অনুসন্ধান

স্বামী মুরতাদ হয়ে গেলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৫৮৫৪) : আমার পরিচিত এক নারী স্বামীসহ লন্ডন থাকে। কিছুদিন আগে তার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। সেই নারী এখন তার সাথে ঘর করতে চাচ্ছে না। বরং অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, সে কি অন্যত্র বিয়ে বসতে পারবে?

সন্তান শ্বেত রোগী হওয়ার আশংকায় তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৫৩) : আমার স্বামী শ্বেত রোগে আক্রান্ত। তার ভাইয়েরাও একই রোগে আক্রান্ত। ফলে তাদের সন্তানগুলোও শ্বেত রোগে আক্রান্ত হয়েছে। আমার এখনো সন্তান হয়নি। আমি আশংকা করছি আমার সন্তানও শ্বেত রোগে আক্রান্ত হবে। তাছাড়া শ্বেত রোগের কারণে স্বামীর কাছে যেতে আমি অস্বস্তিবোধ করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমি কি তালাক চাইতে পারব?

স্ত্রীর তালাকের কথার প্রেক্ষিতে ‘যাও দিলাম’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৮৫২) : স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলল, যাও দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

স্ত্রী মুরতাদ হয়ে গেলে মোহর দিতে হবে কি

প্রশ্ন (৫৮৫১) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পাঁচ বছর পর মুরতাদ হয়ে গিয়েছে। বিয়ের সময় উক্ত নারীর মোহর নির্ধারণ করা হয়েছিল দুই লক্ষ টাকা। এক লক্ষ টাকা পরিশোধ করা হয়েছিল। জানতে চাচ্ছি, মোহরের বাকি টাকা সে পাবে কি?

স্ত্রী নেই- এ কথা বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে

প্রশ্ন (৫৮৫০) : জনৈক ব্যক্তি এক মজলিসে মিথ্যা বলেছে যে, তার কোনো স্ত্রী নেই। অথচ সে বিবাহিত। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যা বলার কারণে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

সৎ দাদিকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৮৪৯) : আমার দাদা মৃত্যুর এক মাস আগে এক নারীকে বিয়ে করেন। জানতে চাচ্ছি, সেই সৎ দাদিকে বিয়ে করা বৈধ হবে কি?

রূপার মূল্য ধরবে নাকি স্বর্ণের

প্রশ্ন (৫৮৪৭) : স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য যাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে রূপার নেসাব ধরে হিসাব করতে হবে, নাকি স্বর্ণের নেসাব ধরে হিসাব করতে হবে?

মসজিদের গম্বুজ কি বিধর্মীরা আগে নির্মাণ করেছিল

প্রশ্ন (৫৮৪৫) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, মুসলমানরা নাকি মসজিদের গম্বুজ তৈরির আইডিয়া বিধর্মীদের কাছ থেকে নিয়েছে। কারণ, পারসিকরা নাকি সর্বপ্রথম গম্বুজ নির্মাণ করেছিল। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কতটুকু সঠিক?

বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর এক সাথে ঘুরা যাবে কি

প্রশ্ন (৫৮৩৯) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে। বিয়ের তারিখ একমাস পর। সেই মেয়ের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য তাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কি?

বিল্ডিং ধসে মারা গেলে কি শহিদ

প্রশ্ন (৫৮৩৭) : কিছুদিন আগে একটি বিল্ডিং ধসে অনেক মানুষ হতাহত হয়। জানতে চাচ্ছি, যারা এতে মারা গিয়েছে তারা কি শহিদি মর্যাদা পাবে?