গর্ভাবস্থায় রোজা না রাখলে তার কাফফারা দিতে হবে কি
প্রশ্ন (৪২২৪) : আমি গত রোজায় গর্ভবতী ছিলাম। এ কারণে রোজা রাখিনি। জানতে চাচ্ছি, এখন কি আমার কাযা কাফফারা উভয়ই করতে হবে?
প্রশ্ন (৪২২৪) : আমি গত রোজায় গর্ভবতী ছিলাম। এ কারণে রোজা রাখিনি। জানতে চাচ্ছি, এখন কি আমার কাযা কাফফারা উভয়ই করতে হবে?
প্রশ্ন (৪১৫০) : কিছুদিন আগে আমি কুরআন মাজিদের কসম করে বলি, আমি অমুক কাজটি আর জীবনেও করব না। কিন্তু তারপরও সে কাজটি করে ফেলি। জানতে চাচ্ছি, আমার কসমটি কি হয়েছিল? হয়ে থাকলে কাফফারা কী দিতে হবে?
প্রশ্ন (৩৭২০) : গত রমজানে দিনের বেলা আমার স্ত্রীকে আদর করা অবস্থায় আমার বীর্যপাত হয়ে যায়। কিন্তু আমাদের কোনো সহবাস হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার উপর কাফফারাও আসবে?
প্রশ্ন (৩৬৬৬) : আমার এক বন্ধু রমজান মাসে ধৈর্য্য ধারণ করতে না পেরে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তার স্ত্রী সহবাসে রাজি ছিল না। সে জোর করেই স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এ কারণে কি কাফফারা আবশ্যক হবে?
প্রশ্ন (৩৬৩১) : আমার এক বন্ধু ধূমপায়ী। তাকে রমজানে দিনের বেলায় সিগারেট খেতে দেখলাম। এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে, রোজা রেখে সিগারেট খাওয়া যায়। কারণ, এতে মুখ দিয়ে শুধু ধোঁয়া ঢুকে। অন্য কিছু নয়। প্রশ্ন হল, তার এ বক্তব্য কি সঠিক? রোজা রেখে কি সিগারেট খাওয়া যায়?
প্রশ্ন (৩১৩৮) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। তাকে বিয়ে করার কসমও করি। কিন্তু বিভিন্ন কারণে তাকে বিয়ে করাও হয়নি আমার কসমও পূর্ণ হয়নি। প্রশ্ন হল, কসম পূর্ণ না করার কারণে কি আমার গুনাহ হবে?
প্রশ্ন (৩০১৫) : এক ব্যক্তি রমজানের কাযা রোজা রাখতে গিয়ে জোহরের পর ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছে। এখন কি এর জন্য তার কোন কাযা-কাফফারা দিতে হবে?
প্রশ্ন (২৮৬৮) : আমি একটি হারাম কাজ করার কসম করেছিলাম। আমাদের এলাকার মসজিদের খতীব সাহেব একদিন বয়ানে বললেন, হারাম কাজের কসম করলে তা ভেঙ্গে ফেলা আবশ্যক। আমি জানতে চাচ্ছি, এখনও আমি সে কাজটি করিনি। আমি যদি সেই কসমটি ভেঙ্গে ফেলি তাহলে তার কাফফারা দেওয়া লাগবে কি?
প্রশ্ন (২৮৬৭) : আমার এক বন্ধু কিছুদিন আগে একটি হারাম কাজ করার কসম করেছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে। এখন আমার প্রশ্ন হল, সে যে হারাম কাজ করার কসম করেছিল সেই কসম কি সংঘটিত হয়েছে?
প্রশ্ন (২৮৪৮) : আমার দাদা খাবার নিয়ে পরিবারের লোকদের সাথে রাগ করেন। রাগের এক পর্যায়ে বলে বসেন, আমি যদি আর কোনো দিন গরুর গোশত খাই তাহলে শুকরের গোশত খাই। আমার প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এ কথার বিধান কী?
প্রশ্ন (২৮০৫) : কিছুদিন আগে আমি একটি কাজ করি। আমার দাদা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি না করি। তিনি জোরাজুরি করলে আমি মিথ্যা কসম করতে বাধ্য হই যে, আমি ঐ কাজটি করিনি। এখন আমি জানতে চাচ্ছি, মিথ্যা কসমের কারণে কি কাফফারা দিতে হয়?
প্রশ্ন (২৬৯১) : কিছুদিন আগে আমার একটি কসম ভেঙ্গে যায়। এখন আমি তার কাফফারা স্বরূপ দশজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, প্রথম বেলা যে দশজন মিসকিনকে খাওয়াব, দ্বিতীয় বেলাও কি সেই দশজন মিসকিনকেই খাওয়াতে হবে?
প্রশ্ন (২৬৮৭) : কিছুদিন আগে আমি একটি কাজ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই এবং বলি, যদি আমি এই কাজটি করি তাহলে আমার উপর আল্লাহর লানত। কিন্তু পরবর্তীতে আমি সেই কাজটি করে ফেলেছি। এ সম্পর্কে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার কথার দ্বারা কসম সংঘটিত হয়ে গিয়েছিল। আপনি যেহেতু সেই কাজটি করেছেন তাই আপনার কসম ভঙ্গ হয়ে গিয়েছে। কাজেই এখন আপনাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আমার জানার বিষয় হল, মুয়াজ্জিন সাহেবের কথা কি সঠিক? আমার কি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?
প্রশ্ন (২৬০৫) : কিছুকাল পূর্বেও আমি অনেক স্টাইল করতাম। কিন্তু কয়েক দিন পূর্বে আল্লাহর এক বান্দীর মাধ্যমে তিনি আমাকে হেদায়াত দেন। এর পূর্বে আমি আমার চুলকে কেটে স্টাইল করে পুরুষদের মত করে রাখি। কিন্তু এখন জানতে পারলাম যে, এটি গুনাহের কাজ। আমি জানতে চাচ্ছি যে, এর জন্য কি আমার কোন কাফফারা দিতে হবে? দিতে হলে কী দিতে হবে?
প্রশ্ন (২২৪০) : আমাদের বাড়ির এক ব্যক্তি রমজান মাসে তার স্ত্রীকে বলল, তুমি যদি কালকে রোজা রাখ তাহলে তুমি তালাক। তার কথা অনুযায়ী স্ত্রী পরের দিন রোজা রাখেনি। এখন মুফতি সাহেবের কাছে জানতে চাই, ঐ মহিলার কি কাফফারা দিতে হবে?
প্রশ্ন (১৯৩২) : আমি একবার তাবলীগ জামাতে গিয়েছিলাম। দিনের শুরুতে আমি রোজা অবস্থায় ছিলাম। তাবলীগ জামাতে যাওয়ার পর একজন বলল: মুসাফিরের জন্য রোজা না রাখার সুযোগ আছে। তাই আমি রোজা ভেঙ্গে ফেলি। কিন্তু পরে জানতে পারলাম, আমার এই কাজ ঠিক হয়নি। এখন আমি জানতে চাচ্ছি, এর জন্য কি আমার কাযা-কাফফারা উভয়টি আদায় করতে হবে?
প্রশ্ন (১৯০০) : একবার আমাদের পরিবারের সকলে ভুলক্রমে সময় হয়ে গেছে ভেবে ইফতার করে ফেলে। আসলে তখন সময় হয়নি। এখন কি এ জন্য তাদেরকে কাযা, কাফফারা দুটোই আদায় করতে হবে?
প্রশ্ন (১৭৯৮) : আমি গোসল করার সময় আমার কানে পানি ঢুকে যায়। এখন কি আমার রোজা ভেঙ্গে গেছে? আমার কি কাযা-কাফফারা করতে হবে?
প্রশ্ন (১৭৯৬) : আমি জানতে চাচ্ছি, কেউ যদি রোজার কাফফারা আদায় করা শুরু করে। কিন্তু কয়েক দিন যাওয়ার পর সে অসুস্থ হয়ে যায় এবং রোজা রাখতে না পারে তাহলে কি তাকে আবার নতুন করে কাফফারা শুরু করতে হবে?
প্রশ্ন (১৭৯৫) : আমার ছেলের বয়স ১০ বছর। সে নিয়মিত রোজা রাখার চেষ্টা করছে। এ রমজানে একদিন সে রোজা রেখে দুপুরের দিকে ভেঙ্গে ফেলে। এর কারণে কি তার কাযা-কাফফারা করতে হবে?