অসুস্থ পশুকে কুরবানীর আগের দিন জবাই করলে কুরবানী হবে কি

প্রশ্ন (৪১৩৪) : এবার কুরবানীর সময় কুরবানীর আগের দিন আমাদের কুরবানী পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাড়াহুড়ো করে কুরবানীর নিয়তে আমাদের পশুটি জবাই করে দেই। জানতে চাচ্ছি, আমাদের কুরববানী কি আদায় হয়েছে? না হলে এখন আমাদের করণীয় কী?

কেরাত পড়া অবস্থায় অতিরিক্ত তাকবীরের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৪০৯২) : গত বছর ঈদের নামাজে ইমাম সাহেব সানার পর অতিরিক্ত তাকবীরগুলো দিতে ভুলে যান। কেরাত পড়া অবস্থায় হঠাৎ করে কেরাত বন্ধ করে অতিরিক্ত তাকবীরগুলো আদায় করেন। পুনরায় আবার সূরা ফাতেহা ও কেরাত পাঠ করে বাকি নামাজ আদায় করেন এবং শেষে সাহু সেজদা দেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের সেদিনের কাজটি কি সঠিক হয়েছিল?

ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর দিতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৪০৮৫) : আমাদের খতিব সাহেব গত রোজার ঈদে ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর দিতে ভুলে যান। পরবর্তীতে স্বাভাবিকভাবেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন। নামাজ শেষে মুসল্লীদের মাঝে বিরূপ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ বলছেন নামাজ হয়নি। আবার কেউ বলছেন নামাজ হয়েছে। জানতে চাচ্ছি, আমাদের সেদিনের ঈদের নামাজটি কি হয়েছিল?

মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪০৭১) : এক ব্যক্তি মসজিদে কিছু কার্পেট দান করেছে। মসজিদ কর্তৃপক্ষ সে কার্পেটগুলো ঈদের সময় ঈদগাহেও ব্যবহার করে। জানতে চাচ্ছি, মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি?

মিনা ও মুযদালিফায় অবস্থানের কারণে কি ঈদের নামাজ মাফ হয়ে যাবে

প্রশ্ন (৩৮৪৮) : আমি মক্কার একটি কোম্পানীতে চাকরি করি। হজ্বের সময় আমাদের কাজ হয় হাজ্বীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা। সে হিসেবে মিনা মুযদালিফায় তাদের সাথে থাকতে হয়। যেহেতু সেখানে ঈদের নামাজ হয় না তাই আমরা ঈদের নামাজ পড়তে পারি না। জানতে চাচ্ছি, সেখানে অবস্থানের কারণে কি আমাদের ঈদের নামাজ মাফ হয়ে যাবে?

ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (৩৬২২) : আমার এক বন্ধু ভুলে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলেছে। এক ব্যক্তি বলল, ভুলে করে ফেললে কুরবানি হয়ে যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

নামাজরত অবস্থায় কুরবানি করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৬১৪) : এ বছর কুরবানির ঈদে আমাদের পরিবারের সবাই ঈদের নামাজে যাই। ফিরে এসে দেখি আমার গরু কুরবানি হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলে তারা বলল, ইমাম সাহেব শেষ বৈঠকে থাকা অবস্থায় গরু কুরবানি করা হয়েছে। প্রশ্ন হল, যেহেতু ইমামের নামাজরত অবস্থায় কুরবানি করা হয়েছে তাই তা কি বৈধ হবে? উল্লেখ্য, আমাদের এলাকায় ঈদের নামাজ একটিই হয়।

নামাজ না পড়ে ঈদের দিন বিকালে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৬১৩) : ওযরের কারণে আমাদের এলাকায় এবার ঈদের নামাজ প্রথম দিন পড়া সম্ভব হয়নি। যার ফলে কেউ প্রথম দিন কুরবানি করেনি। কিন্তু আমাদের এক বিশেষ প্রয়োজন দেখা দেওয়ায় আমরা ঈদের দিন বিকালে কুরবানি করে ফেলি। এলাকার কিছু লোক বলল, আমাদের এ কুরবানি হয়নি। জানতে চাচ্ছি, তাদের এ বক্তব্য কি সঠিক?

চাঁদ রাতে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (৩৬০০) : এ আমাদের কুরবানির গরু চাঁদ রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমরা তাড়াহুড়া করে তা জবাই করে ফেলি। জবাইয়ের সময় আমাদের কুরবানির নিয়ত ছিল। প্রশ্ন হল, আমরা যেহেতু বাধ্য হয়ে পশুটি জবাই করেছি তাই আমাদের কুরবানি হবে কি?

কুরবানির পশু থেকে আহার করার বিধান কি সকলের জন্য

প্রশ্ন (৩৫৯৮) : আমি শুনেছি, কুরবানির দিন কুরবানির পশু থেকে আহার করা মুস্তাহাব। জানতে চাচ্ছি, এই বিধান কি পরিবারের সকলের জন্য নাকি শুধু কুরবানিদাতার জন্য?

ঈদের দিন নামাজ না হলে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৫৯৩) : আমাদের এলাকায় এবার কুরবানির দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই এলাকার সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়বে। এলাকার এক ব্যক্তি বললেন, যেহেতু নামাজ দ্বিতীয় দিন হবে তাই কুরবানিও দ্বিতীয় দিন করতে হবে। প্রশ্ন হল, কোনো কারণে প্রথম দিন নামাজ না পড়তে পারলে কি প্রথম দিন কুরবানি করা যাবে না?

১০ শে যিলহজ্বের পর কুরবানি করা যায় কি

প্রশ্ন (৩৫৮৮) : এ বছর কুরবানি ঈদের দিন আমি সফরে ছিলাম। আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছিল। আমি চাচ্ছিলাম সফর থেকে ফিরে এসে ঈদের পরদিন কুরবানি করব। কিন্তু আমার ছোট ভাই বলল, ঈদের পরদিন কুরবানি করলে কুরবানি হয় না। ঈদের দিনই করতে হয়। তাই বাধ্য হয়ে ঈদের দিনেই কুরবানি করি। জানতে চাচ্ছি, ১০ শে যিলহজ্বের পর কুরবানি করার কোনো সুযোগ আছে কি?

মন্দিরে ঈদের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৪০২) : আমাদের এলাকার ঈদগাহ মাঠটি একেবারেই ছোট। মাঠের সাথে লাগোয়া একটি মন্দির রয়েছে। এ বছর রোজার ঈদে মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু লোক বাধ্য হয়ে পাশের মন্দিরে গিয়ে নামাজ পড়ে। জানতে চাচ্ছি, স্থান সংকুলান না হওয়ার কারণে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে কি?