মিথ্যা ও গীবত

ফেরেশতাদের কোনো ছুটি আছে কি

প্রশ্ন (৯০৭৯) : কেউ কেউ বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও ছুটি দেন। আবার কেউ বলে, রাসূল (সা.)-এর জন্মের দিন ফেরেশতাদের ছুটি দেওয়া হয়েছিল। জানতে চাচ্ছি, তাদের কথা কি সঠিক?

৪০ বার আমীন বললে কি দোয়া কবুল হয়

প্রশ্ন (৯০৪০) : ফেসবুকে অনেক সময় কোনো কোনো মানুষকে পোস্ট করতে দেখি যে, হাদিসে এসেছে যে, ৪০ বার আমীন বললে দোয়া কবুল হয়। তাই কেউ আমীন না বলে যাবেন না। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?

হারাম প্রেম থেকে বাঁচার জন্য কালো জাদু করা যাবে কি

প্রশ্ন (৮৯২৯) : আমি একটি মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িত ছিলাম। বর্তমানে দ্বীনের বুঝ এসেছে। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। জানতে চাচ্ছি, কালো জাদুর মাধ্যমে তার থেকে ছুটে আসা যাবে কি?

স্ত্রী তালাকের কথা মিথ্যা বললে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৮৫৫০) : স্বামী তালাক দেয়নি। কিন্তু স্ত্রী সবার কাছে বলে বেড়াচ্ছে যে, স্বামী তাকে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, স্ত্রীর এই মিথ্যার দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে?

হবু স্ত্রী পাপের কথা জিজ্ঞাসা করলে তা গোপন রাখা যাবে কি

প্রশ্ন (৮৫২৬) : আমি শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। এখন তওবা করেছি। কিছুদিন পর মেয়ে দেখতে যাব। সেখানে যদি হবু স্ত্রী এ সকল বিষয় জিজ্ঞাসা করে তাহলে তা গোপন রাখা যাবে কি?

রাসূল (সা.)-এর জন্মগ্রহণের দিনে কি ফেরেশতাদের ছুটি ছিল

প্রশ্ন (৮৫০৮) : একজন বক্তাকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর জন্মের খুশিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দু’দিন ছুটি দিয়েছিলেন। জানতে চাচ্ছি, এ মর্মে কোনো বর্ণনা আছে কি?

বেনামাজী রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৭৭৯০) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

বাধ্য হলে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৩১) : আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?

মিথ্যা লেভেল লাগিয়ে মাল ইমপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৭২৪১) : বাহিরের এক দেশ থেকে আমি মাল আনলে বেশি টাকা খরচ হয়। আবার আরেক দেশ থেকে আনলে অনেক কম টাকা খরচ হয়। এখন যদি আমি যে দেশ থেকে আনলে কম খরচ হয় সে দেশে মাল নিয়ে সে দেশের লেভেল লাগিয়ে দেশে আনি তাহলে কি এটা জায়েয হবে?

মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ক্রয় করার পর টাকা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৭২৪০) : এক ব্যক্তি বলল, আমি এই কাঠালটি বাজার থেকে দুইশ টাকা দিয়ে ক্রয় করেছি। এখন আমার লাগবে না। আপনি আমার থেকে দুইশ টাকা দিয়েই নিয়ে নেন। আমিও তাকে দুইশ টাকা দিয়ে কাঠালটি নিয়েছি। কিন্তু পরে জানতে পারলাম, লোকটি কাঠালটি কিনেছে একশ পঞ্চাশ টাকা দিয়ে। এখন আমি কি তার কাছ থেকে পঞ্চাশ টাকা ফেরত নিতে পারব?

স্ত্রীকে বোন বলা যাবে কি

প্রশ্ন (৬৮৩২) : আমার এক বন্ধু নতুন বিয়ে করেছে। কিন্তু আমাদের বন্ধুসার্কেলে সেটা জানায়নি। একবার সে স্ত্রী নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমরা দেখে ফেলায় আমাদের কাছে বোন হিসেবে পরিচয় দেয়। এখন কি তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে?