মসজিদ

ওযরের কারণে মসজিদের বারান্দায় দাঁড়ানো যাবে কি

প্রশ্ন (৯৭০৪) : আমার ঠান্ডার সমস্যা আছে। আমাদের এলাকার মসজিদে বেশি পাওয়ার দিয়ে এসি ছাড়ে। এতে মসজিদের ভিতরে নামাযে দাঁড়ালে আমার ক্ষতি হয়। জানতে চাচ্ছি, আমি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ইমামের ইকতেদা করতে পারব কি?

মসজিদে এসি দেওয়ার মান্নত করলে তা আদায় করতে হবে কি

প্রশ্ন (৯৬৮১) : এক ব্যক্তি মান্নত করেছে যে, তার ইনকামের প্রথম টাকা দিয়ে সে মসজিদে একটি এসি কিনে দিবে। জানার বিষয় হল, উক্ত মান্নত পূরণ করতে হবে কি?

ইমামের নামে উঠানো টাকা ফান্ডে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৩) : আমাদের গ্রামের লোকদের থেকে ইমাম সাহেবের নাম দিয়ে তাকে দেওয়ার জন্য প্রতিমাসে টাকা উঠানো হয়। কিন্তু যা টাকা উঠে সেখান থেকে ১০ হাজার টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রাখা হয়। জানতে চাচ্ছি, এ কাজ কি ঠিক হচ্ছে?

ওয়াকফের সম্পত্তির আয় দিয়ে কেনা জমি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৯৬১১) : আমাদের এলাকার মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করা হয়েছে মসজিদের খরচ নির্বাহের জন্য। সেখানে মসজিদ কমিটি একটি মার্কেট নির্মাণ করেছে। উক্ত মার্কেট থেকে প্রাপ্ত আয় দ্বারা তারা আরেকটি জমি ক্রয় করেছে। বর্তমানে বিশেষ প্রয়োজনে নতুন জমিটি বিক্রিকরে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, উক্ত জমি বিক্রি করা বৈধ হবে কি?

ওয়াকফকে মৃত্যুর সাথে সম্পৃক্ত করলে সাথে সাথে ওয়াকফ হবে কি

প্রশ্ন (৯৬১০) : আমি আমার একটি জমি মসজিদের জন্য ওয়াকফের নিয়ত করি। সে উদ্দেশ্যে আমার ছেলেকে মৌখিকভাবে বলি, আমার মৃত্যুর পর উক্ত জমিটি মসজিদে ওয়াকফ করে দিবে। বর্তমানে আমার টাকার প্রয়োজন দেখা দেওয়ায় উক্ত জমিটি বিক্রি করতে চাচ্ছি। জানতে চাচ্ছি, তা বিক্রি করা আমার জন্য বৈধ হবে কি?

মামলার হাজিরা দিতে মসজিদ থেকে বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০৫) : আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনে ছাড়া পেয়েছি। কিন্তু প্রতি মাসে মামলার হাজিরা দিতে আদালতে যেতে হয়। জানতে চাচ্ছি, ইতিকাফে বসা অবস্থায় আমি যদি মামলার হাজিরা দিতে মসজিদ থেকে বের হই তাহলে আমার ইতিকাফ ভেঙ্গে যাবে কি?

ইতিকাফ অবস্থায় জানাযা পড়ানোর জন্য বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০০) : আমি ইতিকাফে বসেছি। আমার এক আত্মীয় মারা যাওয়ায় সকলে আমাকে রিকোয়েস্ট করে জানাযার নামায পড়াতে। কিন্তু ইতিকাফ নষ্ট হওয়ার আশংকায় আমি মসজিদ থেকে বের হয়নি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

মসজিদের সিড়িতে দাঁড়ানো যাবে কি

প্রশ্ন (৯৫৩৫) : জুমআর দিন স্থান সংকুলান না হওয়ায় অনেকে সিড়িতে নামায়ে দাঁড়িয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে সিড়িতে দাঁড়ালে নামায হবে কি?

মসজিদের নলকূপ থেকে পানি নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৫৩৪) : আমাদের এলাকার মসজিদে নলকূপ বসানো হয়েছে। এলাকায় এটা ছাড়া আর নলকূপ নেই। তাই মানুষজন এই নলকূপ থেকে পানি নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটা কি তাদের জন্য বৈধ হচ্ছে?

মসজিদ দিয়ে বাহিরে যাওয়া যাবে কি

প্রশ্ন (৯৫৩৩) : আমাদের মাদরাসা ও মসজিদ লাগোয়া। মাদরাসা থেকে বের হওয়ার আলাদা রাস্তা থাকলেও আমরা মসজিদ দিয়ে বাহিরে গিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে মসজিদ দিয়ে বাহিরে যাওয়া বৈধ হবে কি?

রোযা ছাড়া কি মান্নতের ইতিকাফ শুদ্ধ হয় না

প্রশ্ন (৯৫০৪) : আমি একবার একদিনের ইতিকাফের মান্নত করি এবং সুবিধামত একদিন সকালে ইতিকাফের নিয়তে মসজিদে চলে যাই। পরবর্তীতে এক ব্যক্তির কাছে শুনি, মান্নতের ইতিকাফের জন্য নাকি রোযা শর্ত। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি সঠিক?