নাপাকী

নাকের শ্লেষ্মা কি নাপাক

প্রশ্ন (১৩৫৮) : কারও শরীরে বা কাপড়ে যদি দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির নাকের শ্লেষ্মা লাগে, তাহলে কি তা ধুতে হবে?

যে শিশুর শরীরে নাপাক রয়েছে সে নামাজির কোলে বসে পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (১৩৩০) : আমার দুই বছরের একটি বাচ্চা আছে। অনেক সময় এমন হয় যে, আমি নামাজ পড়ছি আর আমার ছোট বাচ্চাটি আমার কোলে এসে বসে পড়ে। এমতাবস্থায় কখনো কখনো তার শরীরে নাপাকও লেগে থাকে। এক্ষেত্রে আমার নামাজ কি হবে? নাকি নতুন করে আবার পড়ে নিতে হবে?

ফ্লোরে বাচ্চার পেশাব পড়ে শুকিয়ে যাওয়ার পর তাতে ভিজা পা পড়লে পা নাপাক হবে কি

প্রশ্ন (১৩২৭) : আমার একটি ছোট বাচ্চা আছে। মাঝে মাঝে সে ফ্লোরে পেশাব করে দিলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি। পরবর্তীতে আমি অজু করে আসলে কখনো ফ্লোরের সে অংশে ভিজা পা পড়ে যায়। এতে কি আমার পা নাপাক হয়ে যাবে?

শিশুর বমি কি নাপাক

প্রশ্ন (১২৯৬) : ছোট বাচ্চাকে খাবার খাওয়ানোর পর অনেক সময় বমি করে দেয়। কাপড়-চোপড় ভরে যায়। জানতে চাই, এই বমি কি নাপাক?

রক্তমাখা ছুরি দিয়ে অন্য পশুকে জবাইয়ে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (১০৭৩) : পশু জবাই করার পর ছুরিতে যে প্রবাহিত নাপাক রক্ত লেগে থাকে সেই রক্তযুক্ত ছুরি দ্বারা অন্য পশু জবাই করা হলে তার শরয়ি বিধান কী?

নাক এবং চোখের ময়লা কি নাপাক

প্রশ্ন (৮২৯) : আমাদের প্রায় সবার চোখ থেকেই কখনো কখনো ময়লা বের হয়। আমার প্রশ্ন হলো, চোখ কিংবা নাকের ময়লাগুলো কি নাপাক?

কতটুপু পরিমাণ নাপাকি শরীরে থাকলেও নামাজ হয়ে যাবে

প্রশ্ন (৮২৪) : শরীরে বা কাপড়ে সামান্য পরিমাণ নাজাসাতে গলীজা লেগে গেলে এবং সেটা নিয়ে নামাজ পড়লে নামাজ কি পুনরায় পড়তে হবে? দলিলসহ জানাবেন ।

ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু

প্রশ্ন (৭৬৩) : আমরা যখন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করি তখন দেখি তাদের দেশ কী পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু মুসলিম দেশগুলোতে তেমন একটা দেখা যায় না। আসলে ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু?

ব্রাশের যুগে মিসওয়াক ব্যবহারের প্রয়োজনীয়তা কী

প্রশ্ন (৭৫৪) : আমরা তো বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের যুগে বসবাস করছি। ছোট বড় সব কিছুতেই বিজ্ঞান তাক লাগিয়ে দিচ্ছে। কিন্তু এখনো দেখছি, কিছু লোক গাছের ছাল কিংবা ডাল দিয়ে দাঁত মাজে। আধুনিক যুগে গাছের ডাল দিয়ে দাঁত মাজার হেতু কী?

কাপড়ে রাস্তার কাদা লাগলে সেই কাপড় পরে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কি

প্রশ্ন (৬৩৪) : এখন বৃষ্টির মৌসুম। প্রায় সময়ই বৃষ্টি হয়। বৃষ্টিতে পথঘাট কর্দমাক্ত হয়ে যায়। চলাফেরা করার সময় কাপড়েও কাদার ছিটা লেগে যায়। জানতে চাই, এ ধরনের কাদাযুক্ত কাপড় পরে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কি?

কুরআন মাজীদ স্পর্শ করতে কি অজুর প্রয়োজন হয় না

প্রশ্ন (৫২৯) : আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, অজু ছাড়া কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। কিন্তু কিছু দিন পূর্বে এক ব্যক্তি বললেন, কুরআন শরিফ ধরতে অজু লাগে না। তার কথাটি কি সঠিক? দয়া কুরআন-হাদিসের আলোকে জানাবেন।

জুতার বালির মধ্যে পা দিলে পা কি নাপাক হবে

প্রশ্ন (৫২২) : অনেক সময় অজুর পর মসজিদে প্রবেশের সময় এমন জায়গায় পা রেখে প্রবেশ করতে হয়, যেখানে নিষেধ করা সত্ত্বেও অনেকে জুতা নিয়ে উঠে এবং জুতার বালি সেখানে পড়ে থাকে। জানতে চাচ্ছি, এ অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কি?

ইস্তেঞ্জার সময় পবিত্রতা অর্জনের জন্য ঢিলা এবং পানি উভয়টা কি ব্যবহার করা জরুরি

প্রশ্ন (৫২০) : ইস্তেঞ্জার সময় পবিত্রতা অর্জনের জন্য ঢিলা এবং পানি উভয়টা কি ব্যবহার করা জরুরি? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

মশার রক্ত কি নাপাক

প্রশ্ন (২৬৮) : মশার রক্ত কি নাপাক? তা কি শরীরে বা কাপড়ে লাগলে শরীর নাপাক হয়ে যাবে?

পরিধাধানকৃত নাপাক ভিজা কাপড়ের পানি যদি শুকনো কাপড়ে লেগে যায় তাহলে তা কি নাপাক হয়ে যাবে

প্রশ্ন (২৬৬) : ফরজ গোসলের পর কাপড় পরিধান করার সময় যদি পরনের ভিজা কাপড়ের পানি শুকনো কাপড়ে লেগে যায় তাহলে তা কি নাপাক হয়ে যাবে?