চাকরি

ব্যাংকার ভাই থেকে ঋণ নিয়ে ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৯০৪৬) : আমি একটি ব্যবসা করতে চাচ্ছি। কিন্তু আমার কাছে ব্যবসার জন্য পর্যাপ্ত মূলধন নেই। আমার বড় ভাই একজন ব্যাংকার। তিনি আমাকে তার বেতন থেকে ঋণ দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, তার থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারব কি?

অসচ্ছল ব্যক্তির জন্য ব্যাংকে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৯০৪৩) : আমি একজন অসচ্ছল ব্যক্তি। কিছুদিন আগে আমার ব্যাংকে চাকরি হয়েছে। বর্তমানে ব্যাংকে চাকরি করা ছাড়া আমার চলার মত আর কোনো মাধ্যম নেই। জানতে চাচ্ছি, আমি কি ব্যাংকে চাকরি করতে পারব?

বকেয়া বেতনের যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (৯০২৯) : আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত। কিন্তু প্রতিষ্ঠান থেকে আমাকে চার মাসের বেতন দেওয়া হয়নি। জানতে চাচ্ছি, উক্ত চার মাসের বকেয়া বেতনের যাকাত আদায় করতে হবে কি?

ইনকাম স্বল্প হলে সাময়িক জন্মনিয়ন্ত্রণ বৈধ কি

প্রশ্ন (৮৭১৪) : আমি স্বল্প আয়ের মানুষ। ছোট চাকরি করি। নতুন বিয়ে করেছি। যে বেতন পাই তা দিয়ে দুইজনের সংসারই চলে না। জানতে চাচ্ছি, উক্ত কারণে সাময়িক জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে কি?

মানত করলেই কি তা পূরণ করতে হয়

প্রশ্ন (৮৬৯৬) : আমি মানত করেছিলাম যে, আমার চাকরি হলে আমি এক হাজার টাকা গরিবদেরকে দান করব। কিন্তু চাকরিটা আমার হয়নি। প্রশ্ন হল, এখন কি আমাকে এক হাজার টাকা দান করতে হবে?

সুপারভাইজের চাকরির বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬৬৪) : আমি একটি গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি করি। সেখানে ডিউটির খাতিরে নারী পুরুষ সবার সাথেই কথা বলতে হয়। প্রশ্ন হল, আমার উক্ত চাকরির বেতন কি হালাল হচ্ছে?

সুপারভাইজারের চাকরি করা যাবে কি

প্রশ্ন (৮৬৬৩) : গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি করছি। ডিউটি হিসেবে নারী পুরুষ সবার সাথেই কথা বলতে হয়। জানতে চাচ্ছি, আমার চাকরি কি বৈধ হচ্ছে?

শরিয়ত মোতাবেক পরিচালিত বিউটি পার্লারের ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৬৬০) : আমি একটি বিউটি পার্লারে চাকরি করি। সেখানে শরিয়ত বিরোধী কোনো সাজসজ্জা করানো হয় না। জানতে চাচ্ছি, সেখান থেকে আমার প্রাপ্ত ইনকাম হালাল হবে কি?

৪৫০০০ নিয়ে ৫০০০০ দিলে সুদ হবে কি

প্রশ্ন (৮৬৪৪) : আমার বেতন ৫০০০০ টাকা। অফিস থেকে মাসের শুরুতে বেতন দিয়ে থাকে। কিন্তু গত মাসে মাস শেষ হওয়ার আগে আমার কিছু টাকার প্রয়োজন হয়। তাই এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, তুমি আমাকে ৪৫০০০ টাকা দিবে। মাসের শুরুতে আমার সম্পূর্ণ বেতন তুমি নিয়ে নিবে। প্রশ্ন হল, এভাবে চুক্তি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

বালেগা নারীদেরকে প্রাইভেট পড়ালে বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬১০) : আমার একটি কোচিং সেন্টার আছে। সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যাচ আছে। জানতে চাচ্ছি, এভাবে ব্যাচ করে বালেগা মেয়েদের পড়ালে আমার বেতন কি হালাল হবে?

চাকরি না পাওয়া পর্যন্ত সহবাস করব না বললে কসম হবে কি

প্রশ্ন (৮৫৭১) : আমার চাকরি নেই। তাই স্ত্রীর ভরণ-পোষণ চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। একদিন ঝগড়ার সময় বলে ফেলি, আমার চাকরি না হওয়া পর্যন্ত সহবাস করব না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কসম হবে কি?

বোরকা পরে নার্সের চাকরি করা যাবে কি

প্রশ্ন (৮৪৯১) : কিছুদিন আগে আমার নার্সিং কোর্স সমাপ্ত হয়েছে। আমি চাচ্ছি নার্সের চাকরি করতে। জানতে চাচ্ছি, বোরকা পরে নার্সের চাকরি করতে কোনো সমস্যা আছে কি?