বিয়ে

একজনকে দেখিয়ে আরেকজনের নাম আকদে উল্লেখ করলে কার সাথে বিবাহ হবে

প্রশ্ন (৭০৫৫) : জনাব নাবিল সাহেব বিয়ে করার জন্য একটি পাত্রী দেখেছেন। পাত্রী তার পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা বাঁধে, যখন তিনি বাসর ঘরে যান তখন। তিনি দেখতে পান তার বাসর ঘরে আগের দেখা মেয়ের চেয়ে ভিন্ন আরেকটি মেয়ে অপেক্ষা করছে। তিনি বুঝতে পারেন, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। এখন তিনি জানতে চেয়েছেন, তার বিয়েটি কি হয়েছে?

এক মেয়েকে দেখিয়ে আরেক মেয়েকে বিবাহ দেওয়া কি সহিহ

প্রশ্ন (৭০৫২) : এক ব্যক্তির দুই মেয়ে। এক মেয়ে সুন্দরী কিন্তু আরেক মেয়ে শ্যামলা। শ্যামলা মেয়েটির বিবাহ হচ্ছে না। তাই সেই চাচ্ছে, পাত্রপক্ষকে সুন্দরী মেয়েটিকে দেখাবে এবং বিয়ে দেওয়ার সময় শ্যামলা মেয়েটিরই বিবাহ দিবে। এটা করা কি তার জন্য জায়েয হবে?

অন্য জায়গায় বিবাহ হওয়ার পরও কি মা সন্তানকে রেখে দিতে পারবে

প্রশ্ন (৬৯৯৬) : কোন মহিলার যদি তালাক হয় আর তার কাছে ছোট সন্তান থাকে অতপর সেই মহিলা অন্য জায়গায় বিবাহ করে তাহলে কি সেই সন্তানকে আর নিজের কাছে রাখতে পারবে?

কোন অশ্লীল কাজে না জড়িয়ে প্রেম করা যাবে কি

প্রশ্ন (৬৯৯৪) : যে কোনভাবে একটি মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তখন দ্বীনের বুঝ ছিল না। কিন্তু এখন বুঝতে পারি, সেটা ঠিক হয়নি। তাই তার থেকে বিচ্ছিন্ন হতে চাই। কিন্তু পারছি না। আর মেয়েটিও কোনভাবে রাজি হচ্ছে না। তাই জানতে চাচ্ছি, কোন অশ্লীল কাজে না জড়িয়ে তার সাথে সম্পর্ক রাখা যাবে কি?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৬৯৭৮) : ঘটনাটি আপনাদেরকে বলে একটি মাসআলা জেনেছি। আজকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। ঘটনাটি আবারও বলছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়া ঐ ব্যক্তি থেকে মিরাস লাভ করবে?

স্বামীর মৃত্যুর পর তার ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৫৭) : আমার এক বোনের স্বামী এক সপ্তাহ পূর্বে মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পারিবারিকভাবে স্বামীর ছোট ভাইয়ের সাথে তার বিবাহের আলোচনা চলছে। প্রশ্ন হল, এ বিয়ে কি জায়েয হবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা যাওয়ার পর তার আরেক ভাইয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৫২) : আপনাদেরকে আরেকবার বিরক্ত করছি। ঘটনাটি আগে বলেছিলাম। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন তার আরেক ভাইয়ের সাথে কি ঐ মেয়েকে বিবাহ দেওয়া যাবে?

বিয়ে সংঘটিত হওয়ার পূর্বে হবু স্বামী মারা গেলে তার ভাইয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৪৯) : =ঘটনাটি অনেক বড়। আমি সংক্ষেপে বলছি। এক লোকের সাথে একটি মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। বিয়ের দিন বরও এসেছিল। কিন্তু পরক্ষণেই কী কারণে যেন বর বিষ খেয়ে আত্মহত্যা করে। যাই হোক, এখন বরপক্ষ চাচ্ছে, তার ইমিডিয়েট ছোট ভাইয়ের সাথে ঐ মেয়ের বিবাহ দিতে। এতে কোন সমস্যা হবে কি না?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৬৯৪৮) : একটি দুঃখজনক ঘটনা বলে মাসআলা জানতে চাচ্ছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়ার ইদ্দত পালন করা লাগবে?

দুধ মাতার ননদকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৬৮৯৯) : জনৈক ব্যক্তির সাথে তার দুধ মাতার ননদের বিবাহের কথা চলছে। কিন্তু আমার সন্দেহ জেগেছে, এই বিবাহ সঠিক হবে কি না। দয়া করে উত্তর দিবেন।

হাদিসে উম্মে যার’আ কোনটি

প্রশ্ন (৬৮০৪) : হাদিসে উম্মে যার’আ নামে নাকি একটি হাদিস প্রসিদ্ধ আছে। আমি জানতে চাচ্ছি, হাদিসে উম্মে যার’আ কোনটি?

দুধবোনের বোনকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৬৭৬৭) : আমার বিবাহের কথা চলছে। কিন্তু সমস্যা হল, মেয়ের বোন আমার দুধ বোন। তাই অনেকে এই বিয়েতে রাজি নয়। তারা বলেন, এই বিয়ে সহিহ হবে না। মুফতী সাহেবের কাছে জানতে চাই, এখানে বিয়ে করলে তা কি সঠিক হবে?

হিন্দু পুরুষকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৬৭৪৯) : (প্রশ্নটি আমার এক বান্ধবীর।) আমি একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। পরবর্তীতে দ্বীনের কিছু বুঝ হওয়ার পর মনে হল, আমাদের এ সম্পর্ক ঠিক নয়। তাই আমি তাকে বিয়ে করতে বলি। সেও রাজি। কিন্তু এখন জানতে পারলাম, ছেলেটি হিন্দু। আমি তাকে অনেক ভালোবাসি। আমি কি তাকে বিবাহ করতে পারব?

ছোট ভাইয়ের দুধ পান করার দ্বারা বড় ভাইয়ের দুধসম্পর্ক তৈরি হয় কি

প্রশ্ন (৬৬৯৩) : ছোটকালে আমি আমার খালাত বোনের সাথে খালার দুধ পান করেছিলাম। এখন আমার বড় ভাইয়ের সাথে ঐ খালাত বোনের বিবাহের কথা চলছে। জানতে চাই, তাদের মাঝে কি বিবাহ সঠিক হবে?

দুধ বোনের বোনের সাথে বিবাহ সহিহ হবে কি

প্রশ্ন (৬৬৭৩) : আমি একটি মেয়েকে বিবাহ করেছি। বিবাহের পর জানতে পারলাম, মেয়েটির বোন ছোটকালে আমার মায়ের দুধ পান করেছে। এখন জানতে চাচ্ছি, আমার বিয়েটি কি সহিহ হয়েছে?

মোবাইলে বিয়ে হওয়ার পর সন্তান জন্ম নিলে সন্তান কি মিরাস পাবে

প্রশ্ন (৬৬৫৮) : এক ব্যক্তি মোবাইলের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করেছে। তার একটি সন্তানও রয়েছে। এখন সে জানতে পেরেছে, মোবাইলের মাধ্যমে হওয়া তাদের বিবাহ সহিহ হয়নি। তাই তার প্রশ্ন হল, তার সন্তান কি বৈধ সন্তান হিসেবে গণ্য হবে? সে কি মিরাসের হকদার হবে?