অনুসন্ধান

আত্মহত্যাকারীর গোসলের পদ্ধতি কেমন হবে

প্রশ্ন (৭৯৫৫) : আমাদের এলাকায় এক যুবক আত্মহত্যা করলে তাকে গোসল দেওয়া হবে কি না, তা নিয়ে মতভেদ দেখা দেয়। পরবর্তীতে গোসল দেওয়া ছাড়াই তাকে দাফন করা হয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সঠিক মাসআলা কোনটি ছিল?

অনলাইন ক্লাসের অডিও ইউটিউবে আপলোড করা যাবে কি

প্রশ্ন (৭৯৫২) : বর্তমানে নারীরা অনলাইনের মাধ্যমে দ্বীন শিক্ষা লাভ করছেন। নারী শিক্ষিকার মাধ্যমে সেই দ্বীন শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা হয়। জানতে চাচ্ছি, নারী শিক্ষিকাদের ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা যাবে কি?

‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ কি জান্নাতের একটি গুপ্তধন

প্রশ্ন (৭৯৫০) : কিছুদিন আগে তাবলীগ জামাতের এক সাথী ভাই তার বয়ানে বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ জান্নাতের গুপ্তধনসমূহের একটি। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

শারীরিক দুর্বলতার কারণে জন্মনিয়ন্ত্রণ করা যাবে কি

প্রশ্ন (৭৯৪৭) : আমার স্ত্রী শারীরিকভাবে দুর্বল। আমাদের ছয় মাসের একটা ছেলে আছে। আমরা চাচ্ছি, আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো হওয়ার আগ পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করব। এটা কি জায়েয হবে?

শাশুড়িকে কোনভাবে বিবাহ করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৯৪৬) : এক ব্যক্তির শাশুড়ির বয়স বেশি নয়। তার শাশুড়িকে তার পছন্দ হয়েছে। এখন সে চাচ্ছে, তার স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করতে। তাকে অনেক বুঝানো হলেও সে বুঝতে চাচ্ছে না।

শাশুড়িকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৭৯৪৫) : জনৈক ব্যক্তির স্ত্রী ও শ্বশুর একসাথে এক্সিডেন্টে মারা গিয়েছে। এখন ঐ লোক কি তার শাশুড়িকে বিয়ে করতে পারবে?

সময়ের আগে কুরবানি করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৯৪০) : কুরবানির সময় হওয়ার আগে তথা ঈদের নামাজের পূর্বেই কেউ যদি কুরবানি করে ফেলে তাহলে সে কী করবে? তাকে আবার কুরবানি করতে হবে? না আগের কুরবানিই যথেষ্ট হবে?

সালাফরা কি বলেছেন যে, কুরআন মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়া উত্তম

প্রশ্ন (৭৯৩৮) : একটি বইয়ে পড়লাম, সালাফদের থেকে নাকি এ কথা পাওয়া যায় যে, কুরআন মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়া উত্তম। আসলেই কি এমন কিছু পাওয়া যায়?

সুদী ব্যাংকে চাকরির বেতন দিয়ে বানানো বাড়ির বিধান কী

প্রশ্ন (৭৯৩৬) : আমার বাবা দীর্ঘদিন সুদী ব্যাংকে চাকরিরত ছিলেন। তখনকার বেতন দিয়ে একটি বাড়ি বানিয়েছেন। এখন তিনি ঐ চাকরি ছেড়ে দিযেছেন। এখন কি তিনি ঐ বাড়িটি ব্যবহার করতে পারবেন?