অনুসন্ধান

পর্দা করার জন্য কি স্বামীর অনুমতি জরুরি

প্রশ্ন (৮৩৫৪) : আমাদের স্বামী স্ত্রীর দ্বীনের বুঝ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমি দ্বীনের বুঝ পেয়েছি। তাই পর্দা করে চলার চেষ্টা করি। কিন্তু আমার স্বামী আমাকে পর্দা করতে দেয় না। আমি কি আমার স্বামীর অনুমতি ছাড়া পর্দা করতে পারব?

নির্জন স্থানে বাড়ি হলে ইদ্দতের সময় সে স্থান ত্যাগ করতে পারবে কি

প্রশ্ন (৮৩৫১) : আমরা নতুন জায়গা কিনে লোকালয় থেকে একটু দূরে ঘর তুলেছিলাম। কিন্তু হঠাৎ আমার স্বামীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর আমি বাবার বাড়িতে চলে আসি। কারণ সেখানে একা একা থাকা আমার জন্য ঝুঁজিপূর্ণ। এখন শুনতে পারলাম, ইদ্দত নাকি স্বামীর বাড়িতেই পালন করতে হয়। এ অবস্থায় আমার করণীয় কী?

নিম্নস্বরের নামাজে সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়লে কি সাহু সেজদা আবশ্যক হবে

প্রশ্ন (৮৩৪৯) : আমি এক মসজিদের ইমাম। গতকাল আসরের নামাজে আমি সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়ে ফেলি। সাহু সেজদাও দেইনি। আমার জানামতে এ ক্ষেত্রে সাহু সেজদা দেওয়া জরুরি নয়। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি।

নামাজে হাত দ্বারা ইশারা করা যাবে কি

প্রশ্ন (৮৩৪৬) : একবার আমাদের বাসায় আমার ভাই তার বই খুঁজছিল। বইটি টেবিলের নিচে পড়ে গিয়েছিল। আমার ভাই খেয়াল না করেই আমাকে বইটির কথা জিজ্ঞাসা করে। আমি তখন নামাজে ছিলাম। সে অবস্থায়ই তাকে হাতের ইশারা দিয়ে বইটি দেখিয়ে দিই। এতে কোন সমস্যা হয়েছে?

দুধচাচা কি মাহরাম

প্রশ্ন (৮৩৪৩) : আমি পর্দা করি আলহামদুলিল্লাহ। আমার একজন দুধপিতা ও দুধমাতা আছেন। আমার প্রশ্ন হল, দুধপিতার ভাই তথা দুধচাচা কি আমার মাহরাম হবে?

দুধ সম্পর্কীয় চাচার সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৮৩৪২) : ছোটকালে যয়নাব আয়েশার দুধ পান করেছে। আয়েশার স্বামী হল, আবদুর রহীম। আবদুর রহীমের এক ভাইয়ের নাম হল, আবদুল্লাহ। যযনাবের কি আবদুর রহীম ও আবদুল্লাহর সাথে পর্দা করতে হবে?

দুধ বোনের বোন কি মাহরাম

প্রশ্ন (৮৩৪১) : আমার একজন দুধবোন আছে। সে ছোটকালে আমার মায়ের দুধ পান করেছে। সে তো আমার মাহরাম। কিন্তু তার বোন কি আমার মাহরাম হবে?

দাফনের পর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা কি বিদআত

প্রশ্ন (৮৩৩৮) : আমরা আমাদের নানাকে দাফন করার পর কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছিলাম। কিন্তু এক ব্যক্তি বললেন, এটা নাকি বিদআত। আসলেই কি আমরা বিদআতি কাজ করেছিলাম?

দাঁড়িয়ে খুতবাহ না দিলে কি জুমার নামাজ আদায় হবে না

প্রশ্ন (৮৩৩৭) : কয়েক সপ্তাহ আগে আমি একটা সফরে গিয়েছিলাম। সেখানে এক মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে দেখি খতীব সাহেব কোন কারণে বসে খুতবাহ দিচ্ছেন। অতঃপর দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। আমার মনে সন্দেহ জাগল, আমার কি নামাজ হয়েছে? কারণ খুতবাহ তো তিনি দাঁড়িয়ে দেননি।