পবিত্রতা

মৃত ব্যক্তির মোচ, নখ কাটা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৪৮) : আমি আমাদের এলাকায় মৃতব্যক্তিদের গোসল দিয়ে থাকি। কোনো কোনো মাইয়্যিতের মোচ, নখ লম্বা ও অস্বাভাবিক থাকে। এখন আমি জানতে চাচ্ছি যে, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি না?

সুস্থ হলে ফরয গোসল করতে হবে কি

প্রশ্ন (১১৪০৪) : জনৈক ব্যক্তি এত অসুস্থ ছিল যে ডাক্তার তাকে গোসল করতে নিষেধ করে দেয়। ফলে একদিন গোসল ফরয হলে সে তায়াম্মুম করে নামায আদায় করে। বর্তমানে সে সুস্থ। জানতে চাচ্ছি, সেকি অজু করেই নামায পড়তে পারবে নাকি পুনরায় তাকে গোসল করতে হবে?

শুকরের মল পরিষ্কার করে ফেললে ঈদগাহ পবিত্র হবে কি

প্রশ্ন (১১৪০১) : কিছুদিন আগে আমাদের ঈদগাহে পাহাড় থেকে শুকরের পাল নেমে আসে এবং ঈদগাহ মলত্যাগ করে নষ্ট করে ফেলে। পরবর্তীতে আমরা পানির পাইপ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ঈদগাহ ধুয়ে ফেলি। কোনো মল আর বাকি থাকেনি। জানতে চাচ্ছি, ঈদগাহ কি পবিত্র হবে?

রক্ত মোছা টিস্যু নিয়ে নামায পড়লে হবে কি

প্রশ্ন (১১৪০০) : আমার একবার শরীর থেকে রক্ত বের হয়। টিস্যু দিয়ে তা মুছে পকেটে রেখে দেই। পরবর্তীতে টিস্যুর কথা মনে ছিল না। তা নিয়েই নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার কি নামায হয়েছিল?

রক্ত বের হলে টিস্যু দিয়ে মুছলে অজু ভাঙ্গবে কি

প্রশ্ন (১১৩৯৯) : কিছুদিন আগে আমার ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল। আমি তখন অজু অবস্থায় ছিলাম। অজু যেন ভেঙ্গে না যায় তাই রক্ত ক্ষতের মুখে দেখা যাওয়ার সাথে সাথেই মুছে ফেলছিলাম। এভাবে অনেকবার করেছিলাম। জচানতে চাচ্ছি, এতে কি আমার অজুর কোনো ক্ষতি হয়েছিল?

মাজুর ব্যক্তিকে অন্য কেউ ইস্তিঞ্জা করিয়ে দিতে পারবে কি

প্রশ্ন (১১৩৯৬) : জনৈক ব্যক্তি এতই মাজুর যে তিনি নিজে ইস্তিঞ্জা করতে পারেন না। জানতে চাচ্ছি, অন্য কেউ তাকে ইস্তিঞ্জা করিয়ে দিতে পারবে কি?

ব্যান্ডেজ খুলে গেলে নামায ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৯৫) : আমার হাতে জখম হওয়ায় ডাক্তার ব্যান্ডেজ করে পানি লাগাতে নিষেধ করে দিয়েছেন। আমি ব্যান্ডেজের উপর মাসাহ করে নামাযে দাঁড়াই। নামায পড়া অবস্থায় ব্যান্ডেজ খুলে পড়ে যায়। ঐ অবস্থায় নামায চালিয়ে যাই। যদিও জখম ভালো হয়নি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

পায়ে ব্যান্ডেজ থাকলে তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (১১৩৯২) : জনৈক ব্যক্তির পা ভেঙ্গে যাওয়ায় ডাক্তার রানের গোড়া থেকে পুরো পা ব্যান্ডেজ করে দিয়েছে এবং তা ভিজাতে নিষেধ করে দিয়েছে। জানতে চাচ্ছি, তার যদি গোসল ফরয হয় তাহলে কী করবে? তায়াম্মুম করা যাবে কি?