অনুসন্ধান

ছাত্রদের অ্যাসাইনমেন্ট করে দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৯৪) : করোনাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। জানতে চাচ্ছি, আমি আমার ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট করে দিয়ে পারিশ্রমিক নিতে পারব কি?

খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৮৯০) : আমি আমেরিকা প্রবাসী। এখানে এক খ্রিস্টান নারীকে আমার পছন্দ হয়েছে। সেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। জানতে চাচ্ছি, খ্রিস্টান নারীকে বিয়ে করা বৈধ হবে কি?

কুরবানি না করে আকীকা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮৮৮) : আমার উপর কুরবানি আবশ্যক। আবার আমার সন্তানের আকীকাও দেওয়া হয়নি। কুরবানি অথবা আকীকা, দু’টির যে কোনো একটি দেওয়ার সামর্থ্য আমার আছে। দু’টি এক সাথে দেওয়ার সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি কুরবানি না করে আকীকা করব?

একটি ভাত নষ্ট করলে কি তা পাহাড়ে পরিণত হবে

প্রশ্ন (৫৮৮৪) : আমার দাদিকে বলতে শুনেছি, কেউ ভাত নষ্ট করলে একেকটি ভাত কিয়ামতের দিন পাহাড়ের সমান বড় হয়ে যাবে। তারপর উক্ত ব্যক্তিকে তা খেতে বলা হবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

একটি ভাত তৈরিতে কি ৭০ জন ফেরেশতা লাগে

প্রশ্ন (৫৮৮৩) : একটি ভাত তৈরিতে কি ৭০ জন ফেরেশতা লাগে? অনেকে ভাত নষ্ট না করার গুরুত্ব বুঝাতে গিয়ে উক্ত কথা বলে থাকে। এমনকি ভাত নষ্ট করলে তারা উক্ত ব্যক্তিকে বদদোয়া দিয়ে থাকে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

একটি উটে কি ১০ জন শরিক হতে পারে

প্রশ্ন (৫৮৮২) : একটি সহিহ হাদিসে দেখলাম, একটি গরুতে ৭ জন শরিক হতে পারলেও একটি উটে ১০ জন শরিক হতে পারে। জানতে চাচ্ছি, আসলেই কি একটি উটে ১০ জন শরিক হওয়া যায়?

এক মুহূর্ত ইমাম সাহেবকে রুকুতে পেলে রাকাত পাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৮১) : কেউ যদি ইমাম সাহেবকে এক মুহূর্তের জন্য রুকুতে পায় তাহলে সে কি রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে? নাকি কমপক্ষে তিন তাসবীহ পরিমাণ পেতে হবে?

ঋণ নিয়ে স্বেচ্ছায় লাভ দিতে চাইলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৮৮০) : আমার এক আত্মীয় আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে তা দিয়ে ব্যবসা করেছে। সে ব্যবসায় কিছু লাভও হয়েছে। এখন সে আমাকে আমার ঋণের টাকা ফেরত দিতে চাচ্ছে। পাশাপাশি সেই লাভ থেকেও কিছু টাকা দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত লাভ গ্রহণ করা যাবে কি?

ইস্তেখারার নামাজে اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ কি বারবার পাঠ করতে হবে

প্রশ্ন (৫৮৭৭) : ইস্তেখারার নামাজে সূরা ফাতেহা পড়ার সময় اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ- আয়াতটি কি বারবার পাঠ করতে হয়? এই পদ্ধতিটি কি হাদিসে বর্ণিত হয়েছে?

ইমাম সাহেব নিজ প্রয়োজনে মসজিদের টাকা করজ হিসেবে নিতে পারবেন কি

প্রশ্ন (৫৮৭৬) : আমাদের মসজিদের ইমাম সাহেব নিজ প্রয়োজনে মসজিদের দানের টাকা করজ হিসেবে নিয়ে থাকেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি তো আবার দিয়ে দিব। জানতে চাচ্ছি, এভাবে ব্যক্তিগত প্রয়োজনে মসজিদে টাকা ব্যবহার করা যাবে কি?