কুরআন

গাড়িতে ভ্রমণের সময় গান চলাকালে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (৭৫১৩) : গাড়িতে ভ্রমণের সময় কোনো কোনো গাড়িতে গান ছেড়ে দেওয়া হয়। গান শোনা থেকে বাঁচার জন্য আমি কুরআন তেলাওয়াত করতে থাকি। আমার প্রশ্ন হলো, গান চলাকালীন কুরআন তেলাওয়াতের কারণে কি কুরআনের অসম্মান হবে?

ঘর-বাড়িতে ফুল বা কোরআন-হাদিসের অর্থ কাপড়ে তুলে গ্লাসে বাঁধাই করে রাখা জায়েয আছে কি

প্রশ্ন (৭৫০৯) : কোনো কোনো মহিলা কোরআনের আয়াত বা হাদিসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখে। এতে কোনো সমস্যা হবে কি?

এক মসজিদে দান করা কুরআন মাজিদ কি অন্য মসজিদে দেওয়া যাবে

প্রশ্ন (৭৪২৭) : আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?

কুরআন শরিফ পড়িয়ে হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৯৮) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?

কুরআন কি সূরা ফাতেহা থেকে শুরু না সূরা বাকারা থেকে

প্রশ্ন (৭৩৮৩) : কুরআনের শুরু কোন জায়গায় থেকে? কেউ বলেন, সূরা বাকারা থেকে মূলত কুরআন শুরু হয়েছে। আবার কেউ বলেন, সুরা ফাতেহা থেকেই কুরআন শুরু হয়েছে। এই দুই মতের মধ্যে কোনটি সঠিক? বা এছাড়া এ ব্যাপারে আরো কোন মত আছে কিনা?

ছেঁড়া কুরআন মাজিদ কী করবে

প্রশ্ন (৭৩৮২) : মসজিদের মধ্যে যে সকল কোরআন শরীফ মালিকানা ছাড়া পড়ে থাকে এবং ছেঁড়া থাকে তার হুকুম কী? এবং তা পড়ার হুকুম কী?

ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭৩৫০) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

উশরের প্রমাণ কি কুরআন হাদিসে আছে

প্রশ্ন (৭৩২৬) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

কুরআন শরিফে যে والفجر وليال عشر এখানে দশ রাত মানে কী?

প্রশ্ন (৭২৬৪) : তাফসির বিশারদগণ বলেছেন, আলোচ্য আয়াতে দশ রাত মানে হল, যিলহজ্ব মাসের প্রথম দশ দিন। কারণ এ দিনগুলো খুবই ফযিলতপূর্ণ। [তাফসীরে ইবনে কাসীর ৪/৫৩৫]

কুরআন মাজিদে ইয়াকীন শব্দের অর্থ কি মারিফাত

প্রশ্ন (৭০৮৯) : এক লোক বললেন, কুরআন শরিফে ইয়াকীন শব্দের অর্থ হল মারিফাত। সুতরাং কারও মারিফাত অর্জন হয়ে গেলে তার আর ইবাদত করা লাগবে না। উল্লেখ্য, সে নিচের আয়াতটি দিয়ে দলিল পেশ করেছে। আপনি ইয়াকীন তথা মারিফাত অর্জন পর্যন্ত আপনার প্রতিপালকের ইবাদত করুন। সূরা হিজর, আয়াত: ৯৯

রোগ-ব্যাধি দূর করণের জন্য কুরআন তেলাওয়াত করে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৬৪) : আমি একজন মুআজ্জিন। আমি সাধারণত কুরআন খতম করে টাকা নিই না। তবে কখনো কখনো কারও অসুস্থতার জন্য কুরআন তেলাওয়াত করলে তার থেকে টাকা নিই। আমি জানি এটা জায়েয আছে। আমার জানাটা কি সঠিক?