সিজদা

সিজদার জন্য ঘোষণা না করলে কি সিজদা না দিলে হবে

প্রশ্ন (১১৩০৬) : মাঝে মাঝে এমন হয় যে, নামাযের আগে সিজদার ঘোষণা দেওয়ার কথা মনে থাকে না। সেক্ষেত্রে নামাযে যদি সিজদা দেওয়া হয় তাহলে মুসল্লীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। জানতে চাচ্ছি, এমতাবস্থায় সিজদা না দিয়ে স্বাভাবিকভাবে নামায শেষ করা যাবে কি?

মাইক্রোতে সিজদার আয়াত বারবার পড়লে কয়টি সিজদা দিতে হবে

প্রশ্ন (১১৩০৪) : আমি একবার মাইক্রোতে করে এক জায়গায় যাচ্ছিলাম। তেলাওয়াত করা অবস্থায় একটি সিজদার আয়াত একাধিকবার পড়ি। জানতে চাচ্ছি, আমার উপর কয়টি সিজদা আবশ্যক হয়েছিল?

সিজদায় না ফিরলে কি নামায নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (১১১০৬) : কিছুদিন আগে ইমামের সাথে নামায পড়ার সময় ভুলবশত ইমামের আগেই সিজদা থেকে মাথা উঠিয়ে ফেলি। আর সিজদায় ফিরে যাইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নামায নষ্ট হয়ে গিয়েছিল?

নামাযের বাহিরে তেলাওয়াতের সেজদা দিতে হবে কি

প্রশ্ন (১১১০০) : কিছুদিন আগে নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করে ফেলি। কিন্তু সেজদা করার কথা ভুলে যাই। নামায শেষে স্মরণ আসে। কিন্তু মাসআলা জানা না থাকার কারণে সে ব্যাপারে আর কিছু করা হয়নি। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী ছিল?

তৃতীয় রাকাতে বসে দাঁড়িয়ে গেলে সেজদা কি দিতে হবে না

প্রশ্ন (১১০৯৮) : ইমাম সাহেব ভুলে তৃতীয় রাকাতে বসে যাওয়ার সাথে সাথে মুসল্লীরা লোকমা দেয়। তিনিও সাথে সাথে দাঁড়িয়ে যান। নামায শেষে সাহু সেজদা করেননি। জানতে চাচ্ছি, সেদিনের নামায হয়েছিল কি?

অনিচ্ছায় দেরিতে সালাম ফিরালে নামাযের কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (১১০৮৫) : কিছুদিন আগে মসজিদে নামায চলা অবস্থায় কারেন্ট চলে যায়। দু’তলায় যারা নামাযে ছিল তারা ইমামের সাথে সালাম ফিরায়নি। মাইক না থাকার কারণে তারা বুঝতে পারেনি। বেশ দেরি করেই তারা সালাম ফিরায়। জানতে চাচ্ছি, এতে নামাযের কোনো ক্ষতি হবে কি?

সূরা সাজদার সাজদা না পেলে করণীয় কী

প্রশ্ন (১০৯৪৯) : আমাদের ইমাম সাহেব শুক্রবার ফজরে সূরা সাজদা পাঠ করেন। আমি সুন্নত পড়ার সময় তিনি সাজদার আয়াত তিলাওয়াত করেন। সাজদার আয়াত তিলাওয়াত শেষ হওয়ার পর প্রথম রাকাতেই ইমাম সাহেবের সাথে শরিক হই। জানতে চাচ্ছি, উক্ত সাজদা কি আমার আবার আদায় করতে হবে?

সুন্নতের তৃতীয় রাকাতে সূরা না মিলালে নামায হবে কি

প্রশ্ন (১০৯৪৮) : আমি কিছুদিন আগে যোহরের চার রাকাত সুন্নত পড়ার সময় তৃতীয় রাকাতে সূরা মিলাতে ভুলে যাই। নামায শেষে সাহু সেজদা করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের সুন্নত আদায় হয়েছিল কি?

মুসাফির প্রথম বৈঠক না করলে কি নামায হবে না

প্রশ্ন (১০৯৪৩) : আমি একবার মুসাফির অবস্থায় এশার নাময পড়ছিলাম। দুই রাকাতের পর ভুলে বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই। আমার তখন মুসাফির অবস্থার কথা স্মরণ ছিল না। চতুর্থ রাকাতের শুরুতে স্মরণ হয় এবং যথারীতি সাহু সেজদা করে সালাম ফিরিয়ে নামায শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের এশার নামায হয়েছিল কি?

মাসবুক চতুর্থ রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে কী করবে

প্রশ্ন (১০৯৪১) : আমি একবার মাসবুক অবস্থায় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে যাই। নামায শেষে সাহু সেজদা করি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

ফাতিহা না পড়ে সাহু সেজদা দিলে নামায হবে কি

প্রশ্ন (১০৯৩৬) : আমি কিছুদিন আগে মাগরিবের নামায পড়ার সময় ভুলে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা পড়ে ফেলি। পড়ে নামায শেষে সাহু সেজদা করে নামায শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?