অনুসন্ধান

ইকো মেশিন ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৬৫৫) : কণ্ঠস্বরকে সুন্দর করার ইকো মেশিন, যা এক ধরনের যন্ত্র বিশেষ, যার সাহায্যে কণ্ঠস্বরকে সুন্দর করা হয়। আওয়াজে প্রতিধ্বনি বা ঢেউ তোলা যায়। স্বর মোটা-চিকন করা যায়। আওয়াজে ঝনঝনানি অনুভব হয়। শরিয়তের দৃষ্টিতে এ মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত কিনা?

তায়াম্মুম করে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭৬৫৩) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরজ ছিল। সে মাঠে গিয়ে দেখে জানাযার নামাজ শুরু হয়ে গেছে। এমতাবস্থায় সে জানাযার নামাজে শরিক হওয়ার জন্য তায়াম্মুম করতে পারবে কি?

গৃহপালিত পশু-পাখি মেরে ফেললে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৭৬৫০) : কোন মুসলমান ব্যক্তি হিন্দু লোকের গৃহপালিত পশু-পাখির অত্যাচারে অতিষ্ট হয়ে সেগুলোকে হত্যা করে বা গুম করে ফেললে সেগুলোর ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে?

ঘুমের সময় তিন কুল পড়ে ফুঁ দেওয়া কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (৭৬৪৮) : অনেকে বলে থাকে, ঘুমানোর সময় তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে সম্পূর্ণ শরীর মুছে দিয়ে শরীর বন্ধ করতে হয়। আমি জানতে চাচ্ছি, এ বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত?

রাতে ছাদে ঘুমানো কি নিষেধ

প্রশ্ন (৭৬৪৬) : আমি একবার রাতে ছাদে ঘুমাতে চাইলে আমার এক আত্মীয় বললেন, রাতের বেলা ছাদে ঘুমানো নিষেধ। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

সন্ধ্যা বেলা বাচ্চাদের বাইরে যাওয়া কি নিষেধ

প্রশ্ন (৭৬৪৫) : আমার দাদি সন্ধ্যায় আমার ছোট ভাই-বোনদেরকে বাহিরে যেতে দেন না। তিনি বলেন, শরিয়তে সন্ধ্যা বেলা ছোট বাচ্চাদেরকে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসে কিছু বলা হয়েছে কি?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (৭৬৪২) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

জানাযার নামাজের কাতার বেজোড় করা কি জরুরি

প্রশ্ন (৭৬৪০) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এলাকার একজন মেম্বার বলেন, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। তখন তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে কাতার সংখ্যা বেজোড় বানিয়ে নামাজ আদায় করেন। আমার প্রশ্ন হল, জানাযার নামাজে কাতার সংখ্যা বেজোড় হওয়া কি জরুরি? বেজোড় না হলে কি নামাজ হবে না?

কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে কি আঙ্গুল পঁচে যায়

প্রশ্ন (৭৬৩৯) : আমার দাদিকে বলতে শুনলাম, কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে নাকি আঙ্গুল পঁচে যায়। আমি জানতে চাচ্ছি, শরিয়তে কি এর কোনো ভিত্তি রয়েছে?

বিয়ে করা সংক্রান্ত হাদিসে কি গরিবদেরকে নিরুৎসাহিত করা হয়েছে

প্রশ্ন (৭৬৩৭) : আমি একটি হাদিসে পড়েছি, সেখানে সামর্থ্যবানদের বিয়ে করতে বলা হয়েছে। আমার প্রশ্ন হল, এই হাদিস দ্বারা কি সামর্থ্যহীনদের বিয়ে করতে নিরুৎসাহিত করা হয়েছে?

কুরআন না বুঝে পড়া কি নিষেধ

প্রশ্ন (৭৬৩৬) : আমার এক ভাইকে বলতে শুনলাম, কুরআন বুঝে পড়তে হবে। কুরআন না বুঝে পড়া জায়েয নেই। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? কুরআন না বুঝে পড়া কি আসলেই নাজায়েয?