সাহু সিজদা

ফরয নামাযে ভুলে দুইবার সূরা ফাতিহা পাঠ করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৫২) : আমি মাগরিবের নামাযে প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে ভুলবশত পুনরায় সূরা ফাতিহা পড়ে ফেলি। তারপর যথারীতি নামায পড়ে সাহু সিজদা দেই। জানতে চাচ্ছি, আমার ঐ নামায কি হয়ে গেছে? নাকি পুনরায় পড়তে হবে?

নামাযের বৈঠকে সূরা ফাতিহা পড়লে কি সাহু সিজদা আবশ্যক হয়?

প্রশ্ন (১৩৪৩৪) : আমি একদিন যোহরের চার রাকাত সুন্নতের প্রথম বৈঠকে বসে ভুলে সূরা ফাতিহা পড়তে শুরু করি। কয়েক আয়াত পড়ার পর আমার মনে পড়ে। তখন সাথে সাথেই তাশাহহুদ পড়ে নেই এবং যথানিয়মে বাকি নামায শেষে সাহু সিজদা করি। জানার বিষয় হল, উক্ত ভুলের কারণে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল? এবং সাহু সিজদা করার দ্বারা কি আমার নামায হয়ে গেছে?

রুকুতে গিয়ে ভুলে তিলাওয়াত করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪২১) : আমি একদিন একাকী নামায পড়ার সময় রুকুতে গিয়ে ভুলে কিরাত পড়তে শুরু করি। দুয়েক আয়াত পড়ার পর মনে হয় যে আমি রুকুতে আছি। তখন সাথে সাথেই রুকুর তাসবীহ পড়ে যথানিয়মে বাকি নামায শেষে সাহু সিজদা করি। জানার বিষয় হল, উক্ত ভুলের কারণে সাহু সিজদা করে কি আমি ঠিক করেছি?

চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের শেষ বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়ে পঞ্চম রাকাত পড়ে নামায শেষ করলে কি উক্ত …

প্রশ্ন (১৩৪১৮) : আমাদের মসজিদে একদিন ইশার জামাতে ইমাম সাহেব চতুর্থ রাকাতের পর না বসে দাঁড়িয়ে যান। মুসল্লিরা লোকমা দিলেও তিনি ফিরে আসেননি। অতপর পঞ্চম রাকাতের সিজদা করে বৈঠক করেন এবং সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করেন। আমরা সবাই মনে করেছি নামায হয়ে গেছে। কিন্তু পরে জানতে পারলাম যে, আমাদের নামায হয়নি। আমাদের ইমাম সাহেবকে এব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সাহু সিজদার কারণে নামায সহিহ হয়ে গেছে। এখন আমরা জানতে চাচ্ছি, আমাদের সেদিনের ইশার নামায কি সহিহ হয়েছিল? যদি না হয়ে থাকে তবে ঐ দিনের ইশা, সুন্নত ও বিতর সবাইকে কি কাযা করতে হবে?

বিতরের নামাযের তৃতীয় রাকাতে ভুলে দুআয়ে কুনুত না পরে রুকুতে সামান্য ঝুঁকে আবার উঠে গেলে কি সাহু সিজদ…

প্রশ্ন (১৩৪১৬) : একবার বিতরের নামাযের ৩য় রাকাতে ভুলে দুআয়ে কুনূত না পড়েই রুকু করতে যাচ্ছিলাম। সামান্য ঝুঁকামাত্রই দুআর কথা স্মরণ হয়। তাই দাঁড়িয়ে দুআয়ে কুনূত পড়ি। এরপর সিজদায়ে সাহু ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার নামায কি সহিহ হয়েছে?

বিতরের নামাযে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কী?

প্রশ্ন (১৩৩৪৮) : একদিন বিতরের নামাযে আমি রাকাত সংখ্যা ভুলে যাই। সঠিক মনে করতে পারছিলাম না যে, আমি দুই রাকাত পড়েছি নাকি তিন রাকাত পড়েছি। তখন ঐ রাকাতকে দ্বিতীয় রাকাত ধরেই নামায শেষ করেছি। তাই ঐ রাকাতে কুনূত না পড়ে পরের রাকাতে পড়েছি। এবং শেষ বৈঠকে সাহু সেজদা করেছি। এতে আমার নামায সহিহ হয়েছে কি ?

নামাযের শেষ বৈঠকে দুইবার তাশাহ্হুদ পড়লে কি সাহু সিজদা ওয়াজিব হয়?

প্রশ্ন (১৩৩৩০) : আমি ফরয নামাযের শেষ বৈঠকে ভুলে দু’বার তাশাহহুদ পড়ে ফেলি। পরে সাহু সেজদা না দিয়েই নামায শেষ করি। এখন আমি জানতে চাই, আমার নামায কি আদায় হয়ে গেছে? নাকি পুনরায় পড়তে হবে?

নামাযের কোনো রাকাতে ভুলে তিন সিজদা করে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৩২৭) : আমি এশার নামাযের প্রথম রাকাতে ভুলে ৩ টা সিজদা করে ফেলি। পরে সাহু সিজদা দিয়ে নামায শেষ করি। এখন আমার জানার বিষয় হলো, আমার ঐ নামায কি আদায় হয়েছে?

সাহু সিজদা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৩২১) : আমার জানামতে যে সমস্ত নামাযে নিম্নস্বরে কেরাত পড়তে হয়, সেগুলোতে ইমাম সাহেব ভুলে ছোট তিন আয়াত বা বড় এক আয়াত সশব্দে পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়। এমনিভাবে যে সমস্ত নামাযে সশব্দে কেরাত পড়তে হয় সেগুলোতে ঐ পরিমাণ কেরাত নিম্নস্বরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়। একদিন মসজিদে এক মুসল্লি বললেন, সূরা ফাতিহার ক্ষেত্রে হুকুম একটু ভিন্ন। আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে সূরা ফাতিহা ও অন্যান্য সূরার মাঝে হুকুমে কোনো পার্থক্য আছে কি?

মাসবুক ব্যক্তির নামায।

প্রশ্ন (১৩২৯৬) : আমি মাগরিবের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ৩য় রাকাতে পাই। ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি নামায পূর্ণ করার সময় ভুলে প্রথম রাকাতের বৈঠক না করেই দাঁড়িয়ে যাই। নামায শেষে সাহু সিজদাহ আদায় করিনি। এমতাবস্থায় আমার এ নামায কি পুনরায় পড়তে হবে?

মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্টি নামায কসর করতে ভুলে কি তার নামায আদায় হবে?

প্রশ্ন (১৩২৫৮) : মুসাফির ব্যক্তি যদি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে দুই রাকাত কসর না পড়ে ভুলে চার রাকাত পড়ে ফেলে তাহলে তার নামায আদায় হবে কি?

ইমাম সাহেব ভুলে সূরা ফাতিহা উচ্চস্বরে পড়লে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩১৭৩) : একদিন এশার নামাযে ইমাম সাহেব ভুলবশত দ্বিতীয় রাকাতের শুরুতে সূরা ফাতিহার কয়েকটি আয়াত নিম্ন আওয়াজে পড়ে ফেলেন। স্মরণ হওয়ার পর পুনরায় সূরা ফাতিহা উচ্চস্বরে পড়া শুরু করে। নামায শেষে সাহু সিজদা না করেই সালাম ফিরিয়ে দিয়েছে। আমার জানার বিষয় হল, আমাদের সেই নামাযটি কি সহিহ হয়েছিল? না হলে করণীয় কি?

নামাযে ভুলে সিজদা ছুটে গেলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩১৭২) : একদিন যোহরের নামাযের প্রথম রাকাতে ভুলে একটি সিজদা ছুটে যায়। এবং নামাযেই ভুল স্মরণ হওয়ায় ছুটে যাওয়া সিজদা আদায় না করেই সাহু সিজদা দিয়ে নামায শেষ করি। জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে নাকি আবার পড়ে নিতে হবে?

তৃতীয় রাকাতে বসার পর লোকমা শুনে দাঁড়ানোর কারণে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩১৫৪) : একদিন আমি যোহরের নামাযে ইমামতি করছিলাম। তৃতীয় রাকাতের পর চতুর্থ রাকাতের জন্য না দাঁড়িয়ে ভুলে বসে পড়ি। কিন্তু তখনি পেছন থেকে লোকমা শুনে সাথে সাথে উঠে পড়ি। বসা অবস্থায় কিছুই পড়ার সুযোগ হয়নি। এরপর সেজদায়ে সাহু ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার নামায কি শুদ্ধ হয়েছে? আর আমার উপর কি সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল?

নামাযের মধ্যে ভুলে সূরা ফাতিহার আয়াত ছুটে গেলে উক্ত নামাযের হুকুম কী হবে?

প্রশ্ন (১৩১৪৩) : কিছুদিন পূর্বে এক মাহফিলে ইমাম সাহেব নামায পড়াচ্ছিলেন। সূরা ফাতেহার اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ পর্যন্ত পড়ার পর তার কাশি আসে। এরপর ভুলে বাকী দুই আয়াত না পড়েই অন্য সূরা পড়েন। নামায শেষে এটা নিয়ে কথাবার্তা শুরু হলে অন্য একজন বলে দেন, নামায হয়ে গছে, কোনো সমস্যা হয়নি। এর পরও বিষয়টি নিয়ে অনেকে সন্দেহে আছে। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, উক্ত নামাযের হুকুম কী হবে?

ফরয নামাযের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৩২) : আমরা জানি ফরযের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার পর সূরা মিলাতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়। আমার জানার বিষয় হল, ভুলে যাওয়ার বিষয়টি তৃতীয় বা চতুর্থ রাকাতে মনে পড়লে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর কোনো সূরা পড়ে নেয়া কি জরুরি? বা পড়ে নেয়ার হুকুম কী?