অনুসন্ধান

সূর্য ও চন্দ্রগ্রহণের সময় কি হাটাহাটি করতে হয়

প্রশ্ন (৩৬৩৪) : আমার ওয়াইফ প্রেগনেন্ট। কিছুদিন আগে সূর্যগ্রহণ লাগলে পরিবারের এক মুরব্বী আমার ওয়াইফকে বললেন হাটাহাটি করতে। কারণ এ সময় বসে থাকলে সন্তান ত্রুটিপূর্ণ হয়। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এ কথার কি কোনো ভিত্তি আছে?

রোজা রেখে সিগারেট খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৩১) : আমার এক বন্ধু ধূমপায়ী। তাকে রমজানে দিনের বেলায় সিগারেট খেতে দেখলাম। এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে, রোজা রেখে সিগারেট খাওয়া যায়। কারণ, এতে মুখ দিয়ে শুধু ধোঁয়া ঢুকে। অন্য কিছু নয়। প্রশ্ন হল, তার এ বক্তব্য কি সঠিক? রোজা রেখে কি সিগারেট খাওয়া যায়?

মিশনারী খ্রিস্টানদের কাছে সফটওয়্যার বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৬২৬) : আমি একটি আইটি ফার্মের মালিক। আমার ফার্মে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখার জন্য সফটওয়্যার তৈরি করা হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সফটওয়্যার ক্রয় করে থাকে। কিছুদিন আগে এক খ্রিস্টান মিশনারী প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ক্রয় করতে চায়। তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার কাজে নিয়োজিত আছে। প্রশ্ন হল, এদের কাছে সফটওয়্যারটি বিক্রি করা যাবে কি?

মায়ের নামে ওয়াজিব কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২৫) : আমার এক বন্ধুর উপর কুরবানি ওয়াজিব। সে চাচ্ছে তার মৃত মায়ের নামে একটি ছাগল কুরবানি করতে। প্রশ্ন হল, তার মায়ের নামে কুরবানি করার দ্বারা কি তার ওয়াজিব কুরবানি আদায় হবে?

মুকীম ব্যক্তি আরাফায় কত রাকাত পড়বে

প্রশ্ন (৩৬২৩) : আমি মক্কায় বসবাসরত। হজ্বের মওসুমে আরাফার মসজিদে যোহর ও আসর দুই রাকাত পড়ানো হয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যদি আরাফার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে কত রাকাত পড়তে হবে?

ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২২) : আমার এক বন্ধু ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলেছে। এক ব্যক্তি বলল, ভুলে করে ফেললে কুরবানি হয়ে যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

ভাগ্নের সামনে হাতাকাটা জামা পরিধান করা যাবে কি

প্রশ্ন (৩৬২১) : আমি ঘরে হাতাকাটা জামা পরিধান করে থাকি। আমার ভাগ্নে আমার সাথেই থাকে। জানতে চাচ্ছি, তার সামনে হাতাকাটা জামা পরিধান করে যাওয়া আসা করা যাবে কি?

চাষাবাদের জন্য জমি ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬১৯) : আমি পেঁয়াজ চাষের জন্য জমি ভাড়া নিতে চাচ্ছি। প্রশ্ন হল, আমি জমি ভাড়া নিয়ে তাতে পেঁয়াজ ফলালে সেই পেঁয়াজের মালিক কি আমি হব নাকি জমির প্রকৃত মালিক হবে?

পিতার অধীনে থাকা সন্তানের উপর কুরবানি আবশ্যক হবে কি

প্রশ্ন (৩৬১৭) : আমি আমার পিতা মাতার সাথে থাকি। পাশাপাশি আমি চাকরিও করি। আমার পিতা প্রতি বছর কুরবানি করে থাকেন। প্রশ্ন হল, আমার উপরও কি কুরবানি আবশ্যক হবে? আমি তো পিতা মাতার সাথেই থাকি।

নারীরা জবাই করতে পারবে কি

প্রশ্ন (৩৬১৬) : আমার নাম ফাতেমা। আমি শুনেছি, কুরবানির পশু কুরবানিদাতার নিজ হাতে জবাই করা উত্তম। আমার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন হল, আমি আমার পশু কুরবানি করতে পারব কি?