জুমার দিন কি সফরে বের হওয়া যায় না?
প্রশ্ন (১১৬৯৬) : আমি শুক্রবার সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেই। তো আমার এক বন্ধু বলল, জুমার দিন নাকি সফরে বের হওয়া মাকরুহ। তার কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৬৯৬) : আমি শুক্রবার সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেই। তো আমার এক বন্ধু বলল, জুমার দিন নাকি সফরে বের হওয়া মাকরুহ। তার কথা কি ঠিক আছে?
প্রশ্ন (১১৬৯৪) : আমি একজন আলেম। আমি ঢাকা থাকি। একবার আমি সিলেট আমার এক বন্ধুর বাড়ি দুই দিনের জন্য বেড়াতে যাই। সেখানে জুমার দিনে বন্ধুর আবেদনে তাদের মসজিদে জুমার নামায পড়াই। নামাযের পর স্থানীয় একজন লোক বলল, হুজুর তো মুসাফির। আর মুসাফিরের উপর তো জুমার নামায ফরয না। তাহলে হুজুরের জুমার নামায পড়ানো কি সঠিক হয়েছে? হযরতের নিকট জানতে চাচ্ছি, মুসাফির ব্যক্তি জুমার নামায পড়ালে কি শুদ্ধ হবে?
প্রশ্ন (১১৬২৩) : জুমার খুতবার আজানের কি জবাব দিতে হবে নাকি হবে না? এক আলেমের কাছে শুনেছি, এই আযানের জবাব দেওয়া যাবে না। তার কথা কি ঠিক আছে? এক্ষেত্রে শরীয়ত কি বলে?
প্রশ্ন (১১৬১৪) : জুমার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করে জুমার জামাতে শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (১১৬০৩) : আমি শুক্রবার দিন সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। রাস্তায় অনেক জ্যাম ছিল। তাই বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়। তো গ্রামে পৌঁছে দেখি, জুমার নামায প্রায় শেষের দিকে। ওযু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামায আদায় করে নিই। হুজুরের কাছে জানার বিষয় হল, একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামায কি আদায় হয়েছে?
প্রশ্ন (১১৫৫৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় ঈদের খুতবার মধ্যে ইমাম সাহেব কিছুক্ষণ পর পর যখন তাকবীরে তাশরীক বলেন তখন মুসল্লিরাও ইমাম সাহেবের সাথে উচু আওয়াজে তাকবীরে তাশরীক বলে থাকে। তো ঈদের খুতবা চলাকালে এভাবে ইমামের সঙ্গে তাকবীরে তাশরীক বলার বিধান আছে কি? জানালে উপকৃত হব।
প্রশ্ন (১১৪৮৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোনো মসজিদে মিম্বার না থাকে তাহলে সেই মসজিদে কিভাবে খুতবা দিবে? আমাদের এলাকার মসজিদে একটা সোফার মত বসার সিট আছে । ঐখানে বসে খতিব সাহেব বয়ান করেন এবং খুতবা পড়েন । মসজিদ বানানোর পর থেকে সেটাই ব্যবহার করা হচ্ছে।
প্রশ্ন (১১৪৮২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমি জানি জুমার নামাজ আদায় করা ফরজ। কিন্তু আমার মা বলছেন যে জুমার নামাজ আদায় করা ওয়াজিব । আমাকে সঠিক বিষয় জানাবেন দয়া করে।
প্রশ্ন (১১৩৬৯) : জুমআর নামাযে খতিব সাহেব যখন إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا পাঠ করেন তখন মুসল্লীদের দরূদ পাঠ করতে হবে কি?
প্রশ্ন (১১৩২২) : খতিব সাহেব খুতবা দেওয়ার সময় ডানে বামে তাকাতে পারবেন কি?
প্রশ্ন (১১৩০৮) : আমাদের মাদরাসায় আছরের পর দোয়ার ইহতেমাম হয়। বিভিন্ন তাসবীহ তাহলীল পাঠের একজন উস্তাদ ছাত্রদের দিকে ফিরে কেবলাকে পিছনে দিয়ে দোয়া করেন। জানতে চাচ্ছি, এভাবে দোয়া করলে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (১১৩০৭) : দোয়ার সময় কেবলামুখী হওয়া কি আবশ্যক?
প্রশ্ন (১১১০৩) : কিছুদিন আগে আমাদের এলাকায় একজন মুসাফির আলেম আসেন। মসজিদ কমিটির অনুরোধে তিনি জুমআর নামায পড়ান। কিছু লোক এর বিরোধীতা করে বলেন, মুসাফির জুমআ পড়ালে তা শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, তাদের বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১১০৯৬) : সফর থেকে ফিরে এসে ধরতে পারিনি। তাই আমি ও আমার বন্ধু জুমআর দিন যোহরের নামায জামাতের সাথে আদায় করি। জানতে চাচ্ছি, জুমআর দিন যোহরের নামায আদায় করতে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (১১০৯২) : আমি একটি কোম্পানীর মসজিদে ইমামতি করি। এখানে জুমার নামাযও হয়। তবে নিরাপত্তার খাতিরে তারা বহিরাগত কাউকে ভিতরে ঢুকতে দেয় না। জানতে চাচ্ছি, সেখানে কি জুমআর নামায আদায় হবে?
প্রশ্ন (১১০৮৮) : কিছুদিন আগে জুমআর আগ মুহূর্তে আমার দাদা হার্ট অ্যাটাক করে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে জুমআর আদায় করতে পারিনি। পরে যোহর আদায় করি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১০৯২৫) : জুমআর দিন যদি ঈদ হয় তাহলে কি জুমআর নামায মাফ? জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, জুমআর দিন ঈদ হলে নাকি জুমআ পড়তে হয় না!
প্রশ্ন (১০৭০৩) : আমার বাবা অসুস্থ। হাসপাতালে ভর্তি। সর্বদা তার কাছে একজন লোক থাকতে হয়। আমি ও আমার আম্মা ছাড়া আর কোনো লোক নেই। কখনো এমন হয় জুমআর সময় আমার থাকার পালা পড়ে। জানতে চাচ্ছি, উক্ত কারণে জুমআয় না গিয়ে যোহর পড়া যাবে কি?
প্রশ্ন (১০৫২২) : আমি শুনেছি, মুসাফিরের উপর জুমআর নামায আবশ্যক নয়। কিন্তু এক জায়গায় দেখলাম, একজন মুসাফির আলেম জুমআর নামাযের ইমামতি করেন। জানতে চাচ্ছি, সেদিনের জুমআ কি শুদ্ধ হয়েছিল?
প্রশ্ন (১০৪৯৯) : আমাদের মসজিদের খতিব সাহেব একদিন দ্বিতীয় খুতবার শেষে ভুল করেন। ঐ অবস্থায় খুতবা শেষ করেন। জানতে চাচ্ছি, সেদিন খুতবা শুদ্ধ হয়েছিল কি?