আলওয়ালা ওয়াল বারা এর অর্থ কী?

প্রশ্ন (১৩৬৫৬) : একবার মাহফিলে একজন আলেমের বয়ানে শুনেছিলাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটি আকিদা হল, আলওয়ালা ওয়াল বারা। তিনি এর ব্যাখ্যায় বলেছেন, বন্ধুত্ব ও হৃদ্যতা হবে শুধু মুসলমানদের সাথে। কাফেরদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা জায়েয নেই। আমার প্রশ্ন হল, কাফেরদের সাথে কি সব ধরনের সম্পর্ক রাখা নিষেধ? স্কুল-কলেজে আমাদের অনেক বিধর্মী বন্ধু-বান্ধব থাকে। তাদের সাথে বন্ধুত্ব রাখা, খেলাধূলা করা কি শরীয়তের দৃষ্টিতে হারাম? নাকি সম্পর্কের বিশেষ কোনো প্রকারকে হারাম বলা হবে? উত্তর জানিয়ে বাধিত করবেন।

জন্মদিন পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৮১৬) : জন্মদিন পালন করার বিধান কী? অনেককেই দেখি জন্মদিন পালন করে। কেউ কেউ এটাকে জায়েয বলে। আবার অনেকে নাজায়েয বলে। এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানাবেন।

মুসলিম মেয়ে অমুসলিম পিতা থেকে মিরাছ পাবে কি?

প্রশ্ন (১২৭১৯) : কয়েক বছর আগে আমাদের পাশের মহল্লায় একটি খ্রিস্টান পরিবারের একটি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিছুদিন পূর্বে তার পিতা খ্রিস্টান অবস্থায় মারা যায়। এর কিছুদিন পর মেয়েটিও মারা যায়। মুফতী সাহেবের নিকট জানতে চাই, এই মেয়েটি কি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে অংশ পাবে? এবং মেয়েটির সম্পত্তি থেকেও কি তার খ্রিস্টান ভাই-বোনেরা অংশ পাবে?

কোনো মুসলিম ধর্ম ত্যাগ করলে কি তার মুসলিম ওয়ারিশরা তার থেকে মিরাছ পাবে?

প্রশ্ন (১২৭০১) : জনৈক মুসলমান ব্যক্তি মারা যাওয়ার চার মাস পূর্বে কাদিয়ানীদের দাওয়াত পেয়ে কাদিয়ানী হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এ অবস্থাতেই সে মারা গেছে। আল্লাহ তাআলা তার স্ত্রী, সন্তানদের ও অন্যান্য আত্মীয়দের এ ফিতনা থেকে রক্ষা করেছেন। এখন জানার বিষয় হল, লোকটির মুসলমান ওয়ারিশরা কি তার থেকে মীরাস পাবে? অনেকে বলে, ‘কাফেররা যেমন মুসলমানদের থেকে মীরাস পায় না তেমনি মুসলমানরাও কাফেরদের থেকে মীরাস পায় না। অতএব উক্ত লোকটির মুসলমান ওয়ারিশরা তার থেকে মীরাস পাবে না।’ তাদের এ কথা কতটুকু সঠিক? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

লটারীর টাকা কি হালাল?

প্রশ্ন (১২৫২০) : মাহবুব আমার ছোট ভাই। সে আমেরিকা থাকে। তার উপার্জিত টাকা আমার কাছেই পাঠিয়ে থাকে। আমি সে টাকা দিয়ে ব্যবসা করি এবং পরিবারের ভরণপোষণ করি। মাহবুব একবার লটারীতে পঞ্চাশ লক্ষ টাকা পায়। লটারীর এসব টাকা সে আমার নিকট পাঠিয়ে দিলে আমি সে টাকা থেকে কিছু ব্যবসায় বিনিয়োগ করি আর কিছু জমি ক্রয় করি এবং নিজেও কিছু খরচ করি। আমি এক আলেমকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে, কাফের মুলুকে পাওয়া লটারীর টাকা বৈধ, এতে সুদ নেই। তবে তা শুধু মাহবুবের জন্য জায়েয। কিন্তু এখন সঠিক মাসআলা জেনেছি যে, মূলত ওই টাকা মাহবুবের জন্যও নাজায়েয। কিন্তু এর মধ্যে আমি লটারীর টাকা ও পূর্বে পাঠানো টাকা দিয়ে বেশ মোটা অংকের টাকা ব্যয়ে একটি জমি ও দোকান ক্রয় করি। দ্বিতীয়ত সংসারের ভরণপোষণও এ টাকা থেকেই করেছি। তৃতীয়ত যাকাত, সাধারণ দান-খায়রাতও এ টাকা থেকেই দিয়েছি। এ অবস্থায় কী পন্থা অবলম্বন করলে উক্ত টাকা ও সম্পদ বৈধ হবে? আর এ টাকা থেকে দেওয়া যাকাত ও দান-খায়রাতের কী বিধান? উল্লেখ্য, আমাদের এক বিধবা খালা ও খালাতো ভাই-বোন আছে। এখন তাদেরকে কি পুরো টাকা দিয়ে দেওয়া যাবে? কেননা একে তো তারা গরিব আবার এক খালাতো বোন বিয়ের উপযুক্ত। টাকাটা দিলে তাদের অনেক উপকার হবে।

কুফরি কালাম ও জাদু থেকে মুক্তির দোয়া ও আমল।

প্রশ্ন (১১৮৮৫) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক আত্মীয় আমাকে কুফুরী করে। সেটা আমি কোনো ভাবে জানতে পেরেছি। আমি রুকইয়া করে কুফুরী কাটাই। কিন্তু সে বারবার আমাকে কুফুরী করে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি এখন কী করতে পারি?

কাফেরদের কাছে দুয়া চাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (১১৫৯২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন আমার এক হিন্দু সহপাঠী মজা করে বলল যে, আমি তোমার বিয়ের জন্য দোয়া করব । তখন আমি তাকে বললাম যে, করো। কিন্তু সে মূলত ঠাট্টা করেই এই কথা বলেছে, প্রকৃতপক্ষে সে দুয়া করবে না। এখন সে দোয়া করতে চাওয়ার পরে তাকে দোয়া করতে বলাটা কি আমার শিরক হলো?

বয়কট ইসলাম সমর্থন করে কি

প্রশ্ন (১০৭৯৩) : বর্তমানে অনেকেই দেখি ইসরাইলি পণ্য বয়কট করছে। জানতে চাচ্ছি, ইসলাম কি বয়কট সমর্থন করে?

কাফের হয়ে যাবে বললে কসম হবে কি

প্রশ্ন (১০৪৬৩) : কেউ যদি কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলে, আমি অমুক কাজটি করলে কাফের হয়ে যাব। জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি কসম হবে?

মূর্তির সামনে মাথা নত করলে বিয়ে নবায়ন করতে হবে

প্রশ্ন (১০৩৯১) : আমি নতুন মুসলমান হয়েছি। বিয়েও করেছি। কিন্তু আমার পরিবারের কেউ এ বিষয়টি জানে না। আমার মায়ের জোরাজুরিতে কয়েকবার মূর্তির সামনে গিয়ে মাথাও নত করেছি। জানতে চাচ্ছি, আমার ঈমান কি চলে গিয়েছে? বিয়ে কি আবার নবায়ন করতে হবে?

পিতা মাতার সন্তুষ্টির জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে কি

প্রশ্ন (১০২৭০) : আমি নতুন মুসলমান হয়েছি। কিন্তু আমার পরিবারের কেউ এ বিষয়টি জানে না। পিতা মাতার সন্তুষ্টির জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে কি? করলে ঈমান চলে যাবে কি?

কাজটি করলে কাফের হয়ে যাবে বললে কাফের হবে কি

প্রশ্ন (১০২৬৮) : জনৈক ব্যক্তি একটি কাজ থেকে বিরত থাকার জন্য এভাবে বলল, আমি যদি অমুক কাজটি করি তাহলে আমি কাফের হয়ে যাব। কিন্তু সে কাজটি করে ফেলে। এখন কি সে কাফের হয়ে যাবে?