বিয়ে

দুধ ভাইয়ের বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৭২১) : আমার চাচী শৈশবে আমাকে দুধ পান করিয়েছেন। কিছুদিন আগে তিনি আরেকটি শিশুকে দুধ পান করিয়েছেন। এখন ঐ শিশুর বড় বোনের সাথে আমার বিয়ের আলোচনা চলছে। প্রশ্ন হলো, ঐ মেয়ের সাথে আমার বিয়ে কি শুদ্ধ হবে?

পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথে আরেক স্থানে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১৬৯৬) : জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত হয়ে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামীকে নিয়ে থাকছে। যে দিন সে ডিভোর্স দিয়েছে সেদিনই সে নতুন স্বামীকে বিবাহ করেছে। তার এ কাজটি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে কি?

সন্তান প্রসবের পূর্বে বিধবা নারী কি অন্য কোথাও বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৬৯৫) : আমার এক আত্মীয়া কিছু দিন পূর্বে বিধবা হয়েছে। কিন্তু তিনি এখন পূর্বের স্বামী থেকে গর্ভবতী। তার পরিবার চাচ্ছে, তাকে এখন আরেক স্থানে বিবাহ দিতে। প্রশ্ন হল, সে কি এখন বিয়ে করতে পারবে?

গর্ভবতী বিধবাকে ৪ মাস ১০ দিনের পূর্বে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৯৪) : আমাদের গ্রামের এক মেয়ে নতুন বিয়ে করেছে। বিয়ের এক বছরের মাথায় তার স্বামী মারা যায়। তখন তার গর্ভে সন্তান ছিল। কিছু দিন পর তার সন্তান হয়। সন্তান হওয়ার এক মাস পরই তাকে তার স্বামীর ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তখনো তার ৪ মাস ১০ দিন অতিবাহিত হয়নি। জানতে চাই, তার এ বিয়ে কি সহিহ হয়েছে?

আসমান-যমীন সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ হবে কি

প্রশ্ন (১৬৮৭) : আমাদের এলাকার দুই ছেলে-মেয়ে দীর্ঘ দিন যাবৎ প্রেম করে আসছে। গত কয়েক দিন পূর্বে শুনি, তারা আসমান-যমীনকে সাক্ষী রেখে বিবাহ করেছে এবং ঘর-সংসার করছে। আমার প্রশ্ন হল, তাদের এই বিয়ে কি সহীহ হয়েছে?

মহিলা থেকে বিয়ের অনুমতি আনতে সাক্ষীর প্রয়োজন আছে কি

প্রশ্ন (১৬৮৬) : আমার এক আত্মীয় তার মেয়ের বিয়ের সময় যখন মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যান তখন দুই জন সাক্ষী রাখেন। আমার জানার বিষয় হল, মেয়ের অনুমতির জন্য কি সাক্ষী রাখা লাগে?

মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর বিয়ে না দিলে কি পিতা গুনাহগার হবে

প্রশ্ন (১৫৯৭) : আমার একজন বিয়ের উপযুক্ত মেয়ে আছে। তার বিয়ের কয়েকটি প্রস্তাব এসেছে, কিন্তু আমি আরো কিছুদিন পর বিয়ে দিতে চাচ্ছি। প্রশ্ন হলো, বিয়ে বিলম্ব করার কারণে কি আমার গুনাহ হবে?

স্বামী কাফের হয়ে যাওয়ার কারণে বিচ্ছেদ ঘটলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১৫১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি খ্রিষ্টান হয়ে গিয়েছে। আমরা জানি যে, স্বামী বা স্ত্রীর যেকোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত মহিলার কি ইদ্দত পালন করতে হবে?

দুধ বোন হওয়ার সম্ভবনা থাকা সত্ত্বেও চাচাতো বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৫০১) : চাচাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মা দাবি করে বসেন যে, তিনি আমার চাচাতো বোনকে দুধ পান করিয়েছেন। অথচ এ ব্যাপারে তার কোনো সাক্ষী নাই। এমতাবস্থায় আমার চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?

মিথ্যার আশ্রয় নিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬৯) : এক ব্যক্তি বিবাহিত। সে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার জন্য ভর্তির আবেদন করে। সে প্রতিষ্ঠানে ভর্তির পূর্বশর্ত হলো অবিবাহিত হওয়া। সে ভর্তির কাগজপত্রে নিজেকে অবিবাহিত হিসেবে লিখে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে মৌখিকভাবেও সে বলে যে, সে অবিবাহিত। এখন আমার জানার বিষয় হলো, ভর্তি হওয়ার জন্য তার এভাবে মিথ্যা বলাটা কি বৈধ হয়েছে?

বিবাহিত হয়ে নিজেকে অবিবাহিত দাবী করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (১৪৬৮) : আমার এক বন্ধু এক প্রাইভেট ফার্মে চাকরী নেওয়ার সময় বলেছে সে অবিবাহিত। অথচ সে বিবাহিত। অপর এক ব্যক্তি বলল, এই মিথ্যা কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? আমার বন্ধুর স্ত্রী কি তালাক হয়ে গেছে?

লুকিয়ে বিয়ে করলে কি বিয়ে হবে

প্রশ্ন (১৪৬২) : আমার এক বন্ধু এক মেয়েকে ভালোবাসে। তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। সে এবং ঐ মেয়ে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। আমি ও আমার এক বন্ধু সাক্ষী ছিলাম। আমার প্রশ্ন হলো, এভাবে পরিবারকে না জানিয়ে তাদের এই বিয়েটা কি বৈধ হয়েছে? তারা কি একসাথে ঘর সংসার করতে পারবে?

মুরতাদ স্বামী স্ত্রী এক সাথে মুসলমান হলে তাদের বিবাহের বিধান কী হবে

প্রশ্ন (১৪৩৮) : আমাদের এলাকার এক ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে স্ত্রীসহ কাদিয়ানী হয়ে যায়। আলেমদের একটি দল সংবাদ পেয়ে তাদের কাছে যান এবং বিভিন্নভাবে বুঝান। ফলে তারা পুনরায় ইসলাম গ্রহণ করে। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে তাদের পূর্বের বিবাহ কি বহাল থাকবে?

হস্তমৈথুনের বিধান কী

প্রশ্ন (১৩৭৮) : আমি অবিবাহিত। বিয়ে করার সামর্থ্য নেই। কিন্তু প্রবল যৌনকামনার কারণে কখনো কখনো হস্তমৈথুন করে ফেলি। আমি জানতে চাচ্ছি, ইসলামে কি হস্তমৈথুন করার অনুমোদন রয়েছে? যদি না থাকে, তাহলে কিভাবে যৌনকামনা প্রশমিত করা যাবে?

দুধ মায়ের ননদকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৩৫৬) : আমি ছোটকালে যে মহিলার দুধ খেয়েছি তার আপন ননদের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। এলাকার মসজিদের ইমাম সাহেব বললেন, দুধ মায়ের ননদকে বিয়ে করা হারাম। অপর দিকে আমার এক আত্মীয় বললেন, তাকে বিয়ে করা আমার জন্য বৈধ। এখন আমি জানতে চাচ্ছি যে, এ ব্যাপারে ইসলাম কি বলে?

কোনো নারী তার স্বামীকে তালাক দেওয়ার পর অন্য পুরুষকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৩৪৯) : আমার স্ত্রী পূর্বে বিবাহিত ছিল। সে পূর্বের স্বামীকে কাজীর মাধ্যমে তালাক দিয়ে ইদ্দত পালন করার পর আমার সাথে তার বিয়ে হয়। আমার প্রশ্ন হলো, আমাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

সৎ মায়ের বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৩১৪) : আমার দাদি মারা যাওয়ার পর আমার দাদা আরেকটি বিয়ে করেন। আমার চাচা তার সৎ মায়ের আপন বোনকে বিয়ে করে। তাদের এ বিয়ে কি সঠিক হয়েছে?

শ্যালিকাকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১২৯৭) : আমাদের এলাকায় এক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে ঢাকায় চলে এসেছে। এবং ঢাকায় এসে স্ত্রীর ছোট বোনকে বিবাহ করে নিয়েছে। পরবর্তীতে তার স্ত্রীকে তালাকনামা পাঠিয়ে দিয়েছে। জানতে চাই, লোকটির দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়েছে কি?