সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করা যাবে কি
প্রশ্ন (১৮৭৭) : আমি একটি সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করি। আমার এক ধার্মিক বন্ধু বলল, ব্যাংকে চাকরি করা নাকি হারাম। এখন আমার প্রশ্ন হল, আমি যে আইটি বিভাগে চাকরি করছি সেটাও কি হারাম?
প্রশ্ন (১৮৭৭) : আমি একটি সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করি। আমার এক ধার্মিক বন্ধু বলল, ব্যাংকে চাকরি করা নাকি হারাম। এখন আমার প্রশ্ন হল, আমি যে আইটি বিভাগে চাকরি করছি সেটাও কি হারাম?
প্রশ্ন (১৮৪৬) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। এখানের নিয়ম হল, টাখনুর নিচে প্যান্ট পরতে হবে। অন্যথায় আর্থিক শাস্তি ভোগ করতে হয়। এমনকি চাকরি চলে যাওয়ারও আশংকা আছে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি টাখনুর নিচে প্যান্ট পরতে পারব? নাকি চাকরি ছেড়ে দিব?
প্রশ্ন (১৮৩২) : আমার একটি কম্পিউটার কম্পোজের দোকান আছে। সেখানো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের ফরম করে থাকি। সে হিসেবে ব্যাংকে চাকরি করার আবেদনের ফরমও পূরণ করে থাকি। প্রশ্ন হলো, এই কাজ করা কি আমার জন্য বৈধ হচ্ছে?
প্রশ্ন (১৮২৩) : আমি একজন সরকারি চাকরিজীবী। সরকারি নিয়মানুযায়ী প্রতি মাসে বাধ্যতামূলকভাবে আমার বেতন থেকে কিছু টাকা প্রভিডেন্ড ফান্ডে কেটে রাখা হয়। আমি জানতে চাচ্ছি, আমার কি এ টাকার যাকাত প্রদান করতে হবে?
প্রশ্ন (১৬৯৩) : আমি একটি মাদরাসায় পড়াই। মাদরাসার আর্থিক দুরবস্থার কারণে প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার বকেয়া বেতন বাকি রয়েছে। এমতাবস্থায় কি আমার এ টাকার যাকাত আদায় করা লাগবে?
প্রশ্ন (১৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদ করতে চাচ্ছে। আরেক ব্যক্তি সেখানে টাকা দিতে চাচ্ছে। তবে সে ব্যক্তিটির ইনকাম হল ব্যাংক জব। তিনি একটি ব্যাংকের ম্যানেজার। আমি জানতে চাচ্ছি, তার টাকা কি মসজিদ নির্মাণে গ্রহন করা যাবে?
প্রশ্ন (১৫৬৮) : কোনো অমুসলিম খেলোয়াড় যদি অসুস্থ হয়, তাহলে তার সুস্থতার জন্য দোয়া করা যাবে কি?
প্রশ্ন (১৪৭৮) : আমার এক চাচাতো ভাই ঘুষ দিয়ে স্কুলের শিক্ষকতার চাকরি নিয়েছে। প্রশ্ন হলো, সে যে বেতন নিবে তা কি তার জন্য বৈধ হবে?
প্রশ্ন (১৪৭০) : আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?
প্রশ্ন (১৪৬০) : আমি এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি করেছি। সে মূলধন দিবে আর আমি শ্রম দিব। যা লাভ হবে তার ৩০% তাকে দিব। ব্যবসা পরিচালনার জন্য আমি একটি দোকান ভাড়া নিয়েছি এবং দুইজন কর্মচারীও রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, দোকানের ভাড়া ও কর্মচারীর বেতন মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি?
প্রশ্ন (১৪০০) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?
প্রশ্ন (১৩৬৯) : আমি একটি টেইলার্সের মালিক। মাঝে মাঝে কিছু মালিক অর্ডার করে দীর্ঘদিন চলে যাওয়ার পরও আর জামা নিতে আসে না। এক্ষেত্রে আমি সে জামাগুলো বিক্রি করে দিয়ে আমার পারিশ্রমিক নিতে পারব কি? বিক্রি করে দেওয়ার পর মালিক যদি জামা নিতে আসে তাহলে করণীয় কী? উল্লেখ্য, টেইলার্সের রিসিটে স্পষ্ট লেখা রয়েছে যে, ডেলিভারির তারিখ থেকে ২ মাসের ভিতরে কাপড় না নিলে যদি তা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রশ্ন (১২৯০) : আমার ও আমার স্বামীর যৌথ উপার্জনে আমাদের সংসার চলে। আমি একটি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রুমে ডিউটি করি। আমার একটা ছেলে মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে। একদিন হঠাৎ সে মাদ্রাসা হতে পালিয়ে যায়। সেদিনই তাকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পূর্বে আমি বলেছিলাম, আল্লাহ! যদি আমি ছেলেকে খুঁজে পাই তাহলে চাকরি ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাব। কিন্তু পরে আর চাকরিটা ছাড়া হয়নি। কিছুদিন পর ছেলেটা আবারও মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এবার আমি জায়নামাযে বসে কোরআন শরীফ সামনে রেখে বলেছিলাম, আল্লাহ! আমি এই শেষবারের মতো আপনার কাছে ওয়াদা করছি, ছেলেকে ফিরে পেলে আমি চাকরিটা ছেড়ে দিব। পরে ছেলেকে খুঁজে পাই। কিন্তু এবারও আমি আর্থিক সমস্যার কারণে চাকরিটা ছাড়তে পারছি না। এদিকে ছেলে এখন বলছে যে, সে আর ঢাকায় পড়বে না, গ্রামের কোনো মাদরাসায় পড়বে। এখন আমার জানার বিষয় হলো, (ক) ছেলেকে কি হেফজ পড়াব? (খ) আল্লাহর কাছে কৃত ওয়াদা ভঙ্গের বিধান কি?
প্রশ্ন (১২৮৮) : আমাদের এলাকায় এভাবে গরু বর্গা দেয়া হয় যে, এক লোক গরু কিনে অপর এক ব্যক্তির কাছে দেয়। সে তা লালন-পালন করে। দেড়-দুই বছর পর গরুটি বিক্রি করে দেয়া হয়। বিক্রিলব্ধ টাকা থেকে ক্রয়মূল্য বাদ দিয়ে বাকি টাকা উভয়ে সমানভাবে ভাগ করে নেয়। এভাবে গরু বর্গা দেয়া কি জায়েয আছে?
প্রশ্ন (১২৫৪) : আমি একটি কোম্পানীতে চাকরি করি। আমার অভিভাবক আমার ভাই। তিনি এই বলে আমার সকল বেতন জোরপূর্বক নিয়ে যান যে, আমি তার অধীনে আছি এ কারণে আমার সকল উপার্জনের মালিক তিনি। এ ব্যাপারে আমি ইসলামের সঠিক বিধান জানতে চাচ্ছি।
প্রশ্ন (১২৪০) : আমাদের এলাকার এক ব্যক্তি কুরআন হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করে থাকে। আবার বিনিময়ও নিয়ে থাকে। এটি কি তার জন্য বৈধ?
প্রশ্ন (৯০৫) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?
প্রশ্ন (৮৭৯) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?
প্রশ্ন (৮৭৪) : যাকাত-ফেতরা কালেকশনকারীদেরকে কমিশন ভিত্তিক পারিশ্রমিক প্রদান করা শরিয়তের দৃষ্টিতে কেমন?
প্রশ্ন (৮৪৪) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?