সন্তান লালন-পালন

নফল পড়া অবস্থায় ডেকে চুপ হয়ে গেলে সাড়া দিতে হবে কি

প্রশ্ন (১০৫০৭) : নফল পড়া অবস্থায় পিতা মাতা ডাকার পর কেউ যদি তাদেরকে জানিয়ে দেয় যে, আমি নামায পড়ছি এবং তারা আর না ডাকে তাহলে কি তাদের ডাকে সাড়া দিতে হবে?

দুই বছর পর দুধ পান করা যাবে কি

প্রশ্ন (১০৩৮৪) : দুই বছর পর মায়ের দুধে সন্তানের হক থাকে না। কাজেই সন্তানের দুই বছর হওয়ার স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কি?

আকীকার জন্য নিয়ত করা গরু বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০২০৪) : আমার একটা গরুতে নিয়ত করেছিলাম যে, এই গরু দিয়ে আমার ছেলে মেয়ের আকীকা দিব। কিন্তু বর্তমানে টাকা পয়সার খুব সমস্যায় আছি। জানতে চাচ্ছি, উক্ত গরু কি আমি বিক্রি করতে পারব?

বাবা খ্রিস্টান হলে অন্যের নাম লেখা যাবে কি

প্রশ্ন (৯৯০০) : আমি আগে খ্রিস্টান ছিলাম। এক খ্রিস্টানের সাথে আমার বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলেও আছে। বর্তমানে আমি মুসলমান হয়েছি। কিন্তু আমার সেই স্বামী মুসলমান হয়নি হবেও না। তাই তার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার সন্তান আমার সাথেই আছে। ইদ্দত শেষ হওয়ার পর এক মুসলমানকে বিয়ে করেছি। জানতে চাচ্ছি, আমার সন্তানের পরিচয় দিতে গিয়ে আমার বর্তমান মুসলমান স্বামীর নাম লিখতে পারব কি?

দুটি খাসীর একটি ৬ষ্ঠ দিনে জবাই দিলে আকীকা হবে কি

প্রশ্ন (৯৭৫৩) : আমি আমার ছেলের আকীকার জন্য দুটি খাসী কিনে রাখি। ৬ষ্ঠ দিন একটি খাসী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তা জবাই করে ফেলি। বাকী একটা ৭ম দিন জবাই করি। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আকীকা কি আদায় হয়েছে?

ধনী বাবার সন্তানেরা যাকাত খেতে পারবে কি

প্রশ্ন (৯৬২১) : আমি একজন মাদরাসার ছাত্র। মাদরাসায় এমন অনেক ছাত্র আছে যাদের বাবা ধনী। কিন্তু তারপরও সে মাদরাসার লিল্লাহ ফান্ড থেকে খাবার গ্রহণ করে থাকে। জানতে চাচ্ছি, তাদের জন্য এ কাজ কি বৈধ হচ্ছে?

ভ্রুপ্লাক করার গুনাহের প্রভাব কি সন্তানের উপর পড়বে

প্রশ্ন (৯৪৫৭) : আমি ভ্রুপ্লাক করতাম। তখন আমার দ্বীনের বুঝ ছিল না। এখন আমার দ্বীনের বুঝ এসেছে। পাশাপাশি আমি প্রেগনেন্ট। জানতে চাচ্ছি, উক্ত গুনাহের প্রভাব কি অনাগত সন্তানের উপর পড়বে?

পরকীয়ার গুনাহের প্রভাব সন্তানের উপর পড়বে কি

প্রশ্ন (৮৮৩৮) : জনৈক ব্যক্তি পরকীয়ায় লিপ্ত ছিল। বর্তমানে সে তওবা করেছে। এখন সে ও তার স্ত্রী সন্তান নিতে চাচ্ছে। সে জানতে চাচ্ছে, উক্ত গুনাহের প্রভাব কি সন্তানের চরিত্রের উপর পড়বে?

ফাতিহা পাঠ করলে ৪০ দিনের আযাব মাফ হয়

প্রশ্ন (৮৮২৫) : কোনো সন্তান যদি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার ৪০ দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়? আমাদের গ্রামে এমনটি প্রচলিত আছে।

বাচ্চা থেকে কষ্টদায়ক বস্তু সরাও এ কথার অর্থ কী

প্রশ্ন (৮৩৬৫) : আকিকা সংক্রান্ত একটি হাদিসে পড়লাম, রাসূল (সা.) বাচ্চা থেকে কষ্টদায়ক বস্তু সরাতে বলছেন। আমার মনে প্রশ্ন জাগছে, এখানে কষ্টদায়ক বস্তু বলতে কী বুঝানো হয়েছে?