নারীদের পরস্পরের মুসাফাহার বিধান কী

প্রশ্ন (৭৫০৩) : পুরুষদের ন্যায় মহিলারা পরস্পর মুসাফাহা করতে পারবে কিনা? এবং এটা কোন পর্যায়ের? পুরুষ মহিলার পরস্পর মুসাফাহা করার ব্যাপারে শরিয়তের হুকুম কী? এ ব্যাপারে মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যে পার্থক্য আছে কি?

মাহরামদেরকে নিয়ে ঘরের মধ্যে জামাতে নামাজ আদায় করা যাবে কি

প্রশ্ন (৭৩৯৯) : আমি একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ হ‌ওয়ার পর বাড়িতে গিয়ে আমার মা-বোনদেরকে নিয়ে এক সাথে জামাতে নামাজ পড়তে পারবো কি?

বিবাহের পর নির্জনবাসের পূর্বেই স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৭৩৮৯) : এক মাস পূর্বে রাশেদ আহমাদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ মারা যায়। জানতে চাই, আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর ও মিরাসের হকদার হবে?

আগে ইদ্দত না হজ্ব

প্রশ্ন (৭৩৬৮) : আমরা স্বামী-স্ত্রী একসাথে হজে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার ৫ দিন পূর্বে আমার স্বামী মারা যায়। এখন কি আমি ইদ্দত পালন করব না হজে যেতে পারব?

ফটো এডিটিং করে জীবিকা নির্বাহ করা যাবে কি

প্রশ্ন (৭৩৫১) : আমি একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ হলো ফটো এডিটিং বা ছবির কাজ। এতে মহিলা মডেলের ছবিতে কাজ করতে হয়। কাজ হলো মুখের তিল, ব্রণ, ফাটা দাগ দূর করা, অমসৃণকে মসৃণ করা, চেহারাকে সুন্দর করা, শরীরে কোনো দাগ থাকলে তা পরিষ্কার করা ইত্যাদি। এছাড়াও মাঝে মাঝে শুধু এমন পণ্যের কাজ করতে হয় যেখানে কোনো ছবি থাকে না।

মাহরাম ছাড়া হজ্বে যাওয়া যায় না, এর দলীল কী

প্রশ্ন (৭২৩৮) : এক ব্যক্তির সাথে আমার তর্ক হয়েছে এ ব্যাপারে যে, মাহরাম ছাড়া হজ্বে যাওয়া যাবে কি যাবে না। আমি বলেছি, যাবে না। সে বলেছে, যাবে। আপনাদের কাছে এ ব্যাপারে দলিলসহ সমাধান চাচ্ছি।

মাহরাম ছাড়া হজ্বে গেলে কি হজ্ব আদায় হবে না

প্রশ্ন (৭২৩৭) : এক মহিলা কয়েক বছর আগে মাহরাম ছাড়া হজ্ব করে এসেছেন। তখন তিনি জানতেন না যে, মাহরাম ছাড়া হজ্বে যাওয়া নাজায়েয। এখন তিনি পেরেশানিতে আছেন যে, তার হজ্ব আদায় হয়েছে কি না।

কাবিনে লিখিত পুরা মোহরই কি স্ত্রীকে দিতে হবে

প্রশ্ন (৭০৮৭) : আমার বিয়ের সময় আমাদের এলাকার নীতি অনুযায়ী মোহর একটু বেশি ধরা হয়েছিল। আমার মোহর ধরা হয়েছিল বিশ লাখ। অথচ এত টাকা দেওয়ার আমার সামর্থ্য নেই। কিন্তু সামাজিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বেশি মোহর ধরতে হয়েছিল। এখন কি আমাকে পুরা মোহর দিতে হবে?

অনেক আগের মোহর কোন টাকা দিয়ে পরিশোধ করবে

প্রশ্ন (৭০১৮) : এক ব্যক্তি আজ থেকে চল্লিশ বছর আগে বিয়ে করেছিল। তখন সে মোহর আদায় করেনি। সে সময় যে মুদ্রা দিয়ে মোহর নির্ধারণ করেছিল সে মুদ্রার এখন চল নেই। তাহলে এখন সে কীভাবে মোহর আদায় করবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৬৯৭৮) : ঘটনাটি আপনাদেরকে বলে একটি মাসআলা জেনেছি। আজকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। ঘটনাটি আবারও বলছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়া ঐ ব্যক্তি থেকে মিরাস লাভ করবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৬৯৪৮) : একটি দুঃখজনক ঘটনা বলে মাসআলা জানতে চাচ্ছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়ার ইদ্দত পালন করা লাগবে?

অনাদায়ী মোহরের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৬৮৮০) : আমার বিয়ে হয়েছে এক বছর হল। আমার মোহর ছিল ১০ লক্ষ টাকা। সেখান থেকে পরিশোধ করা হয়েছে ৫ লক্ষ টাকা। এখন প্রশ্ন হল, বাকি ৫ লক্ষ টাকার যাকাত কি আমাকে দিতে হবে?