অনুসন্ধান

বাধ্য হয়ে বিয়ে করলে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৯৫৫) : আমি একটি মেয়েকে টিউশনি করাতাম। তার বাবা মা আমাকে খুব মহব্বত করত। তাদের ইচ্ছা ছিল তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। কিন্তু বিষয়টি আমি বুঝতে পেরে ঐ মেয়েকে পড়ানো বন্ধ করে দেই। তারা আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ এই বিয়েতে রাজি করায়। পরিবারের চাপে আমি বাধ্য হয়ে সে মেয়েকে বিয়ে করি। জানতে চাচ্ছি, আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। বাধ্য হয়ে করেছি। এই বিয়েকে কি হয়েছে?

নারীরা জামাত করতে পারবে কি

প্রশ্ন (৩৯৫৪) : কিছুদিন আগে আমি আমার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে চলে যায়। নারী সদস্যদের নিয়ে আমি সেখানে জামাতে নামাজ পড়তে চাইলে একজন বলেন, শুধু নারীদের জামাত মাকরূহ। জানতে চাচ্ছি, শুধু নারীদের জন্য জামাত করা কি মাকরূহ?

স্ত্রী রাজি থাকলে পায়ুপথে সঙ্গম করা যাবে কি

প্রশ্ন (৩৯৪৭) : আমি শুনেছি, পায়ুপথে স্ত্রী সঙ্গম করা বৈধ নয়। জানতে চাচ্ছি, স্ত্রী যদি পায়ুপথে সঙ্গম করতে রাজি থাকে তাহলে স্বামী পায়ুপথে সঙ্গম করতে পারবে কি?

মুসল্লীর ভুলের সাহু সেজদা না দিলে কি নামাজ নষ্ট হয়ে যায়

প্রশ্ন (৩৯৪৬) : আমি একদিন যোহরের নামাজ জামাতের সাথে পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়ে ফেলি। ইমাম সাহেব নামাজ শেষ করার পর আমি আর সাহু সেজদা দেইনি। জানতে চাচ্ছি, সাহু সেজদা না দেওয়ার কারণে আমার সেদিনের নামাজ কি নষ্ট হয়ে গিয়েছে?

মাসবুক ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরালে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৯৪৩) : আমি একবার এক নামাজে মাসবুক হই। নামাজ শেষে ইমাম সাহেব সাহু সেজদা দেওয়ার উদ্দেশ্যে সালাম ফিরান। আমিও তার সাথে সালাম ফিরাই এবং সাহু সেজদা করি। নামাজ শেষে এক ব্যক্তি বললেন, মাসবুক ব্যক্তির জন্য ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরাতে হয় না। জানতে চাচ্ছি, আমার ঐ দিনের নামাজ হয়েছিল কি?

ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৩৯৪২) : আমি একবার এক যোহরের নামাজে মাসবুক হই। ইমাম সাহেব নামাজ শেষে যখন সালাম ফিরান আমিও ভুলে তার সাথে সালাম ফিরিয়ে ফেলি। পরক্ষণেই স্মরণ হয় তাই সাথে সাথে দাঁড়িয়ে যাই। যথারীতি আমার বাকি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার উপর কি সাহু সেজদা আবশ্যক হয়েছিল? সেদিনের নামাজটি কি হয়েছিল?

হিন্দুদের সওয়াল জবাব হবে কি

প্রশ্ন (৩৯৩৯) : হিন্দুদেরকে তো কবরস্থ করা হয় না। তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। জানতে চাচ্ছি, তাদের জন্য মুনকার ও নাকীরের সওয়াল হবে কি?

হারাম কাজকে হালাল মনে করে করলে কাফের বলা যাবে কি

প্রশ্ন (৩৯৩৮) : আমাদের এলাকার এক ব্যক্তি প্রকাশ্যে জিনা করে থাকে। সে এ কাজটিকে বৈধ মনে করেই করে থাকে। জানতে চাচ্ছি, এই ব্যক্তিকে কাফের বলা যাবে কি?

স্বামীর হারাম উপার্জন থেকে খরচ নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৯৩৭) : আমার স্বামী ব্যাংকে ক্যাশিয়ার পদে চাকরি করেন। শুনেছি, ব্যাংকে চাকরি করা হারাম। জানতে চাচ্ছি, আমি আমার খরচাদি আমার স্বামীর হারাম উপার্জন থেকে গ্রহণ করতে পারব কি?