মৃত্যু

মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়ানো কি জায়েয

প্রশ্ন (৮৭৬) : আমার দুটি প্রশ্ন রয়েছে। আশা করি সঠিক উত্তর দিবেন। এক. মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়ানো জায়েয কিনা? দুই. মৃত ব্যক্তির জন্য দোয়া করে যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে কিভাবে খাওয়াবে?

মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু  করানোর বিধান কি

প্রশ্ন (৮৭২) : মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু করানোর বিধান কী? এই অজুতে কি সুন্নাতগুলো পালন করতে হবে না শুধু ফরজগুলো আদায় করে দিলেই যথেষ্ট হবে?

মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায়ে  কোনো উপকার আছে কি

প্রশ্ন (৮৫১) : আমার পিতা মৃত্যুর পূর্বে প্রায় দুই বছর অসুস্থ ছিলেন। এই দুই বছর তাকে হুইল চেয়ারে বসিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পায়খানা-পেশাব ও গোসল করানো হত। এ অবস্থায় অনেক সময় তার জ্ঞান থাকতো আবার কখনো থাকতো না। নামাজ নিয়মিত পড়তে পারতেন না। মৃত্যুর সময় তিনি আমাদেরকে তারা নামাজের কাফফারা আদায়ের অসিয়তও করে যায়নি। এখন আমাদের জন্য কি তার নামাজের কাফফারা আদায় করতে হবে?

মৃত ব্যক্তির রোজার কাফফারা আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সহযোগিতার জন্য দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫০) : আমার বাবার বেশ কিছু রোজা কাযা ছিল। কিন্তু মৃত্যুর সময় তিনি রোজার কাফফারা আদায় করার অসিয়ত করে যাননি। এখন আমরা যদি তার রোজার কাফফারা আদায় করতে চাই তাহলে তা কোথায় ব্যয় করব?

স্বামীর মৃত্যুর চার মাস দশ দিন পর স্ত্রী জানতে পারলে তার ইদ্দত পালন করা লাগবে কি

প্রশ্ন (৮২৫) : স্বামীর মৃত্যুর সাত মাস পর স্ত্রী জানতে পারল তার স্বামী মারা গেছে। এক্ষেত্রে কি তার ইদ্দত পালন করতে হবে না তার ইদ্দত শেষ হয়ে গেছে?

আলী (রা.) যখন মৃত্যুবরণ করেন তখন কি মুয়াবিয়া (রা.) খুশি হয়েছিলেন

প্রশ্ন (৭২০) : আমরা জানি, আলী (রা.) এবং মুয়াবিয়া (রা.) এর মাঝে দ্বন্দ্ব ছিল। আমি এক ব্যক্তির কাছে শুনেছি, আলী (রা.) এর মৃত্যুর সংবাদ শুনে মুয়াবিয়া (রা.) খুব খুশি হয়েছিলেন। এ বক্তব্যটি কি সঠিক?

ইসলামে কুলখানী, চেহলাম ও মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী

প্রশ্ন (৬৩৩) : আমার নানা দুই দিন পূর্বে মারা গেছে। আমার বাবা তার জন্য মৃত্যুর চতুর্থ দিনে কুলখানী করতে চাচ্ছে। এবং প্রতি বছর আমার নানীর মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। আমি জানতে চাচ্ছি, ইসলামে কুলখানী এবং মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কী?

মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টনের পূর্বেই কোনো ওয়ারিশ মারা গেলে কীভাবে সম্পদ বণ্টিত হবে

প্রশ্ন (৬২৬) : জনাব আব্দুর রহমান সাহেব মৃত্যুকালে চার ছেলে, (রহমত, কারামত, শাহাদাত, আরাফাত) তিন মেয়ে (শাহেদা, হাসিনা, আনোয়ারা) এবং স্ত্রী খালেদাকে রেখে যান। তার সম্পত্তি বণ্টনের পূর্বেই তার মেয়ে হাসিনা মারা যায়। সে মারা যাওয়ার সময় মা, এক মেয়ে, এক ছেলে এবং স্বামীকে রেখে যায়। তাদের সম্পত্তি ইসলামী শরীয়ত অনুযায়ী কিভাবে বণ্টিত হবে?

মা, দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে মৃত্যু বরণ করলে সম্পত্তি কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬২৫) : আমার বাবা মৃত্যুর সময় তার মা, দুই স্ত্রী, দুই ছেলে এবং তিন মেয়ে রেখে যান। তার সম্পত্তির পরিমাণ নগদ তিন লক্ষ টাকা এবং ষাট শতক জমি। তার সম্পত্তি তার ওয়ারিশদের মাঝে ইসলামী শরীয়ত অনুযায়ী বন্টন করে দেয়ার অনুরোধ রইলো।

মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল কি

প্রশ্ন (৬১৭) : আমি শুনেছি, যারা বদকার মৃত্যুর সময় তাদের কষ্ট হয়। আর যারা নেককার মৃত্যুর সময় তাদের তেমন একটা কষ্ট হয় না। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন পূর্বে বয়ানে বললেন, মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল। জানতে চাই, আসলে কি মৃত্যুর সময় রাসূল (সা.) এর কষ্ট হয়েছিল?

হযরত ঈসা (আ.) এর পিতা ও মৃত্যুতে বিশ্বাসী কি কাফের

প্রশ্ন (৬০০) : আমি একটি বই পড়ছিলাম। বইটির লেখকের নাম হলো আবদুল্লাহ। তিনি আমাদের প্রতিবেশী। বইয়ের মধ্যে লেখা ছিল হযরত ঈসা (আ.) এর পিতা ছিল। এবং তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তাকে আসমানে উঠানো হয়নি। সুতরাং পুনরাগমনের কোনো প্রশ্নই নেই। প্রশ্ন হলো, এ ধরনের আকীদা পোষণকারী ব্যক্তির কি ঈমান আছে?

মূসা (আ.) থাপ্পড় দিয়ে মৃত্যুর ফেরেশতার চোখ উপড়ে ফেলার ঘটনা কি সহিহ

প্রশ্ন (৫৮৬) : তাবলিগ জামাতের অনেক ভাই তাদের বয়ানে একটি ঘটনা বলে থাকেন যে, মালাকুল মাউত হযরত মূসা (আ.) এর জান কবয করতে গেলে তিনি থাপ্পড় দিয়ে তার চোখ উপড়ে ফেলেন। জানতে চাই, এ ঘটনা কি সহিহ?

মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি

প্রশ্ন (৫৭৪) : মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফযিলত হাদিসে বর্ণিত আছে কি? আমাদের সমাজে ব্যাপকভাবে এই প্রচলন আছে যে,মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালিমা তায়্যেবা পড়া হলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।

মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্বেচ্ছায় বদলি হজ্ব করানোর জন্য শর্ত কী কী

প্রশ্ন (৫৬০) : আমাদের এলাকার এক ব্যক্তির উপর হজ্ব ফরজ ছিল। কিন্তু তিনি হজ্ব করেননি। এবং হজ্বের অসিয়তও করে যাননি। এখন তার সন্তানগণ তার রেখে যাওয়া সম্পদ থেকে বদলি হজ্ব করাতে পারবে কি?

কেউ মৃত্যুবরণ করলে তার লাশে সুগন্ধি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৫৫০) : মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় তার লাশে সুগন্ধি ব্যবহার করা হয়। জানতে চাই, ‍মৃত ব্যক্তির লাশে সুগন্ধি ব্যবহার করার বিধান কী?

কারও মৃত্যুতে শোক পালন করার পদ্ধতি কী

প্রশ্ন (৫৩৯) : হাদিস শরীফের বর্ণনা থেকে জেনেছি যে, কারো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন করতে হয়। জানতে চাই, শোক পালন বা শোক প্রকাশ করার সুন্নত তরিকা ও পদ্ধতি কী? শোক পালন অবস্থায় খাবার-দাবারে কোনো বিধি নিষেধ আছে কি?