চুলের বেণি না খুললে কি ফরজ গোসল আদায় হবে না

প্রশ্ন (২৭৩৪) : কয়েক দিন পূর্বে ফরজ গোসলের সময় আমি চুলের বেণি না খুলেই গোসল করি। পরবর্তীতে আমার স্বামী আমাকে বলেন, চুলের বেণি না খুললে গোসলের ফরজ আদায় হয় না। তাই আমি আবার গোসল করি। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

ফরজ গোসলে নাকি পানি দিতে ভুলে গেলে করণীয় কী

প্রশ্ন (২১৬৩) : ফরজ গোসল আদায়কালে নাকে পানি দিতে ভুলে যাই। গোসল শেষে মনে হয়েছে। এখন জানতে চাই, পুনরায় নতুন করে গোসল করতে হবে নাকি কেবল নাকে পানি পৌঁছালেই হবে?

গোসল করলে কি আলাদাভাবে আবার অজু করতে হয়

প্রশ্ন (১৮৪৩) : কিছুদিন আগে আমার এক বড় ভাইকে দেখলাম গোসল করার পর তিনি আবার অজু করছেন। তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, গোসল করলেই যথেষ্ট হয় না, বরং নামাজ পড়তে হলে আবার নতুন করে অজু করে নিতে হবে। প্রশ্ন হলো, ঐ বড় ভাইয়ের কথা কি সঠিক?

ফরজ গোসলের সময় কুলি করতে ভুলে গেলে কী করবে

প্রশ্ন (১৬৫৯) : আমি একবার ফরজ গোসলের সময় কুলি করতে ভুলে যাই। তখন একজন বলল, আমার গোসল হয়নি। পুনরায় গোসল করতে হবে। তাই আমি পুনরায় গোসল করে নেই। প্রশ্ন হলো, ঐ ক্ষেত্রে আমার করণীয় কী ছিল?

উত্তেজনা ব্যতিত বীর্য বের হলে গোসল করতে হবে কি

প্রশ্ন (১৫৮০) : আমার মাঝে মাঝে ইস্তেঞ্জার সময় বীর্যের মত আঠালো পদার্থ পুরুষাঙ্গ দিয়ে বের হয়ে আসে। তবে তখন আমার কোনো উত্তেজনা থাকে না। প্রশ্ন হলো, এ কারণে কি আমার গোসল করতে হবে?

ফরজ গোসলের সময় চোখে পানি না দিতে পারলে কি করবে

প্রশ্ন (১৩৬৩) : আমার চোখে অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন এক সপ্তাহ চোখে পানি না লাগাতে। এক্ষেত্রে আমার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে চোখে পানি দেওয়া কি জরুরি?

ফরজ গোসলের পর শরীরের কোনো অংশ শুকনো থাকলে করণীয় কী

প্রশ্ন (১৩২৬) : আমি ফরজ গোসল করার পর দেখতে পেলাম আমার শরীরের একটি অংশ শুকনো। এখন আমার কি পুনরায় গোসল করে নিতে হবে, নাকি ঐ অংশটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে?

বিছানায় বীর্য দেখার পর স্বপ্নদোষের কথা মনে না থাকলেও কি গোসল করা জরুরি

প্রশ্ন (৫৫৭) : এক ব্যক্তি ঘুম থেকে উঠার পর বিছানায় বীর্য দেখতে পায়। কিন্তু ঘুমের মধ্যে খারাপ কিছু দেখেছে কি না তা মনে করতে পারছে না। তার উপর কি গোসল করা জরুরি?

ফরজ গোসলের সময় মহিলাদের কান বা নাকের ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে কি

প্রশ্ন (৫৩০) : মহিলাদের কানে বা নাকে দুল-গহনা ব্যবহারের জন্য যে ছিদ্র করা হয় তাতে ফরজ গোসল আদায়ের সময় পানি পৌঁছানো কি জরুরি?