প্রাণী

পাহারার উদ্দেশ্যে কুকুর পালন করা যাবে কী?

প্রশ্ন (১৩২৪২) : আমার একটা লেয়ার মুরগির ফার্ম আছে। সেটি লোকালয় থেকে অনেক দূরে। তবে পাশে রাস্তা আছে। সেখানে দুইবার চোর হানা দিয়েছিল। কয়েকজন লোক সবসময় সেখানে থাকে। কিন্তু তারা টের পায়নি। তাই নিরাপত্তার জন্য তিনটা কুকুর রাখতে চাচ্ছি। আমার জন্য কি উক্ত উদ্দেশ্যে কুকুর রাখা জায়েয হবে?

পশুর চামড়া ছিলার আগে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৩৫) : আমরা কয়েকজন বন্ধু মিলে কুরবানীর ঈদের সময় চামড়ার ব্যবসা করি। ব্যবসার প্রক্রিয়াটা এই হয় যে, আমরা প্রথমে ট্যানারিতে যোগাযোগ করে চামড়ার একটা মূল্য নির্ধারণ করি। এরপর ঈদের এক-দুদিন আগ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত যারা কুরবানী করবে তাদের বাড়ি বাড়ি যাই। তাদের সাথে চামড়া ক্রয়ের চুক্তি করে আমাদের নির্ধারণকৃত মূল্য তাদের হাতে অগ্রিম দিয়ে আসি। এতে দেখা যায়, অধিকাংশ চামড়াই আমরা কিনতে পারি। কেননা এভাবে অগ্রিম না কিনলে অন্য গ্রুপ এসে কিনে ফেলার আশংকা থাকে। অতপর ঈদের দিন সকালে কুরবানী হওয়ার পর চামড়া ছিলা হলে আমরা সেগুলো ট্যানারিতে নিয়ে বিক্রি করি। জানতে চাচ্ছি, আমাদের উক্ত ব্যবসা শরীয়তসম্মত কি না? কোনো সমস্যা থাকলে তা সমাধানের উপায়সহ জানালে উপকৃত হব।

পশু জবাই করা ও বিসমিল্লাহ বলার মাঝে কথা বললে কি উক্ত পশু খাওয়া হারাম হয়ে যাবে?

প্রশ্ন (১৩১৯৭) : আমি একদিন মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহ বলার পর একজনকে বললাম, ‘ভাল করে ধর’ জবাইয়ের পর উপস্থিত একজন বলে উঠল, বিসমিল্লাহ বলার পর কথা বলার কারণে বিসমিল্লাহ বাতিল হয়ে গেছে। আর নতুন করে বিসমিল্লাহ না বলে জবাইয়ের কারণে মুরগিটি খাওয়া হালাল হবে না। হযরতের কাছে জানার বিষয় হল, তার কথা কি ঠিক? এই মুরগিটি কি খাওয়া যাবে না?

মান্নতের পশুর গোশত কি নিজে খাওয়া যাবে?

প্রশ্ন (১৩১৮৭) : কিছুদিন আগে আমি একটা কাজের জন্য মান্নত করেছিলাম যে, কাজটা হলে একটা ছাগল জবাই করে গরীবদেরকে খাওয়াব। এখন আমি জানতে চাচ্ছি, মান্নতের সেই ছাগল রান্না হলে তার গোশত আমি ও আমার পরিবার খেতে পারব কি?

কুরবানীর পশু জবাইয়ের পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩১৭৫) : আমাদের এলাকায় জনৈক ব্যক্তি কুরবানীর পশু জবাইয়ের বিনিময়ে গোশত নেন। এখন আমাদের প্রশ্ন হল, ১. কুরআন ও হাদিসের দৃষ্টিতে কুরবানীর পশু জবাইয়ের পারিশ্রমিক হিসেবে গোশত নেওয়ার বিধান কী? ২. যদি কোনো ব্যক্তি কুরবানীর পশু জবাই করে গোশত নেয় তাহলে উক্ত জবাইকৃত পশুর কুরবানী কি সহিহ হবে? এর বিধান সবিস্তারে জানতে চাই। ৩. জবাইকারীকে পশু জবাইয়ের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে টাকা দেওয়ার পর স্বেচ্ছায় গোশত দেওয়া যাবে কি? কুরআন-হাদিসের আলোকে উক্ত মাসআলাগুলো জানিয়ে বাধিত করবেন।

গর্ভবতী পশু দিয়ে কুরবানী করার বিধান কী?

প্রশ্ন (১৩১৩৫) : ঈদের ক’দিন পূর্বে কুরবানীর জন্য একটি গাভী ক্রয় করি। কিন্তু পরে বুঝতে পারি যে, এটি গর্ভবতী এবং প্রায় প্রসব আসন্ন। ফলে অন্যান্য শরীকগণ এটা কুরবানী দিতে অপছন্দ করে। তাই আমরা অন্য একটি পশু ক্রয় করে কুরবানী করি। এখন জানার বিষয় হল, দ্বিতীয় পশু দ্বারা কুরবানী কি সহিহ হয়েছে? গর্ভবতী পশুর কুরবানীর বিধান কী? আর প্রথম পশুটা কি আমরা বিক্রি করতে পারব? জানিয়ে বাধিত করবেন।

খাঁচায় বন্দি করে পাখি পালন করার বিধান কী?

প্রশ্ন (১৩০৯০) : আমি পাখি খুব পছন্দ করি। আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। তাই লালন পালন করে পোষ মানানোর জন্য ও কথা শেখানোর জন্য একটি পাখি ক্রয় করেছি। এটাকে আমি খাঁচায় বন্দি করে রাখি এবং নিয়মিত খাবার দেই। একজন এটা দেখে বললেন, কোনো প্রাণীকে এভাবে খাচায় বন্দি করে রাখা উচিত নয়। এতে তার কষ্ট হয়। তাই জানতে চাচ্ছি, এভাবে খাচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

ঈদগাহ মাঠে খেলাধুলা করা, গবাদি পশু চরানো ইত্যাদি কাজ করা যাবে কি?

প্রশ্ন (১৩০৬৯) : আমাদের ঈদগাহ মাঠটি আমাদের এলাকার এক মুরুব্বি ঈদের নামাযের জন্য ওয়াকফ করেছিলেন। এই মাঠে সারা বছর মানুষের চলাফেরা, খেলাধুলা, এমনকি কখনো গবাদি পশু বিচরণ করতেও দেখা যায়। ঈদের নামাযের পূর্বে ধোয়ামোছা করে মাঠটি নামাযের জন্য প্রস্তুত করা হয়। এখন জানতে চাচ্ছি, দাতা কর্তৃক ঈদের নামাযের জন্য ওয়াকফ করার পরও সেখানে বর্ণিত কাজগুলো করা যাবে কি?

খাঁচায় বন্দি করে পাখি পালন করা যাবে কি?

প্রশ্ন (১৩০০১) : অনেককে দেখা যায় খাঁচায় রেখে পাখি পালন করে। শখের বসেই সাধারণত এটা করে। জানার বিষয় হলো,এভাবে খাঁচায় বন্দি করে পাখি পালন করার ব্যাপারে ইসলাম কী বলে?

কোনো পশু কুরবানী করার মান্নত করার পর তা না করলে করণীয় কী?

প্রশ্ন (১২৮৮৮) : আমি একজন খেটে খাওয়া গরীব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমার দুটি গাভী ছিল। সেগুলোর দুধ বিক্রি করে আমারর সংসার চলত। ঘটনাক্রমে একবার আমার দুটো গাভীই রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন আমি মান্নত করি, গাভীগুলো সুস্থ হলে সামনের কুরবানী ঈদে এই কালো গাভীটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করব। পরবর্তীতে গাভীদুটো সুস্থ হয়। কিন্তু কোনো কারণে আমি ঐ বছর কালো গাভীটি কুরবানী করিনি। এদিকে পরের বছর ঐ গাভীটি একটি বাচ্চা প্রসব করে এবং তা বড়ও হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার করণীয় কী?

কুরবানীর পশু ক্রয় করার পর সফরে চলে যাওয়ার কারণে কুরবানী করতে না পারলে করনীয় কী?

প্রশ্ন (১২৮৪৮) : আমার চাচা ঈদের তিন দিন পূর্বে কুরবানীর জন্য একটি খাসি ক্রয় করেন। ঈদের দিন দুপুরে ব্যবসায়িক জরুরি কাজে তিনি সিঙ্গাপুর চলে যান। তাই ঈদের দিন কুরবানী করতে পারেননি। বাসায় তখন অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় আর খাসিটি কুরবানী করা হয়নি। ঈদের ৫ দিন পর তিনি দেশ আসেন। তখন কুরবানীর সময় শেষ হয়ে যাওয়ায় তিনি উক্ত খাসি জবাই করে সদকা করে দেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে, তার আসলে কী করা উচিত ছিল? তার উক্ত কাজ কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

একই পশুতে আকীকা ও মান্নতের নিয়ত করা যাবে কি?

প্রশ্ন (১২৮৪৬) : আমার এক বন্ধু মান্নত করেছিল যে, সন্তান হলে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে। পরর্তীতে তার একটি সন্তান হয়। কিন্তু এখন পর্যন্ত সে উক্ত মান্নত পূরণ করে নি। এখন সে জানতে চাচ্ছে যে, তার সন্তানের আকীকা আর মান্নতের নিয়ত একই পশুতে করলে কি তার মান্নত আদায় হবে? দয়া করে জানাবেন।

কুরবানীর পশু চুরি হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৮১০) : আমি কুরবানীর জন্য একটি গরু ক্রয় করি। কিন্তু ঘটনাক্রমে কুরবানীর আগের দিন গরুটি চুরি হয়ে যায়। এমতাবস্থায় আমার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

বিক্রি করা পাখি বিক্রেতার কাছে রেখে লালন-পালন করার শর্তে চুক্তি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮০৫) : আমরা প্রায় সময় আমাদের প্রতিবেশীদের থেকে কবুতরের বাচ্চা ক্রয় করি খাওয়ার জন্য। একবার আমি এক বাড়িতে গিয়ে দেখি কবুতরের বাচ্চাগুলো খুবই ছোটো, এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। কিন্তু সে বাড়ির লোকজনের তৎক্ষণাৎ টাকার প্রয়োজন থাকায় তখনই তারা সেগুলো বিক্রি করে আমার থেকে টাকা রেখে দেয়। তখন আমি এই শর্তে টাকা দিয়ে আসি যে, আমি বাচ্চাগুলো এখনই নিব না। কয়েকদিন পর বড় হলে নিয়ে যাবো এবং এক সপ্তাহ পর গিয়ে আমি সেগুলো নিয়ে আসি। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে মালিকের বাড়িতে রেখে আসার শর্তে কবুতর কেনা বৈধ হয়েছে কি না?

অন্যের পশু-পাখি যদি কারো বাড়িতে চলে তাহলে কী করবে?

প্রশ্ন (১২৭৩৮) : আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ঐ অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার হুকুম কী হবে?

কুরবানীর পশু ক্রয় করার পর কুরবানী করার আগেই মারা গেলে উক্ত পশুর হুকুম কী হবে?

প্রশ্ন (১২৭০৬) : আমার বাবার উপর কুরবানী ওয়াজিব ছিল। তিনি কুরবানীর জন্য একটি খাসি ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের আগের দিন রাতে কার এক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হন। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরদিন বিকাল ৫টায় তিনি ইন্তেকাল করেন। বাবার মৃত্যুতে পুরো পরিবার শোকাহত থাকায় পশু কুরবানী করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই কুরবানীর তিন দিনের মধ্যে আর তা কুরবানী করা হয়নি। একজন বললেন, এটা সদকা করে দিতে হবে। এখন আমরা জানতে চাচ্ছি, এ খাসিটি আমরা কী করব?

ব্যবসার পশু-পাখির জন্য ক্রয়কৃত খাবারের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন (১২৬১৯) : আমার একটি পোল্ট্রি ফার্ম আছে। প্রতি মাসে প্রায় লাখ টাকার খাদ্যের প্রয়োজন হয়। আমি একসাথে পুরো মাসের খাদ্য ক্রয় করে রাখি। কিছুদিন আগে আমার যাকাতবর্ষ পূর্ণ হয় এবং যাকাত আদায় করি। কিন্তু ক্রয়কৃত খাদ্যের যাকাত আদায় করিনি। এক ভাই বললেন, আপনি যেহেতু ব্যবসার পণ্য উৎপাদনের জন্য এ খাবারগুলো ক্রয় করেছেন তাই আপনাকে এ খাদ্যের যাকাত আদায় করতে হবে। জানার বিষয় হল, তার কথা কি ঠিক? আমার কি এ খাদ্যের যাকাত আদায় করতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।

কোনো স্থানে কুকুর শুয়ে থাকলে কি উক্ত স্থান নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১২৪৯৭) : আমাদের মসজিদের বাহিরের সিঁড়িতে প্রায়সময় কুকুর শুয়ে থাকে। মুআযযিন সাহেব খুব কষ্ট করে পানি ঢেলে সিঁড়ি পবিত্র করেন। এখন প্রশ্ন হচ্ছে, কুকুর শোয়ার দ্বারা কি সিঁড়ি নাপাক হয়ে যায়?