অনুসন্ধান

ইতিকাফ অবস্থায় রাতে গোসল করতে হবে কি

প্রশ্ন (৪৪৭৫) : আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, ইতিকাফ অবস্থায় দিনের বেলা সাধারণ গোসল করা নিষেধ। তবে রাতের বেলা করা যাবে। আমার প্রশ্ন হল, রাতের বেলা গোসল করার জন্য মসজিদ থেকে বের হতে কোনো সমস্যা আছে কি?

ইতিকাফ অবস্থায় অন্য মসজিদে তারাবী পড়াতে যেতে পারবে কি

প্রশ্ন (৪৪৭৩) : আমাদের মসজিদে এক হাফেজ সাহেব ইতিকাফে বসেছেন। তিনি অন্য এক মসজিদে খতমে তারাবী পড়ান। আমাদের মসজিদে আবার খতমে তারাবী হয় না। জানতে চাচ্ছি, খতমে তারাবী পড়ানোর জন্য তিনি মসজিদ থেকে বের হতে পারবেন কি?

আত্মহত্যার ভয় দেখিয়ে তালাকে সাইন নিলে তালাক হবে কি

প্রশ্ন (৪৪৭২) : আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করেছি। পরবর্তীতে আমার পরিবার যখন জানতে পেরেছে তখন আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তারা অনেক পীড়াপীড়ি করেছে। আমি রাজি না হওয়াতে আমার বাবা হাতে বিষ নিয়ে বলেন, যদি তালাক না দেও তাহলে আমি বিষ খাব। আমি বাধ্য হয়ে তখন তালাক নামায় সাইন করি। কিন্তু তখন আমার নিয়ত ছিল না, মুখেও উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

অ্যাপের মাধ্যমে আয় করা বৈধ হবে কি

প্রশ্ন (৪৪৭১) : আমি একটি অ্যাপ তৈরি করে প্লে স্টোরে আপলোড করেছি। সেই অ্যাপে অ্যাড শো করে। এর বিনিময়ে আমি কিছু টাকা পাই। জানতে চাচ্ছি, এভাবে অ্যাপের মাধ্যমে আয় করা বৈধ হবে কি?

وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ- হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৪৪৭০) : একটি বইয়ে আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিস দেখতে পেলাম। সেখানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

অজু থাকার ব্যাপারে সন্দেহ হলে কী করবে

প্রশ্ন (৪৪৬৯) : কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ি। মাগরিবের সময় হলে আমার সন্দেহ হয় যে, আমার অজু আছে কিনা? তবে আমি টয়লেটে যাইনি। জানতে চাচ্ছি, অজু থাকার ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী?

মেহমানের আবদারে শাওয়ালের রোজা ভাঙ্গলে কাযা করতে হবে কি

প্রশ্ন (৪৪৬৮) : আমি শাওয়ালের রোজা অবস্থায় ছিলাম। বাসায় মেহমান আসলে তাদের পীড়াপীড়িতে রোজা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, সেই রোজার কাযা আমাকে করতে হবে কি?

মেহমানদারি রক্ষার্থে শাওয়ালের রোজা ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (৪৪৬৭) : ঈদের পর দিন শাওয়ালের রোজা অবস্থায় এক আত্মীয়ের বাড়ি যাই। আত্মীয়ের পীড়াপীড়িতে রোজা ভেঙ্গে তাদের সাথে খানায় শরিক হই। আমার প্রশ্ন হল, মেহমানদারি রক্ষার্থে সেদিনের রোজা ভাঙ্গাতে আমার কি কোনো গুনাহ হয়েছে?

ঈদের দিন পুরাতন পোশাক পরলে ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৪৪৬৬) : এ বছর আমার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে ঈদের জন্য নতুন পোশাক বানাইনি। জানতে চাচ্ছি, ঈদের দিন পুরাতন পোশাক পরলে মুস্তাহাবের উপর আমল হবে কি?

ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি

প্রশ্ন (৪৪৬৫) : কিছু লোককে দেখা যায় ঈদের দিন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে। জানতে চাচ্ছি, ঈদের দিন কবর জিয়ারতের বিশেষ কোনো ফজিলত আছে কি?

ঈদের সেলামি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৬৪) : ঈদের দিন বাচ্চারা সেলামির জন্য আবদার করে থাকে। জানতে চাচ্ছি, সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

ঈদের রাতে পটকা ফুটানো যাবে কি

প্রশ্ন (৪৪৬২) : আমাদের এলাকার কিছু যুবক ঈদের রাতে পটকা ফুটিয়ে ঈদ আনন্দ উদযাপন করে। জানতে চাচ্ছি, এভাবে পটকা ফুটিয়ে ঈদ উদযাপন করা কতটুকু শরিয়ত সম্মত?

প্রয়োজন অতিরিক্ত জমির কারণে ফিতরা আবশ্যক হবে কি

প্রশ্ন (৪৪৬১) : আমি ওয়ারিসসূত্রে একটি জমির মালিক হয়েছি। সেই জমিটি আমার প্রয়োজন অতিরিক্ত। যার বর্তমান মূল্য প্রায় ৩ লক্ষ টাকার মত। এ ছাড়া আমার নেসাব পরিমাণ কোনো মাল নেই। জানতে চাচ্ছি, সেই জমির কারণে আমার উপর সদকাতুল ফিতর আবশ্যক হবে কি?

ঈদের দিন মানতের রোজা রাখলে তা আদায় হবে কি

প্রশ্ন (৪৪৬০) : আমার বোন ঈদের দিন রোজা রাখার মানত করেছিলেন। ঈদের দিন সবার নিষেধ সত্ত্বেও তিনি সেই মানতের রোজা রাখেন। জানতে চাচ্ছি, ঈদের দিন রোজা রাখার কারণে মানত পূর্ণ হয়েছে কি?

ঈদের দিন কোলাকুলি করা যাবে কি

প্রশ্ন (৪৪৫৮) : বর্তমানে দেখা যায়, ঈদের নামাজের পর সকল মুসল্লী পরস্পর পরস্পরের সাথে কোলাকুলি করে থাকে। জানতে চাচ্ছি, এভাবে ঈদের নামাজের পর কোলাকুলি করা কি শরিয়ত সম্মত?

ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে কি

প্রশ্ন (৪৪৫৭) : গত বছর আমার বড় ভাই ঈদের দিন রোজা রাখেন। পরিবারের সকলে নিষেধ করলেও তিনি রোজা ভাঙ্গেননি। আপনাদের ওয়েবসাইটে দেখেছিলাম, ঈদের দিন রোজা রাখা নিষেধ। জানতে চাচ্ছি, ঈদের দিন রোজা রাখার কারণে কি তিনি গুনাহগার হবেন?

ঈদের দিন কখন গোসল করা মুস্তাহাব

প্রশ্ন (৪৪৫৬) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি, ঈদের দিন গোসল করা মুস্তাহাব। আমার প্রশ্ন হল, ঈদের দিনের এই গোসল কখন করতে হবে? ফজরের পরে, নাকি ফজরের আগে?