সফরের নামাজ (কসর)

মুদারাবায় ব্যবসায়িক সফরের খরচ মুদারিবের উপর বর্তানো যাবে কি

প্রশ্ন (৩৩০৯) : দুই ব্যক্তি যদি এভাবে মুদারাবা চুক্তি করে যে, ব্যবসায়িক প্রয়োজনে কখনো দূরে যেতে হলে সফরের ভাড়া ব্যবসা থেকে যাবে। কিন্তু পানাহারের খরচ মুদারিব দিবে। তাহলে সেটা সহিহ হবে কি?

মুদারাবা ব্যবসায় সফরের পানাহারের খরচ কে দিবে

প্রশ্ন (৩৩০৮) : আমরা দুই বন্ধু মিলে মুদারাবা ব্যবসা শুরু করি। আমার বন্ধু টাকা দিয়েছে। আমি শ্রম দিব। তো এখন যদি ব্যবসায়িক প্রয়োজনে আমাকে দূরে কোথাও সফর করতে হয় তাহলে সে ক্ষেত্রে পানাহারের খরচ কি আমাকেই দিতে হবে না ব্যবসার টাকা থেকে নেওয়া যাবে?

নারী কার সাথে হজ্বে যাবে

প্রশ্ন (৩১১২) : আমার নাম আমেনা খাতুন। আমি এই বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমার স্বামী আছেন এবং একজন প্রাপ্ত বয়স্ক ছেলেও আছে। জানতে চাচ্ছি, কাকে সাথে করে নিয়ে যাওয়া উত্তম হবে? স্বামী না সন্তান?

গাইরে মাহরাম ড্রাইভারের সাথে একাকি সফর করা যাবে কি

প্রশ্ন (৩১০০) : আমার নাম সোনিয়া। আমি কলেজে পড়াশোনা করি। আমি আমাদের ব্যক্তিগত কার গাড়ি দিয়ে কলেজে যাতায়ত করে থাকি। গাড়িতে শুধু আমি আর ড্রাইভার থাকি। প্রশ্ন হল, এভাবে গাইরে মাহরাম ড্রাইভারের সাথে যাতায়ত করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

নারীরা বাজারে যেতে পারবে কি

প্রশ্ন (৩০৭৪) : আমার স্বামী ঢাকার বাহিরে থাকেন। তিনি প্রতি সপ্তাহে ঢাকায় আসেন। সারা সপ্তাহের বাজার একবারে করে দিয়ে যান। কিন্তু সপ্তাহের মাঝখানে কিছু জিনিসের প্রয়োজন পড়ে যায়। ফলে আমাকেই বাজারে যেতে হয়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে নারীদের বাজারে যেতে কোনো সমস্যা আছে কি?

খরচ কম করে ভাউচারে বেশি লেখা যাবে কি

প্রশ্ন (২৯৮৭) : আমার কোম্পানী থেকে আমাকে মাঝে মাঝে বিভিন্ন জেলায় পাঠানো হয়। সফরে যা খরচ হয় তা ভাউচারের মাধ্যমে কোম্পানী থেকে নিয়ে নিতে হয়। প্রশ্ন হল, আমি যদি সফরে স্বাভাবিকের চেয়ে খরচ কম করে ভাউচারের স্বাভাবিক খরচ লিখি তাহলে সেই অতিরিক্ত খরচ গ্রহণ করা বৈধ হবে কি?

কাজের কারণে কি রোজার মধ্যে ছাড় আছে

প্রশ্ন (২৭৩১) : যারা প্রচণ্ড গরমে রিক্সা চালান, লোহা গলানোর ফ্যাক্টরিতে কাজ করেন বা মরুভূমিতে কাজ করেন, তাদের জন্য কি ইসলাম রোজা রাখার ক্ষেত্রে ছাড় দিয়েছে? তারা এ সময় রোজা না রেখে পরবর্তী সময়ে কাজা আদায় করলে হবে কিনা?

পিতার চাকরির স্থানে গেলে কি কসর পড়বে

প্রশ্ন (১৯৮১) : আমার বাবা চাকরির ‍সুবাধে চট্টগ্রাম থাকেন। যেখানে আমার আম্মাও থাকেন। যে কোন সময় চাকরির স্থান পরিবর্তন হলে তারাও এখান থেকে সরে যাবেন। আমি যদি ভার্সিটির ছুটির সময় ঢাকা থেকে তাদের কাছে যাই তাহলে কি সেখানে নামাজ সংক্ষিপ্ত করব? আমাদের গ্রামের বাড়ি হল নেত্রকোনা।

মুসাফিরের জন্য রোজা রাখা উত্তম না না-রাখা

প্রশ্ন (১৯৫৮) : আমি শুনেছি, মুসাফির রমজানে ইচ্ছা করলে রোজা না রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হল সে যদি রাখে তাহলে কি তার কোন সমস্যা আছে? রাখা উত্তম না না-রাখা উত্তম?

রোজা রেখে সফর শুরু করলে রোজা ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১৯৫৬) : আমি রোজা রেখে আজকে সফর শুরু করেছি। পরে মনে হল যে, মুসাফিরের জন্য তো রোজা না রাখারও সুযোগ রয়েছে। তাই রোজাটি ভাঙ্গতে চাই। কিন্তু এক আলিম বললেন: রোজা রেখে সফর শুরু করার পর আর রোজা ভাঙ্গার সুযোগ থাকে না। তাই আমি জানতে চাচ্ছি, আমি এখন কী করব?

মুসাফির রোজা ভেঙ্গে ফেললে তার কি কাফফারা আদায় করা লাগবে

প্রশ্ন (১৯৩২) : আমি একবার তাবলীগ জামাতে গিয়েছিলাম। দিনের শুরুতে আমি রোজা অবস্থায় ছিলাম। তাবলীগ জামাতে যাওয়ার পর একজন বলল: মুসাফিরের জন্য রোজা না রাখার সুযোগ আছে। তাই আমি রোজা ভেঙ্গে ফেলি। কিন্তু পরে জানতে পারলাম, আমার এই কাজ ঠিক হয়নি। এখন আমি জানতে চাচ্ছি, এর জন্য কি আমার কাযা-কাফফারা উভয়টি আদায় করতে হবে?