প্রতিবেশী

সুনির্দিষ্টভাবে কাউকে কিছু দেওয়ার মান্নত করলে কি তাকে দেওয়া আবশ্যক হয়ে যায়?

প্রশ্ন (১৩৭৬৯) : কিছুদিন আগে আমি একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি আমাদের প্রতিবেশী আব্দুল্লাহকে একটি ছাগল দান করব। আলহামদু লিল্লাহ, আমি এখন সুস্থ হয়েছি। এদিকে আমার অন্য এক প্রতিবেশী রাসেল অত্যন্ত গরিব। সে বিপদে পড়ে আমার নিকট কিছু টাকা চাচ্ছে। হুযুরের নিকট জানতে চাই আমি কি আমার মান্নত আবদুল ওয়াহাবকে না দিয়ে শফিককে দিতে পারব?

যাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন ব্যক্তির সন্তানের পড়ালেখার খরচ যাকাতের টাকা থেকে গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৮৪) : আমার এক প্রতিবেশী মাসিক ছয় হাজার টাকা বেতনের ছোট একটি চাকরি করেন। পাশাপারি কিছু ফসলী জমি চাষ করেন। চাকরি ও ফসলের আয় দ্বারা তার সংসার মোটামুটি চলে। তবে অতিরিক্ত কিছু তিনি রাখতে পারেন না। এ ছাড়া তার দুইটি ফলের বাগান রয়েছে। সেগুলোর মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে। তার একটি ছেলে আছে। তাকে বুঝানোর পর তিনি তার সন্তানকে মাদরাসায় পড়াতে রাজি হয়েছেন। কিন্তু তিনি মাদরাসার খরচাদি দিতে রাজি নন। তবে তিনি চেষ্টা করলে খরচ বহন করতে পারবেন। এখন আমার প্রশ্ন হল, আমি কি আমার বা অন্য কারো যাকাতের টাকা থেকে ঐ ছেলের মাদরাসার খরচ চালাতে পারব?

হিন্দু প্রতিবেশীকে সদাকাতুল ফিতর বা মানতের টাকা দান করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৫) : আমার একজন হিন্দু প্রতিবেশী আছে। সে খুবই গরিব। তাই আমি চাচ্ছি তাকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করতে। এখন হুযুরের নিকট জানার বিষয় হল, আমি কি তাকে সদাকাতুল ফিতর বা মানতের টাকা দিতে পারব? আর তাকে নফল দান করলে সওয়াব পাওয়া যাবে কি?

যাকাত আদায়ের নিয়তে ঔষুধ কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৪) : আমার একজন দরিদ্র প্রতিবেশী হাসপাতালে ভর্তি ছিল। আমি তাকে হাসপাতালে দেখতে যাই। তার নিকট টাকা না থাকায় সে ঔষধ কিনতে পারছিল না। তখন আমি যাকাত আদায়ের নিয়তে তাকে ঔষধ ও ফল কিনে দেই। জানার বিষয় হল, আমি তাকে যে ঔষধ ও ফল কিনে দিয়েছি তা যাকাত হিসাবে আদায় হয়েছে কি?

প্রতিবেশীর স্ত্রীকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে কি?

প্রশ্ন (১৩০৮২) : আমার এক প্রতিবেশী এ বছর তার ফরয হজ্ব আদায় করতে যাচ্ছে। এখন আমি চাচ্ছি, তার স্ত্রীর সাথে কথা বলে তাকে দিয়ে আমার বাবার বদলী হজ্ব করাতে। তাই হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার প্রতিবেশীর স্ত্রীকে দিয়ে বদলী হজ্ব করালে কি তা আদায় হবে?

জমিতে রাস্তা তৈরী করার জন্য কবর স্থানান্তর করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৯১) : অনেক দিন আগে আমি আমার গ্রামের বাড়িতে আমার এক প্রতিবেশীর থেকে প্রায় ১৬০ শতাংশ জমি ক্রয় করেছিলাম। উক্ত জমি ক্রয় করার পর অন্য এক প্রতিবেশী আমাকে কিছু টাকা পয়সার বিনিময়ে আমার ক্রয় করা জমিতে যাতায়াত অর্থাৎ চলাচলের জন্য রাস্তা দিবে বলেছিল। কিন্তু তিনি দীর্ঘদিন আমাকে ঘুরিয়ে এখন আর রাস্তার জমি আমাকে দিতে বা বিক্রি করতে অস্বীকার করছে। এছাড়াও আমার জমিতে যাতায়াতের জন্য আমি অন্যান্য জমির মালিকের সাথেও দীর্ঘদিন যাবৎ রাস্তার জায়গা ক্রয় করার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ফলে আমি আমার জমিতে যাতায়াত করতে পারছি না। বর্তমানে আমার জমির পশ্চিম পাশ দিয়ে রাস্তার জন্য একটা জমি ক্রয় করা যায়। কিন্তু উক্ত অংশে ২ বছরের পুরনো বয়স্ক ব্যক্তির একটা কবর আছে। যদি আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে উক্ত ব্যক্তির কবর ১০ বা ২০ ফুট দূরে স্থানান্তর করার অনুমতি পাই তবে আমি উক্ত জমি ক্রয় করে আমার জমিতে যাতায়াত বা বাড়ী-ঘর নির্মাণ বা অন্যান্য প্রয়োজন পুরো করতে পারি অথবা বিক্রি করতে পারি। অতএব, উপরোক্ত বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে আমাকে কবর স্থানান্তরের বিষয়ে লিখিত ফতোয়া প্রদান করে একজন সাধারণ মুসলমানকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

হিন্দু পরিবারকে সাহায্য করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১২৭৬৫) : আমাদের পাশের বাড়িতে এক হিন্দু পরিবার থাকে। আর্থিকভাবে তারা অসচ্ছল। খেটে খাওয়া মানুষ। গত কয়েকদিন আগে ঐ পরিবারের বড় ছেলে অসুস্থ হয়ে যায়। অফিস থেকে রাতে বাসায় ফিরলে আমার স্ত্রী বলল, বিপ্লব কুমারের বড় ছেলেটা খুব অসুস্থ। বেচারা গরিব মানুষ। হয়ত চিকিৎসাও করতে পারবে না। যদি একটু দেখে আসতেন। কথাটা খুব যৌক্তিক মনে হল। তাই বাজার থেকে কিছু ফলমূল ও শুকনো খাবার নিয়ে ছেলেটাকে দেখতে গেলাম। আর আসার সময় ছেলেটিকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানোর জন্য বেশ কিছু টাকাও দিয়ে এলাম। কিন্তু পরের দিন ফজর নামাযের পর আমার এক চাচাতো ভাই বলল, আপনি নাকি বিপ্লব কুমারের ছেলেকে ফলমূল ইত্যাদি নিয়ে দেখতে গেছেন এবং আর্থিক সাহায্যও করেছেন? আমি বললাম, হাঁ। সে বলল, তারা তো হিন্দু, মুশরিক। এরা তো ইসলাম ও মুসলমানদের শত্রু। আপনি অনেক বড় গুনাহ করেছেন। আপনার তওবা করা উচিত। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, তাদেরকে সহযোগিতা করায় আমার কি গুনাহ হয়েছে? এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী?

নফল নামাযের প্রথম বৈঠকে কি দরূদ শরীফ ও দুআ মাছুরা পড়তে হয়?

প্রশ্ন (১২৬৫৬) : মাঝে মাঝে আমি আসর ও এশার আগের চার রাকাত সুন্নত পড়ি। অন্যান্য নামাযের মত এ নামাযেও প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়ি না। কিছু দিন আগে আমার প্রতিবেশী বললেন, এসকল নামাযের প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়তে হয়। অনুরূপভাবে তৃতীয় রাকাতে দাঁড়ানোর পর পুনরায় সানা, আউযুবিল্লাহও পড়তে হয়। এখন হযরতের কাছে জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? এ ব্যাপারে শরীয়তের সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

স্বামী ধনী হওয়া সত্ত্বেও স্ত্রীর ভরণ-পোষণ আদায় না করলে উক্ত স্ত্রীকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৬২৮) : আমার প্রতিবেশী একজন ধনী ব্যবসায়ী। কিন্তু তিনি তার পরিবারের প্রতি উদাসীন। এমনকি ঠিকমত তাদের খরচও দেন না। মাঝে মাঝেই স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। আমার জানামতে তার স্ত্রী সন্তানদের নিয়ে বেশ কষ্টে দিন কাটান। আমার প্রশ্ন হল, আমি কি ঐ ব্যবসায়ীর স্ত্রীকে যাকাত দিতে পারব? দিলে কি আমার যাকাত আদায় হবে? জানিয়ে বাধিত করবেন।

অনিষ্টকারী বিড়াল মারা যাবে কি?

প্রশ্ন (১২৫৭৫) : আমাদের গ্রামের বাড়িতে এক প্রতিবেশীর একটি বিড়াল ছিল। বিড়ালটি বড় হয়ে খুব ক্ষতি করতে শুরু করেছিল। বাড়ির মুরগি, কবুতরের বাচ্চা ধরে ধরে খেয়ে ফেলত। উক্ত প্রতিবেশীকে বিড়ালটি তাড়িয়ে দিতে বা বেঁধে রাখতে বললে তিনি বলতেন, ‘তাড়িয়ে দিলেও আবার চলে আসবে, আর বেঁধে রাখাও মুশকিল।’ শেষ পর্যন্ত বাড়ির লোকজন অতিষ্ট হয়ে গেলে আমরা কয়েকজন বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছি। পরে শুনলাম, হাদিসে আছে, একটি বিড়ালকে হত্যা করার কারণে এক মহিলা জাহান্নামী হবে। তাই এখন ভয় হচ্ছে। দয়া করে জানাবেন, আমাদের উক্ত কাজটি কি ঠিক হয়েছে?

কুরবানীর গরু ক্রয় করার পর তাতে কাউকে শরীক করা যাবে কি?

প্রশ্ন (১২৪৪৬) : আমরা পাঁচ ভাই-বোন। কুরবানীর উদ্দেশ্যে আমরা একটি গরু ক্রয় করি। ক্রয় করার সময় আমাদের নিয়ত ছিল, আমরা নিজেরাই গরুটি কুরবানী করব। বাইরের কাউকে শরীক করব না। আমাদের প্রতিবেশী এক ভাই আমাদের এই গরুতে শরীক হতে চাচ্ছে। আমরা কি তাকে শরীক করতে পারব? আমাদের এই গরুর এক ভাগ আমরা মরহুম আব্বাজানের নামে দিব। প্রশ্ন হল, এই ভাগের গোশত কি পুরোটা গরীব-মিসকীনদের সদকা করে দিতে হবে? নাকি আমরা নিজেরাও খেতে পারব? এই এক ভাগ কি আমরা পাঁচ জন মিলে দিতে পারব? নাকি একজনের দেওয়া আবশ্যক? বিষয়গুলো জানালে কৃতজ্ঞ হব।

পাহারা দেওয়ার জন্য কুকুর ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৬৭) : আমাদের এক প্রতিবেশীর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ জাতের এক জোড়া দামি কুকুর আছে। সে এগুলো কিনেছিল তার বাড়ি পাহারা দেওয়ার জন্য। তার কুকুরগুলো কয়েকটা বাচ্চা দিয়েছে। আমাদের বাড়ি যেহেতু একেবারে গ্রামে আর এদিকে পাহারা দেওয়ার জন্য তেমন মানুষ পাওয়া যায় না, আবার এই কুকুরগুলোও পাহারার জন্য খুব ভালো তাই কয়েকজন প্রতিবেশী তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরগুলো বড় হলে কিনতে চাচ্ছে। তো এখন জানার বিষয় হলো, তার জন্য কুকুরগুলো বিক্রি করা এবং তার মূল্য ভোগ করা জায়েয আছে কি?

বাকিতে ক্রয় করা পণ্য হাতে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৫৩) : আমি এক ব্যক্তির সাথে ৬ মাসের মেয়াদে ১৬ হাজার টাকায় ২০ মন গম ক্রয় করার চুক্তি করি। এবং তাকে আমি ১৬ হাজার টাকা নগদ দিয়ে দেই। এখন আমার কিছু টাকার প্রয়োজন পড়ে। তাই আমি আমার এক প্রতিবেশীর কাছে নগদ ৮ হাজার টাকার বিনিময়ে ১০ মন গম বিক্রি করে দেই। এবং তাকে বলি যে, যখন আমি গম পাব তখন আমি তোমাকে সেখান থেকে ১০ মন গম দিয়ে দিব। এখন আমার জানার বিষয় হলো, আমার উক্ত বিক্রি কি সহিহ হয়েছে?

গ্যাপ দিয়ে হস্তমৈথুন করা যাবে কি

প্রশ্ন (১১২১৪) : আমি জানি হস্তমৈথুন করা হারাম। কিন্তু আমি হস্তমৈথুন না করলে কোনো কাজই স্থিরভাবে মনোযোগের সাথে করতে পারি না। জানতে চাচ্ছি, আমি কি গ্যাপ দিয়ে দিয়ে হস্তমৈথুন করতে পারব?