অনুসন্ধান

পালকপুত্র কি মীরাস পাবে

প্রশ্ন (৪৫৫১) : এক ব্যক্তি সন্তান না হওয়ায় একটি ছেলেকে দত্তক নেয়। এই ব্যক্তিটি যদি মারা যায় তাহলে সেই পালকপুত্রটি কি তার কাছ থেকে মীরাস পাবে?

পারিশ্রমিক দিয়ে ইতেকাফ করালে দায়মুক্ত হওয়া যাবে কি

প্রশ্ন (৪৫৪৯) : আমাদের মসজিদে এ বছর ইতেকাফ করার জন্য কোন লোক পাওয়া না যাওয়ায় পাশের গ্রাম থেকে এক দরিদ্র ব্যক্তিকে এনে পারিশ্রমিক দিয়ে ইতেকাফ করানো হয়। এতে আমাদের মসজিদের বাসিন্দারা দায়মুক্ত হয়েছে কি?

নারীদের স্রাব কি বনী ইসরাঈল থেকে শুরু হয়েছে

প্রশ্ন (৪৫৪১) : নারীদের স্রাব বনী ইসরাঈল থেকে শুরু হয়েছে না হাওয়া (আ.) থেকে শুরু হয়েছে? আপনাদের ওয়েবসাইটে দেখলাম, হাওয়া (আ.) থেকে শুরু হয়েছে। অথচ আমি একটা হাদিসে পড়লাম বনী ইসরাঈল থেকে শুরু হয়েছে। সমাধান কী? কোনটি সঠিক?

নাভি কি সতরের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৪৫৪০) : আমি জানি যে, নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমার এক বন্ধু বলল, নাভি সতরের অন্তর্ভুক্ত। কার কথা সঠিক? এ ব্যাপারে দলিলসহ জানাবেন।

নাক-কান না ফোঁড়ালে কি কিয়ামাতের দিন নাক-কান ছিদ্র করে দেওয়া হবে

প্রশ্ন (৪৫৩৭) : আমি এক স্থানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এ বিষয়টি নারীদের মাঝে প্রচলিত রয়েছে যে, নাক-কান না ছিদ্র করলে কেয়ামাতের দিন আগুনের শলাকা দিয়ে নাক-কান ছিদ্র করে দেওয়া হবে। এটি কি ঠিক?

কসমের কাফফারার ক্ষেত্রে কয় বেলা খাওয়াতে হবে

প্রশ্ন (৪৫৩৬) : আমি একটি কসম করে ভঙ্গ করেছি। এখন আমি তার কাফফারা আদায় করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমি যদি ফকীরকে খাওয়াই তাহলে কয় বেলা খাওয়াতে হবে?