ ডলার ঋণ নিয়েছিলাম। তখন তার মূল্য ছিল ৪২৫০ টাকা। আমি এখন তার ঋণ টাকা দ্বারা পরিশোধ করতে চাচ্ছি। সে হিসেবে ২০২৩ সালে ৫০ ডলারের রেট আসে ৫৪০০ টাকা। প্রশ্ন হল, ৪২৫০ টাকা থেকে যা অতিরিক্ত হচ্ছে তা কি সুদ হিসেবে গণ্য হবে?

স্ত্রী তালাকের কথা মিথ্যা বললে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৮৫৫০) : স্বামী তালাক দেয়নি। কিন্তু স্ত্রী সবার কাছে বলে বেড়াচ্ছে যে, স্বামী তাকে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, স্ত্রীর এই মিথ্যার দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে?

হ্যালোইন পালন বৈধ কি

প্রশ্ন (৮৫৪৩) : প্রতি বছর বিশ্বব্যাপী হ্যালোইন উৎসব পালিত হয়। জানতে চাচ্ছি, উক্ত উৎসবে অংশগ্রহণ করা যাবে কি?

একসাথে স্বামী স্ত্রী কাদিয়ানী হয়ে আবার মুসলমান হলে কি বৈবাহিক সম্পর্ক বাকি থাকবে

প্রশ্ন (৮৫৪১) : কয়েকদিন পূর্বে গ্রামে গিয়ে একটি ঘটনা শুনলাম। আমাদের গ্রাম হল, উত্তরবঙ্গে। সেখানে কাদিয়ানীদের অনেক বেশি প্রচারণা। আর তাদের প্রচারণার ধোঁকায় পড়ে একটি পরিবার স্বামী-স্ত্রীসহ একসাথে কাদিয়ানী হয়ে গিয়েছে। পরে এক লোকের বুঝানোর কারণে তারা উভয়ে আবার ইসলামে ফিরে এসেছে। এখন তাদের বিবাহ বাকি আছে কি না তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। সমাধান জানাবেন।