তালাক

বায়েন তালাকের পর সংসার করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১০৯৯৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দিয়েছি। কিন্তু তাদের মাসআলা জানা না থাকার কারণে তালাকের পরও এক্ষেত্রে সংসার করেছে দুই মাস। পরবর্তীতে যখন তারা জানতে পারে তখন স্ত্রী আলাদা হয়ে যায়। এখন সে অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, তার কি নতুন করে ইদ্দত শুরু করতে হবে?

জবাবে একাধিক তালাক বললে সবগুলো পতিত হবে কি

প্রশ্ন (১০৯৮৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলে, তোমাকে তালাক দিলাম। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে কি বললে? তখন সে বলে তোমাকে তালাক দিলাম। এ কথা শুনে তার মা তাকে একই প্রশ্ন করে। তখন সে বলে তোমার বউমাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, এখানে কয় তালাক পতিত হবে?

গত মাসে তালাক দিয়েছি বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৯৮৫) : স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ভয় দেখানোর জন্য বলে, তোর সাথে থাকব না বলেই তো তোকে গতমাসে তালাক দিয়েছিলাম। জানতে চাচ্ছি, এতে কি তালাক হবে?

যা তোরে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৭৭৯) : ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলে, যা তোরে দিলাম। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, এ কথা বলার সময় এক তালাকের নিয়ত ছিল।

নির্জনবাসের আগে ভিন্ন শব্দে তিন তালাক দিলে কয় তালাক হবে

প্রশ্ন (১০৭৭১) : স্বামী প্রবাসী। স্ত্রীর সাথে তার নির্জনবাস হয়নি। ফোনে সে স্ত্রীকে ভিন্ন শব্দে তিন তালাক দেয়। প্রশ্ন হল, এক্ষেত্রে তিন তালাক পতিত হবে কি?

তোমার সাথে ব্রেকআপ তিনবার বললে কয় তালাক হবে

প্রশ্ন (১০৭৬৭) : কোনো স্বামী যদি দুষ্টামি করে তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ। তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি? হলে কয় তালাক?

সহবাস না হলে কি ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১০৭৪৫) : এক সপ্তাহ আগে আমার বিয়ে হয়। বাসর হয় আমাদের বাসায়। বাসর রাতে আমার হায়েয ছিল তাই সহবাস হয়নি। পরের দিন স্বামী চলে যায়। এরপর তিনি আর যোগাযোগ করেননি। পরবর্তীতে তালাক দেন। জানতে চাচ্ছি, আমার কি ইদ্দত পালন করতে হবে?

দুই সিজদার সময় মাথায় ওড়না না থাকলে নামায হবে কি

প্রশ্ন (১০৭২২) : নামায অবস্থায় বেখেয়ালে মাথা থেকে ওড়না সরে যায়। ঐ অবস্থায় দুটি সেজদা করি। পরে খেয়াল হলে সাথে সাথে ঠিক করি। আমার সেদিনের নামায হয়েছিল কি?

মুক্তি দাও এর জবাবে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৫৮১) : স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলে, আমাকে মুক্তি দাও। এর জবাবে স্বামী তাকে বলে, যাও দিলাম। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হয়েছে কি?