চলন্ত ট্রেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি
প্রশ্ন (৩৩৬৭) : ট্রেনে সফরকালে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। চলন্ত ট্রেন সাধারণত কোথাও থামায় না। থামালেও এত অল্প সময় যে নামাজের জন্য অজু করা সম্ভব হয়ে উঠে না। প্রশ্ন হল, এমতাবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া বৈধ হবে কি?