জামাআত

ফাতিহা আস্তে পড়ার পর জোরে পড়লে সাহু সাজদা দিতে হবে কি

প্রশ্ন (১০০৯৪) : আমি একবার এশার ফরয নামাযের ইমামতি করার সময় দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আস্তে পড়া শুরু করি। তিন চার আয়াত পাঠ করার পর মনে পড়ে যে জোরে পড়তে হবে। তাই পুনরায় জোরে ফতিহার শুরু থেকে পড়ি। জানতে চাচ্ছি, এতে কি আমার সাহু সেজদা আবশ্যক হয়েছিল?

ফাতিহা শেষ হওয়ার আগে ইমাম রুকুতে গেলে মুক্তাদী কী করবে

প্রশ্ন (৯৯২৫) : মুক্তাদীর তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা শেষ করার আগেই যদি ইমাম সাহেব রুকুতে চলে যান তাহলে মুক্তাদী কী করবে? রুকুতে যাবে নাকি সূরা ফাতিহা শেষ করবে?

মৃতের নাবালেগ বাচ্চা ইমামতি করতে পারবে কি

প্রশ্ন (৯৭২২) : জনৈক ব্যক্তি অসিয়ত করে গিয়েছে, তার মৃত্যুর পর যেন তার একমাত্র ছেলে জানাযার নামায পড়ায়। অথচ তার ছেলে নাবালেগ। জানতে চাচ্ছি, তার নাবালেগ ছেলে জানাযার ইমামতি করতে পারবে কি?

জেলখানায় জুমআ পড়া যাবে কি

প্রশ্ন (৯৭১৩) : আমি কিছুদিন জেলে ছিলাম। সেখানে কয়েদিদের জন্য জামাতে নামায আদায়ের নির্দিষ্ট স্থান রয়েছে। সেখানে সব কয়েদিরা মিলে জুমআও আদায় করে। জানতে চাচ্ছি, সেখানে জুমআ আদায় শুদ্ধ হয়েছিল কি?

সফরে অজু ছাড়া জামাতে নামায পড়লে কয় রাকাত কাযা করবে

প্রশ্ন (৯৩৭৬) : আমি একবার সফরে এক মুকিম ইমামের পিছনে আসরের নামায আদায় করি। ওয়াক্ত চলে যাওয়ার পর স্মরণ হয় যে, আমি অজু ছাড়া ছিলাম। জানতে চাচ্ছি, এখন আমি কয় রাকাত কাযা করব?

কুরআন ইয়াদের জন্য আয়োজিত নামাযে বড়রা ইকতেদা করতে পারবে কি

প্রশ্ন (৯৩৬৬) : হিফজখানায় ছাত্রদের কুরআন ইয়াদকে পাঁকা করার জন্য নামাযের আয়োজন করা হয়ে থাকে। সেখানে নাবালেগ বাচ্চারাও নামায পড়িয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত নামাযে বালেগরা ইকতেদা করতে পারবে কি?

দীর্ঘকরণের উদ্দেশ্যে একাকি ফরয নামায পড়া যাবে কি

প্রশ্ন (৯০৮৬) : মসজিদে জামাতের নামায আদায় হয় নির্দিষ্ট গতিতে। আমি চাচ্ছি আরেকটু দীর্ঘ সময় নিয়ে ফরয নামায আদায় করতে। জানতে চাচ্ছি, আমি নামাযে দীর্ঘ সময় দেওয়ার উদ্দেশ্যে ফরয নামায একাকি আদায় করতে পারব?