অনুসন্ধান

তালাকের ব্যাপারে সন্দেহ থাকলে কোনো নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৩৯৫) : জনৈক ব্যক্তি এক নারীকে বিয়ে করতে চাচ্ছে। উক্ত নারী বিবাহিত। তবে তার স্বামীর সাথে তার পাঁচ বছর যাবত কোনো সম্পর্ক ও যোগাযোগ নেই। তার স্বামী তাকে তালাক দিয়েছে কিনা বিষয়টি স্পষ্টও নয়। প্রশ্ন হল, উক্ত নারীকে সে বিয়ে করতে পারবে কি?

নির্ধারিত বিলের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৩৯২) : আমি একজন সফটওয়্যার নির্মাতা। সরকারি বিভিন্ন প্রজেক্টের কাজ আমি করে থাকি। প্রজেক্টের দায়িত্বে যে সকল কর্মকর্তা থাকে তারা আমার সাথে যে টাকার চুক্তি হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা সরকারের কাছ থেকে গ্রহণ করে। আমার নির্ধারিত ফি আমাকে দিয়ে অতিরিক্ত অংশ সে বা তারা রেখে দেয়। জানতে চাচ্ছি, এটি কি বৈধ হচ্ছে?

নারীদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা যাবে কি

প্রশ্ন (৫৩৯১) : আমাদের এলাকায় প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে নারীদের জন্য স্বতন্ত্র প্যান্ডেলের ব্যবস্থা থাকে। জানতে চাচ্ছি, এভাবে স্বতন্ত্র প্যান্ডেলের ব্যবস্থা করা কতটুকু শরিয়ত সম্মত?

তারাবীতে কুরআন খতমের সময় কি সূরা ইখলাস তিনবার পড়তে হবে

প্রশ্ন (৫৩৮৬) : আমাদের গ্রামের মসজিদে এ বছর রমজানে নতুন হাফেজ সাহেব রাখা হয়েছিল। তিনি তারাবীতে কুরআন খতমের সময় সূরা ইখলাস যখন পাঠ করেন তখন তিনবার তা পাঠ করেন। এতে মুসল্লীদের মাঝে বিরূপ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জানতে চাচ্ছি, এভাবে তিনবার সূরা ইখলাস পাঠ কতটুকু শরিয়ত সম্মত?

তাওয়াফের দুই রাকাত নামাজ হোটেলে পড়া যাবে কি

প্রশ্ন (৫৩৮৫) : গত বছর হজ্বের সময় তাওয়াফের পর ভুলে দুই রাকাত নামাজ না পড়ে হাটতে হাটতে হোটেলে চলে আসি। স্মরণ হওয়ার সাথে সাথেই হোটেলে দুই রাকাত নামাজ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার উক্ত কাজ কি সঠিক হয়েছে? কোনো দম আবশ্যক হবে কি?

জোর করে খোলা তালাকে সাইন নিলে তালাক হবে কি

প্রশ্ন (৫৩৭৯) : জনৈক ব্যক্তির স্ত্রী কাজি মারফত খোলা তালাকের নোটিশ পাঠিয়েছে। কিন্তু স্বামী তাকে তালাক দিতে ইচ্ছুক নয়। পরবর্তীতে এলাকার চেয়ারম্যান ও নেতারা স্বামীর উপর চাপ প্রয়োগ করে নোটিশে সাইন করায়। প্রশ্ন হল, বাধ্য হয়ে সাইন করার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামী তালাকের নিয়ত করেনি এবং মুখেও কিছু বলেনি।

সেজদায়ে তেলাওয়াত আদায়ের পর ইমামের সাথে শরিক হলে করণীয় কী

প্রশ্ন (৫৩৭৮) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব সেজদার আয়াত তেলাওয়াত করছেন। ইমাম সাহেবের সাথে শরিক হওয়ার আগেই তিনি উক্ত তেলাওয়াতের সেজদা আদায় করে ফেলেন। সেই রাকাতেই আমি তার সাথে শরিক হই। জানতে চাচ্ছি, নামাজ শেষে কি আমার উক্ত সেজদা আদায় করতে হবে?