রমযান

শাওয়ালের ছয় রোজা কখন রাখবে

প্রশ্ন (২১৪৫) : আমি শুনেছি, রমজানের পর শাওয়ালের ছয়টি রোজা রাখলে অনেক ফযিলত পাওয়া যায়। আমি জানতে চাই, এই ছয় রোজা কখন রাখব?

ঈদুল ফিতরের রাতের ফযিলত কী

প্রশ্ন (২০৭৯) : শুনেছি, ঈদের রাতের অনেক ফযিলত রয়েছে। তাই আমি এ ঈদের রাতের ফযিলত কুরআন-হাদিস থেকে জানতে চাচ্ছি।

রমযানের আগে সাদকায়ে ফিতর আদায় করলে আদায় হবে কি

প্রশ্ন (২০৩৩) : এ বছর করোনার কারণে আমি রমজানের পূর্বেই সাদকায়ে ফিতর আদায় করে ফেলি। আমার কি সাদকায়ে ফিতর আদায় হয়েছে? না নতুন করে আবার আদায় করতে হবে?

নারীরাও কি ইতেকাফ করবে

প্রশ্ন (১৯৬৮) : রমজানের শেষ দশকে পুরুষেরা ইতেকাফ করে থাকে। তাদের সাথে কি আমরা নারীরাও ইতেকাফ করব? নারীদের জন্য কি ইতেকাফের বিধান রয়েছে?

২১ রমজান দিনের বেলা ইতেকাফ করলে ইতেকাফ আদায় হবে কি

প্রশ্ন (১৯৬৩) : আমি জানি, রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতে হলে ২০ রমজান দিবাগত রাতে মাগরিবের পূর্বে মসজিদে উপস্থিত হতে হয়। কিন্তু এ বছর কোন কারণে আমি ২০ রমজান দিবাগত রাতে মাগরিবের পূর্বে মসজিদে যেতে পারিনি। তাই আমি ২১ রমজান দিনের বেলায় মসজিদে গিয়ে ইতেকাফ করা শুরু করি। এতে কি আমার ইতেকাফ আদায় হবে? আমি কি ইতেকাফ বাদ দিয়ে দিব?

মুসাফিরের জন্য রোজা রাখা উত্তম না না-রাখা

প্রশ্ন (১৯৫৮) : আমি শুনেছি, মুসাফির রমজানে ইচ্ছা করলে রোজা না রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হল সে যদি রাখে তাহলে কি তার কোন সমস্যা আছে? রাখা উত্তম না না-রাখা উত্তম?

যাকাতের ক্ষেত্রে বছরের মাঝে যুক্ত হওয়া সম্পদের কি নতুন বছর পূর্ণ হতে হবে

প্রশ্ন (১৯৪৬) : আমার আব্বার কাছে বর্তমানে ২০ লক্ষ টাকা আছে। প্রতি রমজানে তিনি যাকাত আদায় করেন। এ বছরও তিনি রমজানে যাকাত আদায় করার নিয়ত করেছেন। তিনি একটি বিষয় জানতে চাচ্ছেন। সেটি হল, রমজানের প্রায় এক মাস আগে এক সূত্রে তার কাছে তিন লক্ষ টাকা আসে। তিনি কি এই তিন লক্ষ টাকা সহ পুরা বিশ লক্ষ টাকার যাকাত আদায় করবেন নাকি এখন সতের লক্ষ টাকার যাকাত আদায় করবেন আগামী বছর পুরা টাকার যাকাত আদায় করবেন?

আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রমজান প্রমাণিত হওয়ার জন্য কয় জনের সাক্ষী লাগবে

প্রশ্ন (১৭৯৩) : আমি জানতে চাই, যদি শাবানের ২৯তম তারিখে আকাশ মেঘাচ্ছন থাকে তাহলে রমজান প্রমাণিত হওয়ার জন্য কয় জন মানুষের চাঁদ দেখা লাগবে?

রোজা না রাখার শাস্তি কী

প্রশ্ন (১৭৯০) : কেউ যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে আখেরাতে তার কী শাস্তি হবে? হাদিসের আলোকে জানতে চাচ্ছি।

রমজানের রোজার নিয়ত কখন করা উত্তম

প্রশ্ন (১৭৭৮) : রমজানের রোজার নিয়ত কখন থেকে করা যায়? অনেক সময় দেখা যায় সাহরী খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। তখন রোজার নিয়ত করার কথা মনে থাকে না। এ অবস্থায়ই দুপুর হয়ে যায়। তাই আমি জানতে চাচ্ছি, নিয়ত কি রাতের বেলা করা যাবে?