অন্যান্য ধর্ম

অমুসলিম খেলোয়াড়দের প্রতি ভালোবাসা রাখা যাবে কি

প্রশ্ন (১৫৬৪) : একজন ফুটবল খেলোয়াড় আমার খুব প্রিয়। সে অমুসলিম। আমার এক বন্ধু বলল, অমুসলিমদের সাথে ভালোবাসা রাখা শরিয়তে নিষেধ। আমার প্রশ্ন হলো, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

পূজা উপলক্ষ্যে হিন্দু প্রতিবেশীর দেওয়া মিষ্টান্ন খাওয়া যাবে কি

প্রশ্ন (১৫৫৪) : আমার এক হিন্দু প্রতিবেশী পূজা উপলক্ষ্যে আমার বাসায় মিষ্টান্ন পাঠিয়ে থাকে। বাধ্য হয়েই তা গ্রহণ করতে হয়। না হলে সে মনঃক্ষুণ্ণ হবে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমার জন্য তা খাওয়া কি বৈধ হবে? উল্লেখ্য, সে এটা বলেই মিষ্টান্ন দিয়েছে যে, এটা শুধু খাবারের জন্যই প্রস্তুত করা হয়েছে। পূজার জন্য নয়।

বিধর্মীদের উৎসব সংশ্লিষ্ট জিনিস বিক্রি করা বৈধ কি

প্রশ্ন (১৫৫১) : আমার একটি গিফট শপ রয়েছে। সাধারণ গিফট আইটেম বিক্রির পাশাপাশি বিধর্মীদের উৎসব সংশ্লিষ্ট বিভিন্ন গিফট আইটেমও বিক্রি করে থাকি। যেমন: খ্রিস্টানদের ক্রিস্টমাস উপলক্ষ্যে ক্রিস্টমাস ট্রি,বিভিন্ন গিফট কার্ড, হিন্দুদের পূজা উৎসব উপলক্ষ্যে বিভিন্ন মূর্তি সম্বলিত কার্ড ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমার জন্য এগুলো বিক্রি করা কি বৈধ?

অমুসলিম দর্জি দ্বারা কাপড় সেলাই করানো যাবে কি

প্রশ্ন (১৫৩৯) : আমাদের এলাকায় একজন অমুসলিম দর্জি আছে। সে কাপড় ভালো সেলাই করে থাকে। তাই তার কাছে কাপড় সেলাই করতে দেই। আমার এক বন্ধু বলল, অমুসলিম দর্জিকে দিয়ে কাপড় সেলাই করানো যাবে না। তার বক্তব্য কি সঠিক?

ধুতি পরা কি জায়েয

প্রশ্ন (১২৭৪) : আমি একজন নওমুসলিম। আমার এক মামা ইন্ডিয়াতে থাকেন। অনেক দিন পর তিনি আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমার জন্য কিছু ধুতি নিয়ে এসেছেন। আমি জানতে চাই, ইসলামে কি ধুতি পরা জায়েয?

অমুসলিমদের উপাস্যদের গালমন্দ করা যাবে কি

প্রশ্ন (১২০২) : বর্তমানে ফেসবুকে কিছু ভাইদেরকে দেখা যায়, তারা অমুসলিমদের উপাস্যদের গালমন্দ করে। এতে তাদের মন আরও বেশি বিগড়ে যায়। এবং তারাও আল্লাহ ও রাসূলকে নিয়ে কটু কথা বলে। এ ব্যাপারে ইসলামি শরিয়ত কী বলে?

মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করা কি ঠিক

প্রশ্ন (১১৯৭) : আমার একবন্ধু বলে, তাবলিগ জামাতের দাওয়াত দেওয়ার পদ্ধতি ঠিক নয়। কারণ, তারা মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকে। অথচ দাওয়াত দেওয়া উচিত অমুসলিমদেরকে। আমি জানতে চাচ্ছি, তার এ বক্তব্য কি সঠিক?

ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করতে অমুসলিমকে দান করা যাবে কি

প্রশ্ন (১১৯৬) : আমার এক অমুসলিম গরিব প্রতিবেশী আছে। আমি তাকে বিভিন্ন সময় দান করে থাকি। আমার উদ্দেশ্য থাকে, সে যেন ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়। আমার এই কাজটি কি ঠিক?

হিন্দুর বাসায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১১৩২) : আমার এক হিন্দু কলিগ আছে। বিভিন্ন প্রয়োজনে তার বাসায় যেতে হয়। কখনো নামাজের সময় হয়ে গেলে তার বাসায় নামাজ পড়ে নেই। এখন আমার জানার বিষয় হলো, তার বাসায় নামাজ পড়লে কি নামাজ হবে?

মুসলমান হওয়ার পরও কি খ্রিস্টান ধর্মের রীতিনীতি পালন করা যাবে

প্রশ্ন (১১২৯) : আমার এক বন্ধু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। এখন সে রবিবারে খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতি পালন করতে চাচ্ছে। আমার জানার বিষয় হলো, তার জন্য এ কাজটি করার অনুমতি আছে কি?