অনুসন্ধান

মুশকিল আসান পাথর ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৮১৫৪) : রাস্তায় কিছু লোককে দেখা যায়, তারা মুশকিল আসান নামে কিছু পাথর বিক্রি করে থাকে। এ পাথরগুলোর নাকি মুশকিল আসান করার ক্ষমতা রাখে। জানতে চাচ্ছি, এ পাথরগুলো ক্রয় করা যাবে কি?

মোবাইলের অ্যাপের আযান শুনলে জবাব দিতে হবে কি

প্রশ্ন (৮১৫২) : বর্তমানে মোবাইলে কিছু অ্যাপ পাওয়া যায়, যেগুলো নামাযের সময় আযান দিয়ে নামাযের সময় জানান দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত আযানের জবাব দিতে হবে কি?

সেবা সংস্থার বিল্ডিং নির্মাণে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৮১৫১) : ঢাকার একটি সেবা সংস্থা বিল্ডিং নির্মাণ করছে। তারা বিল্ডিং নির্মাণে মানুষের কাছ থেকে যাকাতসহ অন্যান্য দানের টাকা নিচ্ছে। জানতে চাচ্ছি, তাদের বিল্ডিং নির্মাণে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে কি?

সফর অবস্থার কাযা নামায কয় রাকাত পড়বে

প্রশ্ন (৮১৫০) : কিছুদিন আগে আমি সফরে যাই। সেখানে একদিন যোহরের নামায ওযরবশত ছুটে যায়। গতকালকে আমি বাসায় এসেছি। জানতে চাচ্ছি, সেই যোহরের কাযা কি আমি দুই রাকাত পড়ব, নাকি চার রাকাত পড়তে হবে?

যুহরা নাকি যাহরা সঠিক শব্দ কোনটি

প্রশ্ন (৮১৪৭) : কিছুদিন আগে আমার একটি মেয়ে হয়েছে। মেয়ের নানা তার নাম ফাতিমাতুয যুহরা রাখতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সঠিক বানানটি কি যুহরা হবে নাকি যাহরা হবে?

সন্তান গর্ভে থাকাবস্থায় কি অন্য সন্তানের মুসলমানি করানো যায় না

প্রশ্ন (৮১৪৪) : আমাদের গ্রামে একটি প্রচলিত আছে যে, স্ত্রীর গর্ভে সন্তান থাকাবস্থায় অন্য সন্তানের মুসলমানি করানো যায় না। এতে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো ভিত্তি আছে?

শূকরের পশমের তৈরি আর্টিফিশিয়াল খোপা ব্যবহার করা বৈধ নয় কেন

প্রশ্ন (৮১৪৩) : কিছুদিন আগে আপনাদের ওয়েবসাইটে একটি প্রশ্ন দেখত পাই যে, শূকরের পশমের তৈরি আর্টিফিশিয়াল খোপা নারীদের জন্য ব্যবহার করা বৈধ নয়। জানতে চাচ্ছি, এর পিছনে কারণ কী?

মজলিস জমানোর জন্য কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (৮১৪০) : কিছু কিছু মাহফিলে দেখা যায়, মজলিস জমানোর জন্য কুরআন তেলাওয়াত দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মজলিস জমানোর জন্য কুরআন তেলাওয়াত দেওয়া বৈধ হবে কি?

মসজিদে হারাম ও নববিতে নামাজে নারীরা মুখ খোলা রাখতে পারবে কি

প্রশ্ন (৮১৩৮) : মসজিদে হারাম ও নববিতে নারীদের নামাজের নির্ধারিত স্থানে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি, সেখানে নারীরা মুখ খোলা রেখে নামাজ পড়তে পারবে কি? নাকি মুখ ঢেকে রাখতে হবে?

মাগরিবে এক রাকাত পেলে দ্বিতীয় রাকাতে বসতে হবে কি

প্রশ্ন (৮১৩৬) : আমি গতকাল মাগরিবের নামাজে ইমামের সাথে এক রাকাত পাই। সালাম ফিরানোর পর আমি বাকি নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। নামাজ শেষে সাহু সেজদা না করেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের মাগরিবের নামাজ হয়েছিল কি?